Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন জুয়া-বিদেশি সফটওয়্যার আমদানি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
অনলাইন জুয়া-বিদেশি সফটওয়্যার আমদানি বন্ধের দাবি
Share on FacebookShare on Twitter

দেশের প্রত্যন্ত গ্রামগঞ্জে অনলাইন গ্যাম্বলিং বা জুয়ার লাগাম টেনে ধরার দাবি জানিয়েছেন প্রযুক্তিবিদরা। একই সঙ্গে তারা আগামী দুই বছর বিদেশি সফটওয়্যার আমদানি বন্ধ ও প্রত্যেকের জন্য সুলভমূল্যে ইন্টারনেট নিশ্চিত করে অগ্রসরমান প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘নতুন করে যাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। আলোচনার আয়োজন করে ‘টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (টিপঅ্যাপ)’।

গোলটেবিল আলোচনায় বৈষম্যহীন উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিয়ে উপস্থাপনা তুলে ধরেন সংগঠনটির দুই সমন্বয়ক ফাহিম মাশরুর ও ফিদা হক।

ফাহিম মাশরুর তার উপস্থাপনায় সবার জন্য স্মার্টফোন, সিটিজেন সেবায় শর্ট কোডে কল ফ্রি ও অ্যাপ সুবিধার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাইবার সুরক্ষায় সরকারের প্রতিষ্ঠানগুলোর কতটুকু সক্ষমতা আছে, তা প্রশ্নসাপেক্ষ। এক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। ফ্রিল্যান্সাররা ৪ শতাংশ ইনসেনটিভ পাওয়ার কথা থাকলেও তারা তা পাচ্ছেন না।

ফাহিম মাশরুর বলেন, বর্তমানে ইয়াবার চেয়েও অনলাইন গ্যাম্বলিং (অনলাইন জুয়া, বাজি ধরা) গ্রামে-গঞ্জে কালো থাবা বসাচ্ছে। এটা আমাদের জন্য বড় শঙ্কার বিষয়। এ অনলাইন গ্যাম্বলিংয়ে আর্থিক যত দুর্নীতি-পাচার, তা হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এক্ষেত্রে বড় বড় কোম্পানিও জড়িত। জড়িত আছে বেশ কিছু মিডিয়াও। এ ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে পুলিশিং নয়, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) কার্যকর ভূমিকা রাখতে হবে।’

দুই বছরের জন্য বিদেশ থেকে সব ধরনের সফটওয়্যারে আমদানি বন্ধ রাখার আহ্বান জানিয়ে ফিদা হক বলেন, বিদেশি উন্নয়ন ও দাতা সংস্থাগুলো যেন নিজেদের পছন্দের সফটওয়্যার কোম্পানিকে কাজ না দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, সরকারি দরপত্রে বড় অঙ্কের প্রকল্প ভেঙে ভেঙে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করানো উচিত। এতে প্রকল্পে দুর্নীতি কমবে। প্রকল্প পরিচালক নিয়োগের সময় পিএনপি সার্টিফিকেশনও নিশ্চিত করতে হবে। এছাড়া জাতীয় এআই ও ব্লকচেইন কৌশল প্রণয়ন করা দরকার।

সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার; বিশেষ করে পিসিবি নকশা, অ্যাপ মনিটাইজেশন সহজীকরণের গুরুত্বারোপ করেন ফিদা হক। তিনি বলেন, আমাদের দেশে অ্যাপ থেকে সহজে কেনাকাটা করা যায় না। এর মূল কারণ বাংলাদেশে এখনো গুগল-পে নেই। আইওটি ডিভাইসসহ এ সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে শূন্য শুল্ক সুবিধা এবং দেশ থেকেই সরকারি কাজের জন্য ৪০ শতাংশ হার্ডওয়্যার ক্রয় করতে হবে। একই সঙ্গে ডাটার মালিকানা ব্যক্তিকেই দিতে হবে।

গোলটেবিল বৈঠকে উপস্থাপনা পেশ করেন টালিখাতার প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান। উপস্থাপনায় তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসায় পরিধি বাড়ানো পথের বাধা দূর করার বিষয় তুলে ধরেনে।

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেন ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া প্রমুখ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি এই প্রথম বাংলাদেশে আয়োজন করলো মি পপ
প্রযুক্তি সংবাদ

শাওমি এই প্রথম বাংলাদেশে আয়োজন করলো মি পপ

গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হলেন বাংলাদেশি তরুণ জাহিদ
প্রযুক্তি সংবাদ

গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হলেন বাংলাদেশি তরুণ জাহিদ

৮ হাজার টাকার চেয়েও কমমূল্যের সেরা স্মার্টফোন
নির্বাচিত

৮ হাজার টাকার চেয়েও কমমূল্যের সেরা স্মার্টফোন

ওয়ানপ্লাস ৮ প্রো-তে থাকবে ১২ গিগাবাইট র‍্যাম!
নির্বাচিত

ওয়ানপ্লাস ৮ প্রো-তে থাকবে ১২ গিগাবাইট র‍্যাম!

করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক অনুদান ফেসবুকের
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক অনুদান ফেসবুকের

অপোর ‘গেজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর’ ক্যাম্পেইন চালু
প্রযুক্তি সংবাদ

অপোর ‘গেজ দ্য নেক্সট অ্যাম্বাসেডর’ ক্যাম্পেইন চালু

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix