Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুরু হলো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
শুরু হলো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’
Share on FacebookShare on Twitter

শুরু হলো দুই দিনব্যাপী (৪-৫ অক্টোবর) ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’ হ্যাকাথনের বাংলাদেশ পর্ব। এই হ্যাকাথন একটানা ৩৬ ঘন্টা চলবে। শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। টানা ১১তম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে চলছে এই হ্যাকাথন।

৩৬ ঘন্টা টানা হ্যাকথন আয়োজনের পর আগামীকাল শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এআইইউবি- তে আয়োজিত হবে সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সম্মানিত অতিথি থাকবেন এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নাদিয়া আনোয়ার।

আজ শুক্রবার (৪ অক্টোবর) এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, এআইইউবি’ প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বেসিস জ্যেষ্ঠ সহ-সভাপতি এম রাশিদুল হাসান, সহ-সভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, পরিচালক মীর শাহরুখ ইসলাম ও বিপ্লব ঘোষ রাহুল, এবং নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ এর আহ্বায়ক অভিজিৎ ভৌমিক, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বের উপদেষ্টা মোহাম্মদ মাহদী-উজ-জামান।

ড. মো. আব্দুর রহমান বলেন, “আমরা একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আগাচ্ছি। এই লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রযুক্তির সকল খাতে সমানভাবে উন্নয়ন করতে হবে। এই উন্নয়নের জন্য আমাদের তরুণদেরকে বেশি বেশি উৎসাহ প্রদান করা প্রয়োজন এবং এই প্রযুক্তিভিত্তিক উন্নয়নের মাধ্যমেই আমরা নতুন সমৃদ্ধ বাংলাদেশ বাস্তবায়ন লক্ষ্যে পৌঁছাতে পারবো। পাশাপাশি এটিও গুরুত্বপূর্ণ যে, তরুণদের মধ্যে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রতি উৎসাহ প্রদান করা অত্যন্ত জরুরী। এই ধরণের আয়োজনের মাধ্যমে তরুণেরা আরও বেশি উৎসাহ পাবে বলে আশা করি।”

রাসেল টি আহমেদ বলেন, “রংপুরের আবু সাঈদ, ঢাকার ফ্রিল্যান্সার মুগ্ধ ও ড্রোন নির্মাতা তানভীনসহ আরও অনেকের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এখন সময় আমাদের এই নতুন বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার। আর এই দেশ গড়ার একটা ছোট্ট ধাপ হচ্ছে এই নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা তোমাদের মেধা এবং যোগ্যতা দিয়ে আবু সাঈদ, মুগ্ধ, তানভীনদের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার দায়িত্ব এখন তোমাদের কাঁধে।”

তিনি আরও বলেন, যখন দেখি তোমাদের মধ্যে কেউ নাসায় গিয়ে বাংলাদেশের পতাকাটা উঁচু করে ধরে তখন আমাদের বুকটা ভরে যায়। তখন মনে হয় আমাদের এই প্রতিযোগিতার আয়োজন করা সফল হয়েছে। বেসিস টানা ১১তম বারের মতো এই আয়োজন করছে। এর মধ্যে বিগত ছয় বছরে আমরা টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু আমি বিশ্বাস করি তোমরা তোমাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এইবারে একসঙ্গে তিন তিনটা গ্লোবাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব বয়ে আনবে।”

বিগত ১০ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। ২০১৮ সালে ‘লুনার ভিআর প্রজেক্ট’ বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবি’র টিম অলীক। ২০২১ সালে ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কুয়েট এবং বাউয়েট সম্মিলিত দল ‘টিম মহাকাশ’ এবং ২০২২ সালে ‘টিম ডায়মন্ডস’ সবচেয়ে অনুপ্রেরণামূলক বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ২০২৩-এর বেস্ট স্টোরিটেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের টিম ভয়েজার্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রাথমিক থেকেই শুরু হবে কম্পিউটার প্রগ্রামিং শিক্ষা
প্রযুক্তি সংবাদ

প্রাথমিক থেকেই শুরু হবে কম্পিউটার প্রগ্রামিং শিক্ষা

সাবলীলভাবেই স্কুলে ক্লাস নিল ‘এআই’ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

সাবলীলভাবেই স্কুলে ক্লাস নিল ‘এআই’ শিক্ষক

বিশ্বব্যাপী সুপারহিট রেডমি নোট ৭ সিরিজ
নির্বাচিত

বিশ্বব্যাপী সুপারহিট রেডমি নোট ৭ সিরিজ

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর চ্যাম্পিয়ন মালয়েশিয়ার ‘এন্ডটুএন্ড’ টিম
প্রযুক্তি সংবাদ

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর চ্যাম্পিয়ন মালয়েশিয়ার ‘এন্ডটুএন্ড’ টিম

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

শীঘ্রই দেখা মিলবে প্লেস্টেশন ৫-এর!
প্রযুক্তি সংবাদ

শীঘ্রই দেখা মিলবে প্লেস্টেশন ৫-এর!

Load More

ট্রেন্ডিং টপিক

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
অটোমোবাইল

১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!
বিবিধ

শিশুদের শরীরে ২টি ছাড়া সব অ্যান্টিবায়োটিক অকার্যকর!

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি
টেলিকম

ফোনে কথা বলার খরচ কমছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ অক্টোবর ২০২৪

শুরু হলো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’

Techzoom.TV |
TechzoomTV