Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের অবৈধ ফোনের সব থেকে বড় বিপণন কেন্দ্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ নভেম্বর ২০২৫
দেশের অবৈধ ফোনের সব থেকে বড় বিপণন কেন্দ্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল
Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল ফোনের আমদানি ও বিপণন বন্ধ করে অপরাধ দমন এবং সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার। কিন্তু এই রাষ্ট্রীয় উদ্যোগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খোদ রাজধানীর অভিজাত শপিং মলগুলো।

অনুসন্ধানে অভিযোগ উঠেছে, দেশের অবৈধ ফোন বেচাকেনার প্রধান কেন্দ্রস্থল বা ‘দুর্গ’ হয়ে উঠেছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল।

হাজার হাজার কোটি টাকার এই অবৈধ ‘গ্রে’ মার্কেট কোনো গোপন স্থান থেকে নয়, বরং রাজধানীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রের ছত্রছায়ায় প্রকাশ্যে পরিচালিত হচ্ছে। এই শক্তিশালী সিন্ডিকেটই আসন্ন এনইআইআর সিস্টেম বাস্তবায়নের পথে প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।

‘গ্রে’ মার্কেটের দখলে ৬০ শতাংশ বাজার

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের মোট মোবাইল বাজারের প্রায় ৪০ থেকে ৬০ শতাংশই এই ‘গ্রে’ মার্কেটের দখলে। এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (MIOB) জানিয়েছে, স্থানীয় কারখানাগুলো দেশের প্রায় ৯৯ শতাংশ চাহিদা মেটানোর সক্ষমতা রাখলেও, অবৈধ ফোনের এই সহজলভ্যতার কারণে তারা সেই সক্ষমতা ব্যবহার করতে পারছে না।

এরচেয়েও বড় ক্ষতি হচ্ছে সরকারের। এই অবৈধ বাজারের কারণে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার শুল্ক ও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

অভিজাত মলে অবৈধ বাণিজ্যের স্বর্গরাজ্য

অনুসন্ধানে দেখা যায়, বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের মতো অভিজাত মলগুলোর বিভিন্ন শোরুমই এই অবৈধ বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছে। অ্যাপল, স্যামসাং, গুগল পিক্সেল, শাওমি, মটোরোলার মতো শীর্ষ ব্র্যান্ডের হাই-এন্ড ফোনগুলো, যার প্রধান বিক্রেতা এই শোরুমগুলো।

অভিযোগ রয়েছে, “অ্যাপল গেজেট,” “গ্যাজেট অ্যান্ড গিয়ার,” “এসএমএম গেজেট,” “রিও ইন্টারন্যাশনাল,” “ড্যাজেল মোবাইল শপ” “গ্যাজেট অরবিট”-এর মতো বড় প্রতিষ্ঠানগুলো, যাদের মূল শোরুমগুলো বসুন্ধরা সিটিতেই অবস্থিত, তারাই এই ‘আনঅফিসিয়াল’ বা অবৈধ ফোনের বাজার নিয়ন্ত্রণ করছে। বৈধ আমদানিকারকদের চেয়ে তারা ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত কম দামে হ্যান্ডসেট বিক্রি করতে পারছে, কারণ এই ফোন আমদানিতে তাদের কোনো শুল্ক বা কর দিতে হচ্ছে না।

ব্র্যান্ডের আড়ালে চলছে প্রতারণা

দেশের অবৈধ মোবাইল ফোনের বাজার বা ‘গ্রে’ মার্কেট নিয়ে অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। জানা গেছে, এই বাজারে বিক্রি হওয়া ফোনের প্রায় ৭৫ শতাংশই ‘রিফারবিশড’ বা সংস্কার করা পুরোনো ফোন, যার বেশিরভাগই আসছে চীনের চোরাই বাজার থেকে।

‘গ্রে’ মার্কেটের শক্তিশালী সিন্ডিকেটগুলো চীন থেকে এই ব্যবহৃত ফোনগুলো সংগ্রহ করে, সেগুলোকে পালিশ করে এবং নতুন প্যাকেটে ভরে হুবহু নতুনের মতো করে ফেলে। এরপর এই ফোনগুলোই ‘আনঅফিসিয়াল’ বা অবৈধ ফোন হিসেবে শুল্ক ফাঁকি দিয়ে দেশের বাজারে ছাড়া হয় এবং ক্রেতাদের কাছে নতুন ফোনের দামেই বিক্রি করা হয়। এই প্রতারণার একটি বড় উদাহরণ হয়ে উঠেছে মটোরোলার মতো কিছু ব্র্যান্ড। ক্রেতাদের মধ্যে প্রায়ই একটি প্রশ্ন ঘুরপাক খায়—কীভাবে মটোরোলার মতো ব্র্যান্ডের ফোন ভারতের বাজারের চেয়েও বাংলাদেশের ‘গ্রে’ মার্কেটে এত কম দামে পাওয়া যাচ্ছে?

অনুসন্ধানে জানা গেছে, এর মূল কারণই হলো এই ‘রিফারবিশড’ চক্র। ক্রেতারা যে ফোনগুলোকে নতুন মটোরোলা ফোন ভেবে কিনছেন, তার একটি বড় অংশই আসলে মটোরোলার আসল নতুন ফোন নয়। এগুলো চীনের বিভিন্ন চোরাই বাজার থেকে সংগৃহীত পুরোনো বা ব্যবহৃত ফোন, যা পালিশ করে নতুন হিসেবে বাজারজাত করা হচ্ছে। ক্রেতারা কম দামে নতুন ফোন পাচ্ছেন ভেবে খুশি হলেও, আদতে তারা একটি পুরোনো ও সংস্কার করা ফোন কিনে প্রতারিত হচ্ছেন।

এনইআইআর-এর সামনে বড় চ্যালেঞ্জ

সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে অবৈধ ফোন বন্ধের যে উদ্যোগ নিয়েছে, তার প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে এই শক্তিশালী সিন্ডিকেট, যারা খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে বসেই তাদের কার্যক্রম চালাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি “মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ” নামে যে সংগঠনটি এনইআইআর চালুর বিষয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে, তাদের মূল শক্তিই এই বসুন্ধরা সিটি-কেন্দ্রিক ব্যবসায়ীরা। অবৈধ ফোনের এই রমরমা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাই তাদের এই ‘উদ্বেগ’-এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

সরকার যদি সত্যিই এই ‘গ্রে’ মার্কেট বন্ধ করতে চায় এবং এনইআইআর সিস্টেমের সুফল পেতে চায়, তবে বিটিআরসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই প্রথমে বসুন্ধরা সিটির মতো প্রধান কেন্দ্রগুলোতে অভিযান পরিচালনা করতে হবে, যেখানে প্রকাশ্যেই এই অবৈধ ফোন বিক্রি হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলগুগল পিক্সেলমটোরোলাশাওমিস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘২০২২ সালের মধ্যে শীর্ষ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হবে ওয়ালটন’
নির্বাচিত

‘২০২২ সালের মধ্যে শীর্ষ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হবে ওয়ালটন’

ই-সেবার তিনটি উদ্যোগ নিয়ে এলো বিজপার্ক ভেনচার লিমিটেড
প্রযুক্তি সংবাদ

ই-সেবার তিনটি উদ্যোগ নিয়ে এলো বিজপার্ক ভেনচার লিমিটেড

রাশিয়ার ৯০ শতাংশ বাজার দখলে নেবে চীন
প্রযুক্তি সংবাদ

রাশিয়ার ৯০ শতাংশ বাজার দখলে নেবে চীন

জরুরি চাহিদা মেটাতে সেবা দিচ্ছে ‘ট্রাক লাগবে’
নির্বাচিত

জরুরি চাহিদা মেটাতে সেবা দিচ্ছে ‘ট্রাক লাগবে’

যুক্তরাজ্যে চীনের দুটি সিসিটিভি কোম্পানি নিষিদ্ধ করার আহ্বান
নির্বাচিত

যুক্তরাজ্যে চীনের দুটি সিসিটিভি কোম্পানি নিষিদ্ধ করার আহ্বান

বিসিএসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, তৃতীয়বারের মতো সভাপতি হলেন সুব্রত সরকার
অর্থ ও বাণিজ্য

বিসিএসের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ, তৃতীয়বারের মতো সভাপতি হলেন সুব্রত সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস
প্রযুক্তি সংবাদ

এআইয়ের অপব্যবহারে বাড়ছে সাইবার হামলার গতি, নতুন ঝুঁকি দেখছে সফোস

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা
নির্বাচিত

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ নভেম্বর ২০২৫

দেশের অবৈধ ফোনের সব থেকে বড় বিপণন কেন্দ্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix