Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নাম পরিবর্তনসহ টেলিটক সংস্কারে ১০ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪
নাম পরিবর্তনসহ টেলিটক সংস্কারে ১০ প্রস্তাব
Share on FacebookShare on Twitter

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে দশটি প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংগঠনের সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

এ বিষয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, ২০০৬ সালের মার্চ মাসে যাত্রা শুরুর পর থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড দেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। বাংলাদেশের শতভাগ নাগরিকের হৃদয়ে অনুভূতির জায়গায় টেলিটক থাকলেও ব্যবহারে নেই। কারণ টেলিটকের অপর্যাপ্ত রিটেলার, সার্ভিস সেন্টার অপ্রতুল, রিটেলারদের কাছে ডাটা বা প্যাকেজ তথ্য না থাকা, বাজারে সিম ও রিচার্জ করতে না পারা এবং মানসম্মত নেটওয়ার্ক না থাকা। একসঙ্গে পর্যাপ্ত প্রচারণা না থাকাতে গ্রাহকদের টেলিটকের সেবার মান নিয়ে আস্থা নেই।

গ্রাহক কম থাকার কথা উল্লেখ করে বলা হয়, তুলনামূলক কম কল ও ডাটা রেট থাকার পরও বিটিআরসির মাসিক গ্রাহক সংখ্যার পরিসংখ্যান অনুসারে টেলিটকের মাত্র ৬৫ লাখ গ্রাহক রয়েছে। যা অন্যান্য প্রাইভেট অপারেটরের তুলনায় খুবই কম। এতো কম গ্রাহক নিয়ে টেলিটক ব্যবসায়িকভাবে টেকসই অবস্থানে যেতে পারবে না। দেশে টেলিটকের টাওয়ার সংখ্যা ৬ হাজার। অথচ পৃথিবীর প্রায় সকল দেশের সরকারি মালিকানাধীন মোবাইল অপারেটরদের টাওয়ার সংখ্যা ১৫ হাজারেও বেশি। সীমিত ফোর জি কভারেজ, মাঠপর্যায়ে সেলস কার্যক্রমের উদাসীনতা, গণমাধ্যম ও সোশাল মাধ্যমে মার্কেটিং কার্যক্রম অনুপস্থিত, দুর্বল প্রশাসনিক কাঠামো ও স্বচ্ছতার অভাব, বিগত রাজনৈতিক সরকারের টেলিটক নিয়ে নেতিবাচক মনোভাবের কারণে টেলিটকের দেশের মানুষের চাহিদা পূরণে সফল হতে পারেনি।

এ অবস্থায় বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশে টেলিটকের সেবার মান বাড়ানো ও গ্রাহকদের কম খরচে মোবাইল সেবা প্রদান করার জন্য অপারেটরটির আমূল সংস্কার করা প্রয়োজন। এ লক্ষ্যে তারা অন্তর্ভতীকালীন সরকারের কাছে ১০ দফা প্রস্তাব দিয়েছে। এগুলো হলো:

১. টেলিযোগাযোগ সেক্টর সংশ্লিষ্ট কারিগরি ও ব্যবসায়িক বিবেচনায় দক্ষ ব্যক্তিবর্গের সমন্বয়ে টেলিটকের বোর্ডের সংস্কার করে কোম্পানিটি পরিচালনায় সরকারের প্রত্যক্ষ গতি আনতে হবে।

২. সংস্কার কার্যক্রম হিসেবে টেলিটকের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ টেলিটক’ করার প্রস্তাবনা করছি, যার মাধ্যমে আমরা মনে করি, টেলিটকের কর্মকর্তা-কর্মচারিদের দায়িত্ব পালনে অধিকতর অনুপ্রেরণা পাবে।

৩. টেলিটকের ধীরগতিতে চলা নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করে কভারেজ বিস্তার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে দেশের স্বার্থ ও টেলিটকের ব্যবসায়িক বিবেচনায় বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করে টেলিটকের নেটওয়ার্ক অন্যান্য অপারেটরের মতো দেশের সকল জায়গায় নিশ্চিত করতে হবে।

৪. গ্রাহকদের স্বার্থ বিবেচনায় কম খরচে সহজ ভয়েস ও ডাটা প্যাকেজ অফার করতে হবে। প্যাকেজ অফারে নতুনত্ব আনতে হবে। বাংলাদেশ টেলিটকের ডাটা এবং ভয়েস কলের কোনও মেয়াদ থাকবে না। তাছাড়া টেলিটকের মার্কেটিং নেই বললেই চলে। গ্রাহকের সংখ্যা বাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে মার্কেটিং কার্যক্রম গ্রহণ করে ব্যবসায়িক পরিধি বাড়াতে হবে। মার্কেটিং ও সেলস বিভাগগুলোকে সুনির্দিষ্ট টার্গেট দিয়ে ঢেলে সাজাতে হবে।

৫. সোশ্যাল নেটওয়ার্কে গ্রাহকদের অভিব্যক্তি থেকে জানা যায় যে, টেলিটকের সাইটগুলোর একটি বড় অংশে ব্যাটারি ব্যাকআপ না থাকায় বিদ্যুৎ না থাকলে টাওয়ার বন্ধ হয়ে থাকে। এ সমস্যা নিরসনে দ্রুত সময়ে ত্রুটিপূর্ণ ব্যাটারি পরিবর্তন করে সাইটগুলো সর্বাবস্থায় সচল রাখতে হবে যাতে গ্রাহকরা সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন না হয়।

৬. মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সকল জনবলের সঠিকভাবে কাজের পরিবেশ তৈরি করার লক্ষ্যে টেলিটকের প্রশাসনিক কাঠামো সংস্কার করা প্রয়োজন। কাজের গতি ও স্বচ্ছতা, দক্ষ ও সৎ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে ব্যবস্থাপনায় সংস্কার করতে হবে। প্রাইভেট অপারেটরদের ন্যায় পরিচালনার জন্য কোম্পানির পলিসিগুলো সংস্কার করতে হবে।

৭. গ্রাহকরা যাতে দেশের সকল এলাকায় টেলিটকের সিম ও রিচার্জ ক্রয় করতে পারে সে জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও, সরকারের সকল কর্মকর্তা-কর্মচারীদের টেলিটকের সিম ব্যবহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৮. বিগত সরকারের টেলিটক বিক্রয়ের সকল পাঁয়তারা বন্ধ করে টেলিটকে জনসাধারণের কোম্পানিতে রূপান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়াও, এই বিক্রয় প্রক্রিয়ায় কে বা কারা ব্যক্তিগত লাভ অর্জন করতো তাদের নাম উন্মোচন করে শাস্তির আওতায় আনতে হবে।

৯. টেলিটকের ফাইভ-জি প্রকল্পের দুর্নীতি অনিয়ম দ্রুত তদন্তের আহ্বান।

১০. বিটিসিএলের কর্মকর্তাদের টেলিটকে নিয়োগ না দেওয়া।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার ৫জি স্মার্টফোন উৎপাদন শুরু
নির্বাচিত

নকিয়ার ৫জি স্মার্টফোন উৎপাদন শুরু

`হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল` গেমিং অ্যাপ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

`হাউজ্যাট মুশি দ্যা ডিপেন্ডেবল` গেমিং অ্যাপ উদ্বোধন

হোটেলের ফ্রি ওয়াই-ফাই হতে পারে সর্বনাশের কারণ!
নির্বাচিত

হোটেলের ফ্রি ওয়াই-ফাই হতে পারে সর্বনাশের কারণ!

রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি করছে ওয়ালটন

বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বেসিস জাপান ডেস্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপনার স্মার্টফোনের আয়ু বাড়ানোর ৬ টি উপায়
কিভাবে করবেন

আপনার স্মার্টফোনের আয়ু বাড়ানোর ৬ টি উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি
ই-কমার্স

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম
নির্বাচিত

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

হাত থেকে আনলক অবস্থায় ই-সিমসহ স্মার্টফোন ছিনতাই হওয়ার...

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এমডি পলাতক

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

এআই বিপ্লবের ধাক্কায় লণ্ডভণ্ড দেশের আইটি বাজার: ৪০০% বেড়েছে স্টোরেজের দাম

বিশ্বজুড়ে র‍্যামের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, কিন্তু কেন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ আগস্ট ২০২৪

নাম পরিবর্তনসহ টেলিটক সংস্কারে ১০ প্রস্তাব

Techzoom.TV |
TechzoomTV