Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেটাকে মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
মেটাকে মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার আহ্বান প্রধান উপদেষ্টার
Share on FacebookShare on Twitter

অনলাইন সোশ্যাল মিডিয়া ফ্লাটফর্মগুলো বাংলাদেশের সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করছে এবং কোনো কোনো ক্ষেত্রে ঘৃণা ছড়াচ্ছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এজন্য ‘এমন মিথ্যা তথ্য প্রতিরোধের একটি কার্যকর উপায় খুঁজে বের করতে’ ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী মেটার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘এটা (মিথ্যা তথ্য) একটা বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াইয়ের পথ খুঁজে বের করতে হবে।’

টেক জায়ান্ট মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং সরকারি নীতি ব্যবস্থাপক রুজান সারোয়ার ২৫ জুন (বুধবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

ড. মুহাম্মাদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কিছু লোক ইচ্ছাকৃত এটি করে।’

প্রতিউত্তরে মেটার এশিয়া অঞ্চলের পাবলিক পালিসি বিভাগের মিলনার জানান, তারা মিথ্যা তথ্য মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে, বিশেষ করে আগামী বছরের আসন্ন সাধারণ নির্বাচনের আগে যুক্ত হতে প্রস্তুত ছিলেন এবং গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ এবং অধিকারকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে বাংলাদেশের জন্য আমাদের একটি ডেটিকেটেড টিম রয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘মেটা প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে ফেসবুকের ব্যবসায়ের প্রবৃদ্ধিকে উৎসাহিত করার সম্ভাবনা রয়েছে, তবে একই সময়ে তারা সম্ভাব্য বিপজ্জনক হতে পারে—যদি নৈতিক মান বজায় না রাখে।’

সভায় উপস্থিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এসময় মেটাকে বাংলা ভাষার দক্ষতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন. মেটা’র এলএলএম এআই ইংরেজি ভাষার ওপর অনেকটাই নির্ভরশীল, কিন্তু বাংলাভাষা সহায়ক নয়।

এর আগে ২৪ জুন (মঙ্গলবার) মেটা কর্মকর্তারা আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক গবেষণার কথা উল্লেখ করে বাংলা ভাষায় বাংলা এলএলএম এবং এআইভিত্তিক সেন্টিমেন্ট বিশ্লেষণে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভুয়া খবর এবং তথ্য মোকাবিলায় মানব পর্যালোচকের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়।

বৈঠক সূত্রে প্রকাশ, স্থানীয় ভাষা, সংস্কৃতি ও সংবেদনশীলতা সম্পর্কে গভীর ধারণা রয়েছে—এমন আরও বাংলাদেশি কনটেন্ট রিভিউয়ার নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ডের প্রয়োগ জোরদার করার আহ্বান জানিয়েছে আইসিটি বিভাগ। এছাড়া, সেবার দক্ষতা বাড়াতে, ব্যান্ডউইথ অপটিমাইজ করতে এবং পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন (পিআইআই) সুরক্ষিত রাখতে মেটাকে দেশের মধ্যে ক্যাশ সার্ভার এবং এজ রাউটার স্থাপনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশ, বিটিআরসির প্রতিনিধিরা নাগরিক সুরক্ষা রক্ষায় ক্ষতিকারক পোস্ট সরিয়ে ফেলার প্রক্রিয়াকরণের সময় আরও উন্নত করার জন্য মেটার প্রতি আহ্বান জানিয়েছেন।

পুলিশ হুমকি ও অপরাধ শনাক্ত করা, ভুল তথ্য বা মিথ্যা তথ্য সতর্কতা, জনতার সহিংসতা সতর্কতা এবং আত্মহত্যার সতর্কতা উসকে দেওয়ার ক্ষেত্রে একটি সক্রিয় এবং দ্রুত প্রতিক্রিয়ায় মেটার সহযোগিতা চেয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রিয়েলমি ৮
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রিয়েলমি ৮

ফাঁস হলো আইফোন ১২-এর বিস্তারিত নকশা
প্রযুক্তি সংবাদ

আইফোন ১২: সংযোগ ত্রুটির অভিযোগ গ্রাহকের

শাওমির অ্যামাজফিট জিটিআর ২ই স্মার্ট ওয়াচঃ রিভিউ ও স্পেসিফিকেশন
নির্বাচিত

শাওমির অ্যামাজফিট জিটিআর ২ই স্মার্ট ওয়াচঃ রিভিউ ও স্পেসিফিকেশন

প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নকিয়া
নির্বাচিত

প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নকিয়া

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নতুন টু ইন ওয়ান ডিভাইস মেটবুক ই

গুগল পে থেকে প্রতারকদের দূরে রাখবেন যেভাবে
নির্বাচিত

ব্যবসায়ীদের ঋণ দেবে গুগল পে

Load More

ট্রেন্ডিং টপিক

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
অর্থ ও বাণিজ্য

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন

স্বর্ণের দাম ফের বাড়ল
অর্থ ও বাণিজ্য

এবার ভরিতে স্বর্ণের দাম কমল ২১৫৮ টাকা

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা
বিবিধ

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুন ২০২৫

মেটাকে মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার আহ্বান প্রধান উপদেষ্টার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix