Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
অবৈধ মোবাইল হ্যান্ডসেটে থাকবে নেটওয়ার্ক
Share on FacebookShare on Twitter

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) থেকে আবারও সরে আসতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে মোবাইল হ্যান্ডসেট বৈধ বা অবৈধ; যেভাবেই দেশে আসুক না কেন, বন্ধ হবে না সিমের নেটওয়ার্ক সংযোগ। এতে ব্যবহারকারীদের দুশ্চিন্তা কমলেও, ব্যবসায়িকভাবে ক্ষতির আশঙ্কা করছেন মোবাইল হ্যান্ডসেটের স্থানীয় উৎপাদনকারী এবং বৈধ আমদানিকারকরা।

২০২১ সালের জুলাইয়ে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয় এনইআইআর। এই ব্যবস্থায় ব্যবহারকারীকে নিজের হ্যান্ডসেট নিবন্ধন করে নিতে হতো। এই পদ্ধতিতে ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে চালু বা বন্ধ হওয়ার সুবিধা রয়েছে। বলা হয়েছিল, এনইআইআর ব্যবস্থা পুরোপুরি চালু হলে অবৈধভাবে দেশে আসা মোবাইল হ্যান্ডসেটে কোনো স্থানীয় নেটওয়ার্ক অপারেটরের সিম কাজ করবে না। এতে ভ্যাটসহ বিভিন্ন ধরনের শুল্ক দিয়ে বৈধ পথে হ্যান্ডসেট আমদানিকারকদের ব্যবসায়িক নিরাপত্তা আসবে। বাজারে থাকবে না অবৈধ বা ‘গ্রে’ পথে আসা হ্যান্ডসেট। পাশাপাশি মোবাইল হ্যান্ডসেট চুরি বা হারিয়ে গেলে এবং সেটি দেশেই ব্যবহৃত হলে, সহজেই তা শনাক্ত করা যাবে।

ওই বছরের ১ অক্টোবরের পর থেকে নেটওয়ার্কে নতুন করে সংযুক্ত অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা ছিল। গ্রাহককে বৈধতা নিশ্চিত করে হ্যান্ডসেট কেনার পরামর্শ দেওয়া হয়েছিল বিটিআরসির পক্ষ থেকে। খুদেবার্তার মাধ্যমে বৈধতা যাচাইয়ের সুযোগও দিয়েছিল কমিশন। তবে পরীক্ষামূলক কার্যক্রমের মধ্যেই এনইআইআর কার্যক্রম থেকে পিছিয়ে আসে বিটিআরসি।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকারে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিটিআরসি এনইআইআর নিয়ে সক্রিয় হয়ে ওঠে। চলতি বছরের জানুয়ারিতে বিটিআরসিতে এক মতবিনিময় সভায় পলক জানান, ছয় মাসের মধ্যে অবৈধ হ্যান্ডসেট বন্ধ করা হবে। এর পরিপ্রেক্ষিতে ১৮ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি আবারও গ্রাহককে বৈধতা যাচাই করে হ্যান্ডসেট কেনার অনুরোধ করে। এনইআইআর প্রকল্প পুরোপুরি কার্যকর করতে আগামী জুলাই পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছিল কমিশন। কিন্তু এখন সেই সিদ্ধান্ত থেকেও সরে আসতে যাচ্ছে বিটিআরসি।

সূত্র জানায়, বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসা কোনো হ্যান্ডসেটই বন্ধ হবে না। হ্যান্ডসেটটি বৈধ বা অবৈধ যে পথেই দেশে আসুক না কেন, গ্রাহকের এ বিষয়ে দুশ্চিন্তার কিছু নেই। গত মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হ্যান্ডসেট বা অন্যান্য প্রযুক্তি পণ্য ব্যবহারে জনগণের যেন ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে বলেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যেহেতু বিটিআরসি দেশে সচল হ্যান্ডসেটের ডাটাবেজ সংরক্ষণ করে, সেহেতু গ্রাহক ও ব্যবহারকারীদের আলাদা করে ডিভাইস নিবন্ধনের প্রয়োজন নেই। এ ছাড়া হ্যান্ডসেটের জন্য শুল্ক বা কর দেওয়া হয়েছে কি না, সে বিষয়টি দেখার দায়িত্ব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। ফলে হ্যান্ডসেট কীভাবে দেশে এলো সে বিষয়ে এনবিআর এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করতে পারে।

যদিও এই বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিটিআরসি। কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ বলেন, বিষয়টি এখনো সুনির্দিষ্ট না। দাপ্তরিকভাবে আদেশ হলে সবকিছু পরিষ্কার হবে। কয়েক দফা চেষ্টা করেও এ বিষয়ে প্রতিমন্ত্রী পলকের বক্তব্য পাওয়া যায়নি।

দেশীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনির মালিকানা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট জাকারিয়া শহীদ বলেন, বিটিআরসি কোন যুক্তিতে এমনটা করতে যাচ্ছে, বুঝতে পারছি না। যদি এটা হয়ে থাকে তাহলে দেশে যারা মোবাইল হ্যান্ডসেট তৈরি করছে এবং যারা বৈধ পথে আমদানি করছে, উভয়েই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হব। কারণ অবৈধ পথে যারা হ্যান্ডসেট আনছেন, তাদের বিপরীতে প্রতিযোগিতামূলক মূল্য বাজারে প্রস্তাব করতে পারব না। আমাদের এখন প্রায় ৪০ শতাংশ পর্যন্ত ট্যারিফ দিতে হয়। ফলে শুরুতেই বাজারে আমরা পিছিয়ে যাব। বিষয়টি শুধু ব্যবসায়িক স্বার্থের না; বরং পুরো ইন্ডাস্ট্রির। এমন সিদ্ধান্তে পুরো ইন্ডাস্ট্রিতেই নেতিবাচক প্রভাব পড়বে। স্থানীয় উৎপাদকরাও নিরুৎসাহিত হবে।

Tags: অবৈধ ফোনঅবৈধ মোবাইল হ্যান্ডসেটঅবৈধ হ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগস্টে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড-২
নির্বাচিত

আগস্টে আসতে পারে গ্যালাক্সি ফোল্ড-২

৫০০ হার্টজের গেমিং মনিটর আনল এলিয়েনওয়্যার
নির্বাচিত

৫০০ হার্টজের গেমিং মনিটর আনল এলিয়েনওয়্যার

নগদে স্থিতিশীলতা ফিরেছে
প্রযুক্তি সংবাদ

নগদে স্থিতিশীলতা ফিরেছে

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৬৫তম স্থানে উন্নীত
প্রযুক্তি সংবাদ

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৬৫তম স্থানে উন্নীত

ওয়ানপ্লাস ওয়াচ ২: বাজারের সেরা স্মার্টওয়াচ
নির্বাচিত

ওয়ানপ্লাস ওয়াচ ২: বাজারের সেরা স্মার্টওয়াচ

স্মার্টফোনে গুগল ডক ফরম্যাটিংয়ে নতুন আপডেট
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে গুগল ডক ফরম্যাটিংয়ে নতুন আপডেট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ
ই-কমার্স

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল প্রিয়শপ

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১০০০০এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৬০০ প্রো ৫জি শীঘ্রই লঞ্চ, ফাঁস হল স্পেসিফিকেশন

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix