Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এসএসডি নাকি হার্ড ড্রাইভ কোনটি কেনা ভালো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ মে ২০২৪
এসএসডি নাকি হার্ড ড্রাইভ কোনটি কেনা ভালো
Share on FacebookShare on Twitter

নতুন কম্পিউটার কেনার ক্ষেত্রে বা পুরনোটি আপডেটের জন্য স্টোরেজ নির্বাচন বা পরিবর্তন জরুরি। এক্ষেত্রে বর্তমানে সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) ও হার্ড ডিস্ক ড্রাইভ (এইচডিডি) দুটোই রয়েছে। তবে এ দুটোর মধ্যে কোনটি ভালো আর কোনটি খারাপ সেটি নির্ধারণের কিছু মানদণ্ড রয়েছে।

এসএসডি ও এইচডিডির মধ্যে পার্থক্য: এ দুটি স্টোরেজের মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে এইচডিডিতে তথ্য সংরক্ষণে ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার করা হয়। অন্যদিকে এসএসডি ইলেকট্রনিক ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে। এ দুটি স্টোরেজ সিস্টেমের মধ্যে আরো পার্থক্য রয়েছে। প্রথমত, রিড ও রাইট স্পিডের দিক থেকে হার্ড ড্রাইভের তুলনায় এসএসডি এগিয়ে। দ্বিতীয়ত, হার্ড ডিস্ক ড্রাইভ দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তবে দামের দিক থেকে হার্ড ডিস্ক ড্রাইভ সাশ্রয়ী এবং তথ্য পুনরুদ্ধারও এসএসডির তুলনায় সহজ।

এসএসডি কী: সলিড স্ট্রেট ড্রাইভ (এসএসডি) মূলত ফ্ল্যাশ মেমোরি চিপ এবং এগুলোর হার্ড ডিস্কের তুলনায় আকারে ছোট। এইচডিডির মতো এটিও সাটা থ্রি পোর্টসহ আসে এবং সহজে যেকোনো সিস্টেমে যুক্ত করা যায়। এসএসডিতে পিসিআইই কানেকশন থাকে, যা সরাসরি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে এবং দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়।

এইচডিডি কী: সাধারণ ম্যাগনেটিক ডিস্ক ঘোরানোর মাধ্যমে তথ্য সংরক্ষণ করে হার্ড ডিস্ক ড্রাইভ (এইচডিডি)। অধিকাংশ হার্ড ড্রাইভেই সাটা কানেকশন ব্যবহার করা হয়। এসএসডির তুলনায় এগুলোর দাম কম এবং বেশি স্টোরেজও সাশ্রয়ী দামে পাওয়া যায়।

দুটো স্টোরেজ সিস্টেমের মধ্যে বেশকিছু বিষয়ে পার্থক্য রয়েছে। এগুলো হলো—

গতি: সাধারণ হার্ড ড্রাইভের তুলনায় এসএসডি চার গুণ দ্রত কাজ করতে সক্ষম। সাটা ও পিসিআইই কানেকশনের কারণে এসএসডির রিড ও রাইট স্পিডেও পরিবর্তন আসে। এসএসডির রিড স্পিড প্রতি সেকেন্ডে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মেগাবাইট। অন্যদিকে হার্ডড্রাইভের গতি ৮০ থেকে ২০০ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে।

দীর্ঘস্থায়িত্ব: এসএসডি ও এইচডিডি দুই দীর্ঘস্থায়ী বা টেকসই। তাই ব্যবহারকারীর প্রয়োজন ও বাজেট অনুযায়ী স্টোরেজ অপশন নির্বাচনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ক্ষেত্র বিশেষে এসএসডি ৫-১০ এবং হার্ড ডিস্ক তিন-পাঁচ বছর পর্যন্ত চলতে সক্ষম।

স্টোরেজ সক্ষমতা: যাদের প্রতিনিয়ত বড় ধরনের ফাইল আদান-প্রদান করতে হয় তাদের জন্য এসএসডি কার্যকর। তবে সংরক্ষণের দিক থেকে হার্ড ডিস্ক ড্রাইভ কিছু সুবিধা দিয়ে থাকে। বিশেষ করে এসএসডিতে ১৫ শতাংশের বেশি জায়গা খালি রাখতে হয়। অন্যদিকে হার্ড ড্রাইভে কিছু অংশ খালি রাখলেও কাজ চালানো যায়।

খরচ: এসএসডি হোক বা হার্ড ডিস্ক ড্রাইভ, স্টোরেজের রিড-রাইট গতির ওপর এর দাম নির্ধারিত হয়ে থাকে। সাটা থ্রি, পিসিআইই থ্রি ও ফোর কানেকশনের ভিত্তিতে এসএসডির দামে পরিবর্তন দেখা যায়।

ব্যবহারকারী অনুযায়ী স্টোরেজ নির্বাচন: স্টোরেজ নির্বাচনের আগে কী ধরনের কাজ করা হবে সেটি ঠিক করতে হবে। যারা গেম খেলে থাকে বা ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য সহজ ও দীর্ঘস্থায়ী সমাধান এসএসডি। অন্যদিকে যাদের কম খরচে বেশি স্টোরেজ প্রয়োজন তাদের জন্য হার্ড ডিস্ক ড্রাইভ কার্যকর।

শব্দের মাত্রা: কম্পিউটার চালুর পর তথ্যসংক্রান্ত কাজ পরিচালনার ক্ষেত্রে হার্ড ডিস্ক ড্রাইভে বেশি শব্দ হয়। এদিক থেকে এসএসডি কম শব্দে কাজ করে থাকে। গায়ক বা শিল্পী, কণ্ঠশিল্পী, অভিনেতাদের জন্য এসএসডি বেশ কার্যকর।

স্টোরেজ ইনস্টলেশন: মাদারবোর্ডে থাকা পোর্টের ভিত্তিতে এসএসডি ও হার্ড ডিস্ক ড্রাইভ দুটোই ইনস্টল করা যায়। তবে সঠিক ভিডিও দেখার মাধ্যমে হার্ড ড্রাইভ ইনস্টল করা তুলনামূলক সহজ।

বিদ্যুৎ ব্যবহার: এসএসডি ও হার্ড ড্রাইভ পারতপক্ষে খুব বেশি বিদ্যুৎ ব্যবহার করে না। তবে পাওয়ার সাপ্লাই ইউনিটের (পিএসইউ) ওপর অধিক চাপ তৈরি করতে না চাইলে হিসাব করে স্টোরেজ অপশন নির্বাচন করতে হবে। মেক ইউজ অব অবলম্বনে

Tags: এক্সটার্নাল এসএসডিএসএসডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনার আতঙ্কের মধ্যে ভালো থাকার উপায়
নির্বাচিত

করোনার আতঙ্কের মধ্যে ভালো থাকার উপায়

মোবাইল ব্যাংকিংয়ে দেড় লাখ কোটি টাকা লেনদেনের মাত্র সাড়ে ৪% মার্চেন্ট পেমেন্ট
অর্থ ও বাণিজ্য

মোবাইল ব্যাংকিংয়ে দেড় লাখ কোটি টাকা লেনদেনের মাত্র সাড়ে ৪% মার্চেন্ট পেমেন্ট

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক

গুগল স্টেডিয়ার টার্গেট এইবার নারী গেমার
নির্বাচিত

গুগল স্টেডিয়ার টার্গেট এইবার নারী গেমার

পোকো এফ ৩ জিটিঃ একনজরে দেখে নিন এই ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

পোকো এফ ৩ জিটিঃ একনজরে দেখে নিন এই ফোনটির স্পেসিফিকেশন

২০২৫ সালে যেসব টেকনো ফোন আসছে: দাম ও ফিচার এক নজরে
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে যেসব টেকনো ফোন আসছে: দাম ও ফিচার এক নজরে

Load More

ট্রেন্ডিং টপিক

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix