Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকমে পুরানো লাইসেন্স পলিসিতে ফিরে যাবার সুযোগ নাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
টেলিকমে পুরানো লাইসেন্স পলিসিতে ফিরে যাবার সুযোগ নাই
Share on FacebookShare on Twitter

অকার্যকর, টেলিযোগাযোগ সেবাখাত বিকাশের অন্তরায়, আওয়ামী মাফিয়াতান্ত্রিক লাইসেন্স রেজিমকে স্ক্র্যাপ করতে নতুন টেলিকম লাইসেন্স বাস্তবায়ন করা হচ্ছে। ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং ২০২৫’ পলিসি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আওয়ামীলীগের দেয়া বৈধ ও অবৈধ তিন হাজারের বেশি লাইসেন্সকে রিভিউয়ের আওতায় আনা যাবে।

নতুন লাইসেন্স গুলোর ফি-চার্জ, রেভেনিউ শেয়ারিং এর যে গাইডলাইনটি প্রকাশিত হয়েছে সেটা ড্রাফট, এটা অংশীজন ও অর্থনীতিবিদদের সাথে আরও আলাপ আলোচনা করেই চূড়ান্ত করা হবে। নতুন লাইসেন্স পলিসিতে ইন্টারনেটের দাম বাড়ে এমন কোন পদক্ষেপ নেয়া হবে না।

পুরানো লাইসেন্স অ্যাকসেস টু ইন্টারনেট, এক্সেস টি ডিভাইস এবং এক্সেস টু ফাইবার- এই তিনের কোনোটাই নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশের ঘরে ঘরে, ব্যাবসা ও শিল্প প্রতিষ্ঠানে ফাইবার পৌঁছেনি, মোবাইল টাওয়ারে ফাইবার (২২% মাত্র) সেভাবে পৌঁছেনি। যেহেতু ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ হয়নি, তাই ডেটা ব্যবহারের ভলিউম ভারতের তুলনায় পার ক্যাপিটা হিসেবে ৫০ ভাগের এক ভাগেই রয়ে গেছে।

পুরানো লাইসেন্স পলিসিতে টেলিযোগাযোগ এখনও কানেকশনে থেকে গেছে, এই ইন্ডাস্ট্রিকে কানেকশন থেকে ডিজিটাল সার্ভিস বেইজে রুপান্তর করতে হবে। এখনো টেলিকমের প্রডাক্ট মোবাইল ফোনের বান্ডেল এবং আইএসপির প্যাকেজ নির্ভর। কিন্তু এখানে এডটেক, হেলথটেক, এগ্রিটেক, ফিনটেক, লজিস্টিক্স টেক সহ অপরাপর স্টার্টাপ ভিত্তিক ডিজিটাল সেবা পণ্য আসেনি।

আইএসপি কিংবা মোবাইল ইন্টারনেট, এনটিটিএন কিংবা আইআইজি কোথাও কোয়ালিটি অফ সার্ভিস (QoS) ভিত্তিক ইন্টারনেট সেবা এবং ডিজিটাল সেবার সূচনা হয়নি। বাংলাদেশে এখনও সিকিউর ইন্টারনেটের ধারণা আসেনি। অধিকাংশ আইএসপি এবং মোবাইল ফোন অপারেটরের ইন্টারনেট সেবা অনিরাপদ। কোনো হার্ডওয়্যার সিকিউরিটি মডিউল, প্যাম, সফ্‌টওয়্যার, ফায়ারওয়াল নেই। এভাবে ব্যাবসাটা এগিয়েছে অনিরাপদভাবে।

ডিজিটাল ইকোনোমির ভিত্তি সম্প্রসারিত করতে ২৬ প্রকারের লাইসেন্স ব্যবস্থা বন্ধ করে সহজ ও কনভার্জ লাইসেন্সের বিকল্প নাই। দেশীয় বাস্তবতা এবং মনোপলি মাথায় রেখে নতুন টেলিকম লাইসেন্সে আমরা সবাইকে সব কিছু করার কনভার্জেন্সে যাইনি। তথাপি ৪ স্তরের লাইসেন্স এই খাতে প্রতিযোগিতা বাড়াবে এবং প্রতিটি স্তরের অপারেটিং স্কোপ বাড়বে।

৭ স্তরে লাইসেন্স দিয়ে তাঁর ৬ স্তরকে এক কোম্পানির হস্তগত করার দুর্বৃত্তপনা থেকে টেলিকমকে বাঁচাতে নতুন লাইসেন্স পলিসির বিকল্প নেই।

নতুন পলিসির মাধ্যমে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে স্তরায়ন কমিয়ে আনা হবে যাতে মধ্যস্বত্বভোগী কমবে এবং প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত হবে। এতে সরকারের রাজস্ব না কমিয়েও গ্রাহকদেরকে সুলভ মূল্যে সেবা দেওয়া সম্ভব হবে।

আগের লাইসেন্স পলিসিতে মাত্র কয়েক কোটি বিনিয়োগ করে টোল কালেক্ট করার সুযোগ রাখা ছিল, ফলে বেশ কিছু কোম্পানি রেন্ট-সিক করেছে, যেখানে ৯০% রেভিনিউ শেয়ারিং করলেও তাদের কোন লস হতো না, সেখানে ৪৫-৫০% রেভেনিউ শেয়ারিং করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এসব মধ্যস্বত্বভোগী লাইসেন্স বাদ দেয়া হয়েছে নতুন লাইসেন্সিং পলিসিতে।

একদিকে শুল্ক কাঠামো সহনীয় করার রাজস্ব চ্যালেঞ্জ আছে। অন্যদিকে অতিমাত্রায় হায়ারার্কিক্যাল মধ্যস্বত্বভোগী না করতে পারায় ইন্টারনেটের দাম প্রত্যাশা অনুযায়ী কমানো যায়নি। তবে নতুন প্রকাশিত কোয়ালিটি অফ সার্ভিস রিপোর্ট অনুযায়ী ইন্টারনেট স্পিড ও মান বেড়েছে।

নতুন পলিসিতে পুরানো বিনিয়োগকারীদের নতুন লাইসেন্স দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারা নতুন বিনিয়োগ নিয়ে ব্যাবসা করবেন।

একদিকে আইজিডব্লিউ ও আইসিএক্স-এর মতো লাইসেন্স গুলোর আবেদন ফুরিয়ে গেছে। অন্যদিকে এসব সুইচ ও যন্ত্রপাতিরও অ্যান্ড অফ লাইফ সাইকেল শেষের দিকে। তাই এখানে ভুল বিনিয়োগ না করে নতুন প্রযুক্তিতে নতুন বিনিয়োগই শ্রেয়।

নতুন পলিসিতে এনটিটিএন দের ৩৫%, আইসিএসপি দের ৫১% এবং এমএনও দের ১৫% শেয়ার জেভি বা শেয়ার আকারে বা অন্য কোনোভাবে দেশীয়দের অনুকূলে ছাড়তে হচ্ছে। পাশাপাশি দেশীয়রা চাইলেই ১০০% মালিকানা রাখতে পারবেন।

এই বাইরেও প্রাইভেট ফাইভজি, এমভিএনও ব্যাবসা উন্মুক্ত করা হয়েছে। দেশীয় উদ্যোক্তারা চাইলে এই দুই খাতে নতুন বিনিয়োগ করতে পারবেন।

মোটকথা নতুন পলিসিতে টেকনোলোজি ব্লক রাখা হয়নি। তাই ভুল জায়গায় বিনিয়োগ না করে, নতুন ধারার টেলিকমিউনিকেশন প্রযুক্তিতে এবং নতুর ধারার সেবা খাতে বিনিয়োগের আহবান করা হচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ১৩ প্রতিষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ‘রবি এলিট’ গ্রাহকরা
টেলিকম

নতুন ১৩ প্রতিষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ‘রবি এলিট’ গ্রাহকরা

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ: পলক

গেমিং ল্যাপটপ খোঁজ করছেন?
লিড স্টোরি

গেমিং ল্যাপটপ কেনার সময় করণীয়

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে
টেলিকম

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে

গ্রামীণফোনের একচেটিয়া দাপট, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
টেলিকম

গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিক শোষণ ও হয়রানির অভিযোগ

বন্ধ হতে পারে ৩০ লাখ সিম, জেনেনিন আপনারটা বন্ধ হচ্ছে কি না?
টেলিকম

বন্ধ হতে পারে ৩০ লাখ সিম, জেনেনিন আপনারটা বন্ধ হচ্ছে কি না?

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে
প্রযুক্তি সংবাদ

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, উৎপাদন শুরু অগাস্টের মধ্যে

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix