Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাকসু নির্বাচনে জুলাই আহত সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 August 2025
ডাকসু নির্বাচন
Share on FacebookShare on Twitter

চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানার্থে এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেউ মনোনয়ন ফরম কিনবেন না বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস। তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) তন্বী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমার নাম সানজিদা আহমেদ তন্বী। অনেকেই হয়তো নামেই আমাকে চেনেন, আবার অনেকের কাছে অচেনা। পরিচয়ের সহায়ক হিসেবে, ১৫ জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। সুন্দর দেশ গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই অংশ নিয়েছিলাম আমরা। অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ঝরলেও সাহস হারাইনি। এরপর অনেক রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ।

তন্বী জানান, নতুন ব্যবস্থার এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের বেশিরভাগ আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না হলেও এবার সুযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করার। নিজের সততা ও ন্যায়বোধের জায়গা থেকে শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও জানান, এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করে আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া, আশীর্বাদ, ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ডাকসু নির্বাচনফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন মাদ্রাসা ছাত্র মাহবুব
শিক্ষা ও ক্যাম্পাস

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন মাদ্রাসা ছাত্র মাহবুব

ছাত্রদলকে ভোট দিতে ঢাবি ছাত্রীকে ফোন জেলা বিএনপি সভাপতির, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদলকে ভোট দিতে ঢাবি ছাত্রীকে ফোন জেলা বিএনপি সভাপতির, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই
শিক্ষা ও ক্যাম্পাস

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
নির্বাচিত

ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

চলমান তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা
শিক্ষা ও ক্যাম্পাস

চলমান তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ ঘোষণা

ঢাবিতে ২৮৪১ কোটি টাকার প্রকল্প, শিক্ষার্থীদের জন্য হচ্ছে ৯ হল
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে ২৮৪১ কোটি টাকার প্রকল্প, শিক্ষার্থীদের জন্য হচ্ছে ৯ হল

Load More

ট্রেন্ডিং টপিক

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
নির্বাচিত

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ঘরের আলো নিভিয়ে সুইচ বন্ধ করে দিয়েছেন। অথচ...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2025

ডাকসু নির্বাচনে জুলাই আহত সেই তন্বীর পদে লড়বেন না বাগছাসের কেউ

Techzoom.TV |
TechzoomTV