Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫০০ টাকায় শুরু, ৩৫ লাখে শেষ!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
৫০০ টাকায় শুরু, ৩৫ লাখে শেষ!
Share on FacebookShare on Twitter

অনলাইন প্রতারণার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মোঃ মেহেদী হাসান আরাফাত (২৫) নামের এক যুবকের কাছ থেকে ৩৫ লাখ টাকা আত্মসাৎকারী হৃদয় হোসেন ওরফে রিফাত (২৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।

ঘটনার চার মাস পর, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার একটি দল ঢাকার কদমতলী থানার নুরপুর-দনিয়া এলাকার নাজমা মঞ্জিলের পঞ্চম তলার ৫০২ নম্বর ফ্ল্যাট থেকে প্রতারক হৃদয় হোসেন ওরফে রিফাতকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তির নামে করা ৩টি পাসপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি অচল মোবাইল ফোন এবং ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকসহ একাধিক ব্যাংকের ১৮টি ভিসা ডেবিট কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হৃদয় হোসেন ওরফে রিফাত ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার হোসেনগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে সে ঢাকার কদমতলী থানার নূরপুর এলাকার নাজমা মঞ্জিলের পঞ্চম তলার ৫০২ নম্বর ফ্ল্যাটে বসবাস করছে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে গ্রেফতার হওয়া হৃদয় হোসেন ওরফে রিফাতকে পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র বিচারিক হাকিম জহিরুল হকের আদালতে হাজির করা হলে, তিনি দণ্ডবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন জানান, সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের যাদব আলীর ছেলে মোঃ মেহেদী হাসান আরাফাতের সঙ্গে অনলাইনের মাধ্যমে হৃদয় হোসেন ওরফে রিফাতের পরিচয় হয়। এরপর রিফাত তাকে জানায়, অনলাইনে টাকা বিনিয়োগ করলে বিপুল পরিমাণ লাভ পাওয়া যাবে।

রিফাতের কথায় প্রলুব্ধ হয়ে মেহেদী প্রথমে “ডব্লিউ ডব্লিউ ডট ওয়ে ফেয়ার ডট কম” নামের একটি ভুয়া ওয়েবসাইটে ৫০০ টাকা বিনিয়োগ করেন। এরপর তাকে ১১০০ টাকা দেওয়া হয়। পরে তিনি ১০ হাজার টাকা বিনিয়োগ করলে ১৬ হাজার টাকা ফেরত দেওয়া হয়। আরও আস্থা পেয়ে মেহেদী ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে তা আটকে দেওয়া হয়। তখন রিফাত জানায়, বড় অংকের টাকা বিনিয়োগ করতে হবে। এরপর মেহেদী গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত বিভিন্নভাবে মোট ৩৫ লাখ টাকা বিনিয়োগ করেন, যা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় মেহেদী হাসান আরাফাত বাদী হয়ে গত ১৮ জুলাই সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৩, তারিখ ১৮/০৮/২০২৫ ইং।

পরবর্তীতে মামলাটি পিবিআই-এর ওপর তদন্তভার দেওয়া হলে, পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা মামলাটির তদন্তের দায়িত্ব দেন পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিনকে। দায়িত্ব পাওয়ার পর তিনি প্রযুক্তি ও সোর্সের সহায়তায় মঙ্গলবার রাতে প্রতারক হৃদয় হোসেন ওরফে রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, গ্রেফতারকৃত হৃদয় হোসেন ওরফে রিফাত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের প্রধান। তিনি ও তার সহযোগীরা অনলাইনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় তিন কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেছে। শুধু সরাইলের মেহেদীর কাছ থেকেই ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমরা তাকে গ্রেফতার করেছি এবং সে আদালতে নিজের দোষ স্বীকার করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেনা-বেচা সহজ করতে বিক্রয় নিয়ে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি
ই-কমার্স

কেনা-বেচা সহজ করতে বিক্রয় নিয়ে আসছে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

বিশ্বের বৃহত্তম সেল ডে ১১.১১ কে সামনে রেখে ১,৫০০ কর্মী নিয়োগ করল দারাজ
ই-কমার্স

বিশ্বের বৃহত্তম সেল ডে ১১.১১ কে সামনে রেখে ১,৫০০ কর্মী নিয়োগ করল দারাজ

জাতীয় দলের স্পন্সর হলো দারাজ
ই-কমার্স

জাতীয় দলের স্পন্সর হলো দারাজ

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস
ই-কমার্স

সেরা অভিজ্ঞতা প্রদানে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস

বগুড়াতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

বগুড়াতে অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্স সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার পরামর্শ মন্ত্রীর

Load More

ট্রেন্ডিং টপিক

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!
নির্বাচিত

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

মূল্য বাড়ালো অ্যাপল ও মাইক্রোসফট

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
প্রযুক্তি সংবাদ

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

স্মার্টফোনের দুনিয়ায় বড়সড় ধামাকা করতে চলেছে মার্কিন টেক...

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল

অনুমতি ছাড়াই কম্পিউটারে ৪ জিবি এআই ফাইল ডাউনলোড করছে গুগল ক্রোম! কীভাবে বন্ধ করবেন জেমিনি ন্যানো?

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

রাতভর ফোন চার্জে রাখার অভ্যাস কি বদলানো উচিত? নতুন গবেষণায় যা জানা গেল

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দাম বাড়ার বাজারে ৫ স্মার্টফোনের দারুণ বিকল্প

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ অক্টোবর ২০২৫

৫০০ টাকায় শুরু, ৩৫ লাখে শেষ!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix