Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরে ইন্টারনেটের ধীরগতির কারণ হতে পারে যে ৪ ভুল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 October 2025
ঘরে ইন্টারনেটের ধীরগতির কারণ হতে পারে যে ৪ ভুল
Share on FacebookShare on Twitter

আজকের দ্রুতগতির ডিজিটাল যুগে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ এখন আর বিলাসিতা নয়, বরং অত্যাবশ্যক। অনলাইন মিটিং, ফোরকে সিনেমা স্ট্রিমিং বা গেমিং, সবকিছুর জন্য ধীর ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কখনো কখনো বাড়িতে সাধারণ কিছু ভুলের কারণে এমনকি উচ্চগতির সংযোগও সঠিকভাবে কাজ করতে পারে না। এ সাধারণ ভুলগুলো এড়িয়ে চললে ইন্টারনেটের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্ট এমন চারটি ভুলের কথা উল্লেখ করেছে—

ব্যাকগ্রাউন্ডে আপডেট ও ফাইল শেয়ারিং চালিয়ে রাখা

অনেকে অনাকাঙ্ক্ষিতভাবে সফটওয়্যার আপডেট বা ফাইল শেয়ারিং প্রোগ্রাম চালু রেখে ইন্টারনেট ধীর করে ফেলে। বিটরেন্টের মতো প্রোগ্রাম শুধু ফাইল ডাউনলোড করে না, এগুলো আবার অন্যান্য ব্যবহারকারীদের কাছে আপলোডও করে, যা অনেকটা ব্যান্ডউইডথ ব্যবহার করে। একটি টরেন্টও অনলাইন গেমে ল্যাগ সৃষ্টি করতে পারে, আর একাধিক টরেন্ট পুরো পরিবারের ইন্টারনেট ব্যবহারে বাধা তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা রাতের সময় এ প্রোগ্রাম চালানোর পরামর্শ দেন এবং ভিডিও দেখা, গেম খেলা বা অনলাইন মিটিংয়ের আগে সম্পূর্ণ বন্ধ করার পরামর্শ দেন।

সফটওয়্যার আপডেট সাধারণত বেশি ব্যান্ডউইথড ব্যবহার না করলেও কখনো কখনো সমস্যা সৃষ্টি করতে পারে। স্টিম বা এপিক গেমসের মতো সার্ভিসগুলো বড় আপডেট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করতে পারে, যা অন্যান্য কাজকে ধীর করে। অ্যাপের সেটিংসে ডাউনলোড সময় নির্ধারণ করলে এ সমস্যা এড়ানো সম্ভব।

অপ্রয়োজনীয় ভিপিএন ব্যবহার

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) নিরাপত্তা বা আঞ্চলিক সীমাবদ্ধতা এড়ানোর জন্য কার্যকর, তবে সব সময় চালু রাখা ইন্টারনেটকে ধীর করতে পারে। ভিপিএন ডাটা রিমোট সার্ভারের মাধ্যমে পাঠায়, যা লেটেন্সি বাড়ায়। সাধারণ ব্রাউজিংয়ে এটি তেমন সমস্যা না হলেও অনলাইন গেমিং, ক্লাউড সার্ভিস বা ভিডিও কলকে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ভিপিএন শুধু প্রয়োজনের সময় ব্যবহার করা উচিত।

ভুল স্থানে ওয়াই-ফাই রাউটার রাখা

সবচেয়ে দ্রুততর ইন্টারনেটও ঠিকভাবে কাজ করে না যদি রাউটার সঠিকভাবে স্থাপন করা না হয়। সিগন্যাল দুর্বল হলে ব্যান্ডউইথড কমে যায় এবং বিঘ্ন ঘটতে পারে। তাই রাউটার ডেস্ক বা টেবিলের ওপর রাখা উচিত; দেয়াল, টিভি বা ধাতব জিনিস থেকে দূরে ঘরের কেন্দ্রীয় স্থানে রাখা সবচেয়ে ভালো। বহুতল বাড়িতে মেশ নেটওয়ার্ক বা ইথারনেটের মাধ্যমে সংযোগ করা যেতে পারে।

পুরনো ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার

অনেক বাড়িতে এখনো ওয়াই-ফাই৫ (৮০২.১১এসি) রাউটার বা এক্সটেন্ডার ব্যবহার করা হয়, যা আধুনিক যুগের জন্য যথেষ্ট নয়। ওয়াই-ফাই৫ একবারে অল্প সংখ্যক ডিভাইস সংযোগ করতে পারে, যা বাড়ির সব ডিভাইস এবং স্মার্ট হোমের যন্ত্রপাতির জন্য যথেষ্ট নয়। এর ফলে কিছু ডিভাইস নেটওয়ার্ক থেকে ছুটে যেতে পারে। ওয়াই-ফাই৬ বা ওয়াই-ফাই৬ ই ও ৭-এ আপগ্রেড করলে নেটওয়ার্কের ক্ষমতা, গতি এবং স্থায়িত্ব অনেক বেড়ে যায়।

সাধারণ এ ভুলগুলো এড়িয়ে চললে পরিবারের সদস্যরা দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেটের সুবিধা পেতে পারেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এসব বিষয় জানা থাকলে বাড়ির ইন্টারনেট সঠিকভাবে কাজ করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অডিও-ভিডিও কল রেকর্ড করা যাবে ট্রুকলারে
কিভাবে করবেন

ট্রুকলারে নিজের নাম একেবারে মুছে ফেলবেন যেভাবে

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা
প্রযুক্তি পরামর্শ

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড চুলা কিনবেন, কোনটিতে কী সুবিধা

খুব সাবধান! অ্যান্ড্রয়েডে হানা দিতে চলেছে ভয়ংকর র‌্যানসমওয়্যার
প্রযুক্তি পরামর্শ

খুব সাবধান! অ্যান্ড্রয়েডে হানা দিতে চলেছে ভয়ংকর র‌্যানসমওয়্যার

গুগল প্লে স্টোরের বিকল্প কিছু প্লাটফর্ম
কিভাবে করবেন

গুগল প্লে স্টোরের বিকল্প কিছু প্লাটফর্ম

দেশের বাজারে হুয়াওয়ের দুই রাউটার
কিভাবে করবেন

সহজেই বদলে নিন রাউটারের সেটিংস

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
কিভাবে করবেন

সাইবার অপরাধ থেকে নিজেকে রক্ষা করতে ৬ টি উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2025

ঘরে ইন্টারনেটের ধীরগতির কারণ হতে পারে যে ৪ ভুল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix