Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জলে-স্থলে চলবে বাবা-ছেলের তৈরি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 6 April 2022
জলে-স্থলে চলবে বাবা-ছেলের তৈরি গাড়ি
Share on FacebookShare on Twitter

২০২০-২০২১ সালের বেশিরভাগ সময় আমাদের কেটেছে লকডাউনে ঘরে বসে। এই সময়টাতে সবাই ঘরে থেকে বিরক্ত হয়েছেন। তবে কেউ কেউ এই অফুরন্ত অবসরকে কাজে লাগিয়েছেন বিভিন্নভাবে। যুক্তরাজ্যেরের বাসিন্দা এক বাবা তার ছেলেকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেলেছেন এক আজব গাড়ি।

যেটি একই সঙ্গে চলবে ডাঙায়, আবার জলেও। অর্থাৎ পিচঢালা রাস্তায় দ্রুত গতিতে ছোটানোর পাশাপাশি এই গাড়ি নিয়ে আপনি যে কোনো সময় জল সফরেও যেতে পারবেন। এক বাবা-ছেলের জুটি একটি ফোর্ড ফিয়েস্টা গাড়ির খোলনলচে বদলে এমনটাই রূপ দিয়েছেন।

সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি সেভেন্থ জেনারেশন ফোর্ড ফিয়েস্টা গাড়িকে একদম নতুন লুক দেওয়া হয়েছে। উভচর প্রাণী অর্থাৎ যারা জলে, স্থলে দু’জায়গাতেই বাস করতে পারে, তাদের মতোই এই গাড়িও জল-স্থল, দু’জায়গাতেই চলতে পারে। একটি নৌকার বিভিন্ন ফিচারও এখন রয়েছে ওই ফোর্ড ফিয়েস্টা গাড়ির মডেলে। এই গাড়ি তৈরি হয়েছে ইউনাইটেড কিংডমে।

গাড়ির উপরের অংশে ডিজাইন একই রকম রয়েছে। সেভেন্থ জেনারেশন ফোর্ড ফিয়েস্টা দেখতে যেমন হয়, গাড়ির উপরের অংশ সেই রকমই দেখতে। তবে বড়সড় পরিবর্তন হয়েছে গাড়ির নিচের ভাগে। গাড়ির নিচের অংশ দেখতে অনেকটা নৌকার মতো। ফাইবার গ্লাস দিয়ে তৈরি হয়েছে এই নৌকার মতো অংশটুকু। আর টায়ার নির্মাণ করা হয়েছে স্টক ফিয়েস্টা অ্যালয় দিয়ে।

শুধু গাড়ির ডিজাইনে নয়, প্রযুক্তিগতভাবেও কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে এই গাড়িতে। গাড়ির পিছনের সিটের পিছনের অংশে রাখা গিয়েছে ইঞ্জিন। আগের থেকে পরিবর্তন হয়েছে ইঞ্জিনের জায়গার। আর এগজস্ট অর্থাৎ ধোঁয়া বেরনোর অংশটি উপরের দিকে তুলে আনা হয়েছে।

হুইলবেসের আয়তন বাড়ানো হয়েছে এবং মাঝে একটা ইঞ্জিন বসানো হয়েছে। খুলে নেওয়া হয়েছে গাড়ির ছাদ। ফলে আপনি রাস্তায় থাকুন কিংবা পানিতে, এই গাড়িতে বসলেই খোলা আকাশ দেখতে পাবেন। সেই সঙ্গে পাবেন অফুরন্ত বাতাস।

পানির মধ্যে চলার জন্য এই আধুনিক গাড়িতে রয়েছে প্রপেলার। একটি ট্রান্সফার কেসের সাহায্যে এই প্রপেলারের মধ্যে শক্তি সঞ্চালিত হয়। প্রপেলার নিয়ন্ত্রণে রাখার জন্য রয়েছে প্যাডেল। এছাড়াও স্টিয়ারিং হুইল অনুযায়ী ডানদিক এবং বাম দিকে ঘোরানো হবে রাডার্স। পানিতে এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার।

এই আজব গাড়ির ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশংসায় ভাসছেন বাবা-ছেলে জুটি। অনেকেই তাদের পুরনো গাড়ি এভাবে পরিবর্তন করার জন্য অনুরোধও জানিয়েছেন তাদের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী বেসিক সংযোগ আনল আকাশ ডিটিএইচ
ছাড় ও অফার

ঈদ উপলক্ষে আকাশ সংযোগে ৫০০ টাকা মূল্যছাড়

গাড়িতে ‘সাইড মিরর’ থাকছে না
অটোমোবাইল

গাড়িতে ‘সাইড মিরর’ থাকছে না

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ
নির্বাচিত

ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব বায়োডিগ্রেডেবল ব্যাগ নিয়ে এলো অনার বাংলাদেশ

ইলেকট্রিক বাইক আনছে রয়েল এনফিল্ড
অটোমোবাইল

বাইকপ্রেমীদের মন জয় করেছে যে ইলেকট্রিক বাইক

দেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)
প্রযুক্তি সংবাদ

দেশের শীর্ষ উদ্ভাবকদের স্বীকৃতি দিলো বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)

হুয়াওয়ে ওয়াই সেভেন পি
নির্বাচিত

সাশ্রয়ী দা‌মে দৃষ্টিনন্দন যত স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 April 2022

জলে-স্থলে চলবে বাবা-ছেলের তৈরি গাড়ি

Techzoom.TV |
TechzoomTV