Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে
Share on FacebookShare on Twitter

ফল চূড়ান্ত, এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরপরই ঘোষণা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল। জানা যাচ্ছে, ইতোমধ্যেই সহ-সভাপতি (ভিপি) পদে অনেকটাই নিশ্চিত হিসেবে নাম শোনা যাচ্ছে আব্দুর রশিদ জিতুর নাম। সাধারণ সম্পাদক তথা জিএস হিসেবে জানা যাচ্ছে মো. মাজহারুল ইসলামের নাম। কিছুক্ষণ পরেই সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান চূড়ান্ত এই ফল ঘোষণা করবেন।

একাধিক সূত্র জানিয়েছে, আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি নির্বাচিত হতে যাচ্ছেন; যদিও তার প্যানেলের বাকি মোট ২০ প্রার্থীর কেউই নির্বাচিত হননি বলে সূত্রের তথ্য।নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলার নাম জোর আলোচনা শোনা যাচ্ছে।

এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া (ছেলে) পদে মহাদী হাসান, সহ-ক্রীড়া (মেয়ে) পদে ফারহানা আক্তার লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছেলে) পদে তৌহিদ ইসলাম, সহ সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (মেয়ে) পদে নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে হুসনে মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর রহমানের নাম শোনা যাচ্ছে।

তবে নির্বাচন কমিশন ঘোষণা করলেই এই তালিকা চূড়ান্ত হবে।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬। নির্বাচনে অংশ নিয়েছে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল।

তবে ভোট গ্রহণ শুরুর পর কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। বর্জনকারীদের মধ্যে রয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, এবং স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’।

এছাড়া ছাত্র ফ্রন্টের একটি বিভাজিত অংশ এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও ভোটগ্রহণ বর্জনের ঘোষণা দেয়। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই : পলক
প্রযুক্তি সংবাদ

শিশুদের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে চাই : পলক

স্বৈরাচার হাসিনার প্রশংসায় গদগদ সেই ইমি সংবাদ সম্মেলনে নিশ্চুপ!
শিক্ষা ও ক্যাম্পাস

স্বৈরাচার হাসিনার প্রশংসায় গদগদ সেই ইমি সংবাদ সম্মেলনে নিশ্চুপ!

করোনায় কল ও ইন্টারনেট সেবার চার্জ কমানোর দাবি
প্রযুক্তি সংবাদ

ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ

স্যাটেলাইটে পদ্মা সেতু
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইটে পদ্মা সেতু

শিবির-দুর্গ ভেঙে রাকসুর জিএস আম্মার!
শিক্ষা ও ক্যাম্পাস

শিবির-দুর্গ ভেঙে রাকসুর জিএস আম্মার!

স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপে বড় বাধা ‘নীতিগত সহায়তা’, বাজেট বাড়ানোর দাবি উদ্যোক্তাদের

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও প্রচার করলে ৯০ দিনেই বিচার

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল
প্রযুক্তি বাজার

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix