Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
Share on FacebookShare on Twitter

চীনের শীর্ষ টেলিকম কোম্পানি হুয়াওয়ে এবং জিটিই চলতি বছর ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহের অনুমোদন পেয়েছে। বিষয়টিকে চীন ও ভিয়েতনামের মধ্যে প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিতবাহী হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে পশ্চিমা মহলে এক ধরনের উদ্বেগও তৈরি হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে।

কয়েক বছর ধরে সংবেদনশীল ক্ষেত্রে চীনা প্রযুক্তি ব্যবহার নিয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল ভিয়েতনাম। তবে সাম্প্রতিক সময়ে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে কাজ শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। কারণ ভিয়েতনাম ও চীনের সম্পর্ক আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে।

অন্যদিকে ভিয়েতনামের পণ্যের ওপর শুল্ক বাড়ানোয় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক কিছুটা তিক্ত হয়েছে।

ফাইভজি নেটওয়ার্কের মূল অবকাঠামো তৈরির জন্য সুইডেনের এরিকসন ও ফিনল্যান্ডের নকিয়াকে বেছে নিয়েছে ভিয়েতনাম সরকার। মার্কিন চিপ নির্মাতা কোয়ালকম সেখানে নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহ করছে।

একই সময়ে চীনা কোম্পানিগুলো ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরের সঙ্গে কিছু ছোট প্রকল্প বা সরঞ্জাম সরবরাহের কাজ করছে। তবে এসব প্রকল্প সম্পর্কে এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

এপ্রিলে হুয়াওয়ে এবং অন্য কয়েকটি কোম্পানি একসঙ্গে ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহের জন্য ২৩ মিলিয়ন ডলারের চুক্তি সই করে। যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্যের ওপর শুল্ক আরোপের পরপরই এ ঘোষণা সামনে আসে।

ভিয়েতনামের ফাইভজি প্রকল্পে দুটি কাজ শুরু করেছে জিটিই। এর মধ্যে একটি হলো নেটওয়ার্কের জন্য অ্যান্টেনা সরবরাহ করা।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বলে আসছে যে উন্নত প্রযুক্তি সমর্থনের শর্ত হিসেবে চীনা ঠিকাদারদের ভিয়েতনামের ডিজিটাল অবকাঠামো, বিশেষ করে সমুদ্রের তলদেশে ফাইবার অপটিক থেকে দূরে রাখা উচিত। জাতীয় নিরাপত্তার ঝুঁকি হিসেবে বিবেচিত হওয়ায় মার্কিন টেলিকম নেটওয়ার্কগুলোয় হুয়াওয়ে ও জিটিই নিষিদ্ধ। সুইডেন ও অন্যান্য কিছু ইউরোপীয় দেশেও একই রকম বিধিনিষেধ রয়েছে।

এ বিষয়ে হুয়াওয়ে, জিটিই, নকিয়া, ভিয়েতনামে অবস্থিত মার্কিন দূতাবাস, চীনের দূতাবাস, সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভিয়েতনামের প্রযুক্তি মন্ত্রণালয় কেউই মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, জোটবিহীন দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এটি অ্যাপল, স্যামসাং, নাইকির মতো বহুজাতিক কোম্পানির জন্য একটি বৃহৎ উৎপাদন ও শিল্প কেন্দ্র হয়ে উঠেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অন্যের ক্যাপচা সলভ করে সাইবার অপরাধে জড়াচ্ছেন না তো?
প্রযুক্তি পরামর্শ

অন্যের ক্যাপচা সলভ করে সাইবার অপরাধে জড়াচ্ছেন না তো?

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক
নির্বাচিত

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবে না ফেসবুক

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স নেটওয়ার্কের পার্টনার্স সামিট-২০২৫ অনুষ্ঠিত

বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে
প্রযুক্তি সংবাদ

বছর শেষে বৈশ্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.২ শতাংশে

নজরকাড়া ফিচারসহ এবার রিয়েলমি ৬
নির্বাচিত

নজরকাড়া ফিচারসহ এবার রিয়েলমি ৬

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট
প্রযুক্তি সংবাদ

সিন্ডিকেটের হুমকি উপেক্ষা করে খুলছে দেশের সব মোবাইল মার্কেট

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix