Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন থেকে ক্ষতিকর অ্যাপ না নামাতে মানতে হবে এই ৫ নিয়ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ মে ২০২৪
অনলাইন থেকে ক্ষতিকর অ্যাপ না নামাতে মানতে হবে এই ৫ নিয়ম
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনে অনলাইন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ নামিয়ে ব্যবহার করেন অনেকেই। কিন্তু অনলাইনে থাকা সব অ্যাপ নিরাপদ নয়। কারণ, বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ক্ষতিকর ম্যালওয়্যার ও ভাইরাস প্রবেশ করিয়ে থাকে সাইবার অপরাধীরা। এসব ম্যালওয়্যার ও ভাইরাস একবার স্মার্টফোনে প্রবেশ করলেই গোপনে দূর থেকে ব্যবহারকারীদের ওপর নজরদারি করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা যায়। ফলে সাইবার হামলার ঝুঁকিতে থাকেন ব্যবহারকারীরা। তাই অনলাইন থেকে অ্যাপ নামানোর আগে বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

১. অপরিচিত অ্যাপ স্টোর বা ওয়েবসাইট থেকে অ্যাপ না নামানো
অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা সহজেই গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরের মাধ্যমে বিভিন্ন অ্যাপ নামানোর সুযোগ পেয়ে থাকেন। ব্যবহারকারীদের নিরাপদ রাখতে নিজেদের স্টোরে কোনো প্রতিষ্ঠানের অ্যাপ প্রদর্শনের আগেই ক্ষতিকর কি না, তা যাচাই করে থাকে গুগল ও অ্যাপল। ফলে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে থাকা অ্যাপগুলো তুলনামূলক বেশি নিরাপদ। কিন্তু অনেকেই বিভিন্ন প্রলোভনে পড়ে অপরিচিত বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে অ্যাপ নামিয়ে থাকেন। এসব অ্যাপের বেশির ভাগই ম্যালওয়্যার ও ভাইরাস ছড়িয়ে স্মার্টফোন থেকে গোপনে তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের পাঠাতে থাকে। তাই অনলাইন থেকে অ্যাপ নামানোর সময় সব সময় থার্ড পার্টি অ্যাপ স্টোরের বদলে অফিশিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে হবে।

২. অ্যাপের গোপনীয়তা নীতিমালা ও শর্ত জানা
অ্যাপ নামানোর আগে অনেকেই অ্যাপটির গোপনীয়তা ও নীতিমালার শর্ত পড়েন না। এতে ব্যবহারকারীদের অজান্তেই অনেক অ্যাপ নামানোর সময় স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণের পাশাপাশি তথ্য সংগ্রহের অনুমতি নিয়ে নেয়। এর মাধ্যমে ফোন থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের ইতিহাস, পছন্দ বা অপছন্দের তথ্য সংগ্রহ করতে পারে অ্যাপগুলো। ফলে সাইবার হামলা ঝুঁকি তৈরি হয়। সমস্যা সমাধানে অ্যাপ নামানোর আগেই সেটির নীতিমালাসহ তথ্য সংগ্রহের শর্তাবলি সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

৩. অ্যাপের তথ্য ব্যবহার নীতিমালা জানতে হবে
বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া বেশির ভাগ অ্যাপই ফোন থেকে নিয়মিত তথ্য সংগ্রহের পাশাপাশি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের ইতিহাস, পছন্দ বা অপছন্দের তথ্য সংগ্রহে করে থাকে। এসব তথ্য কাজে লাগিয়ে পরে ব্যবহারকারীদের পছন্দমতো বিজ্ঞাপন প্রচার করে থাকে অ্যাপগুলো। শুধু তাই নয়, বেশ কিছু অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রিও করে থাকে। তাই অ্যাপ নামানোর আগে অবশ্যই অ্যাপের তথ্য সংগ্রহ ও ব্যবহারের নীতিমালা দেখে নিতে হবে।

৪. অন্য ব্যবহারকারীদের মতামত জানা
অ্যাপ নামানোর আগে নির্মাতা প্রতিষ্ঠানের পরিচয় ভালোভাবে যাচাই করার পাশাপাশি অ্যাপটির অন্য ব্যবহারকারীদের মতামতও ভালোভাবে জানতে হবে। অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা যদি ভালো না হয় তবে অ্যাপটি না নামানোই ভালো।

৫. অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহের অনুমতি
অ্যাপ নামানোর সময়ই কাজের প্রয়োজনে ব্যবহারকারীদের কাছে থেকে স্মার্টফোনের মাইক্রোফোন, কল লগ, ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্র ব্যবহারের অনুমতি নিয়ে নেয় বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠান। তবে অ্যাপটি অপ্রয়োজনীয় তথ্য সংগ্রহের অনুমতি চাইছে কি না, তা খতিয়ে দেখতে হবে। যেমন ক্যালকুলেটর অ্যাপের জন্য স্মার্টফোনের মাইক্রোফোন ও কল লগের মতো তথ্য সংগ্রহের প্রয়োজন নেই। তাই অপ্রয়োজনে তথ্য সংগ্রহের অনুমতি নেওয়া অ্যাপগুলো নামানো থেকে বিরত থাকতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডঅ্যান্ড্রয়েড অ্যাপঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান
টেলিকম

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন দিয়ে দেশে যাত্রা শুরু করছে রিয়েলমি
প্রযুক্তি বাজার

সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিয়ে গ্রাহকদের পাশে রিয়েলমি

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে কাজ করছে হুয়াওয়ে

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
টেলিকম

মোবাইল ইন্টারনেটে গ্রাহক ১১ কোটি ৫৪ লাখ

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
টেলিকম

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির

দোরগোড়ায় ৫জি, চালু হচ্ছে রোববার
টেলিকম

দোরগোড়ায় ৫জি, চালু হচ্ছে রোববার

Load More

ট্রেন্ডিং টপিক

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
প্রযুক্তি বাজার

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

অনলাইনে ৩৬ হাজার টাকা দামে স্পিকার অর্ডার করে...

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মে ২০২৪

অনলাইন থেকে ক্ষতিকর অ্যাপ না নামাতে মানতে হবে এই ৫ নিয়ম

Techzoom.TV |
TechzoomTV