Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে মরিস গ্যারেজেসের সেডান গাড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
দেশের বাজারে মরিস গ্যারেজেসের সেডান গাড়ি
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে মরিস গ্যারেজেসের (এমজি) তৈরি সেডান গাড়ি বাজারজাত শুরু করেছে র‍্যাংকন ব্রিটিশ মোটরস লিমিটেড। আজ বুধবার রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে এমজি বাংলাদেশ বিক্রয়কেন্দ্রে ‘এমজি ফাইভ’ মডেলের গাড়িটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে র‍্যাংকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, র‍্যাংকন ব্রিটিশ মোটরস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা এম রশিদ ভূঁইয়া এবং প্রধান পরিচালন কর্মকর্তা হুসেন মাসনুর চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, ১৪৯৮ সিসি বা ১.৫ লিটারের এনএফওয়ান ইনলাইন ৪ সিরিজের টার্বো এবং নন–টার্বো ক্যাটাগরির এমজি ফাইভ গাড়ির সামনে রয়েছে ফগ লাইটের হাউজিং এবং এলইডি হেডলাইট। নন–টার্বো মডেলে গাড়িটির সর্বোচ্চ অশ্বশক্তি ৬ হাজার আরপিএম এ ১১৩ অশ্বশক্তি (এইচপি) এবং টার্বো মডেলে ৩ থেকে ৪ হাজার আরপিএম এ ১৬০ এইচপি। সর্বোচ্চ ১৫০ ও ২৫০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম গাড়িটি মাত্র ৭.৭ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। এমজি ফাইভের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। ইউরো ফাইভ মানের জ্বালানি সাশ্রয়ী এই গাড়িতে যথাক্রমে ৮ ও ৭ গতির গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।

স্পোর্টস কারের আকৃতির এই গাড়ির পেছনে এলইডি টেললাইট, এমজি লোগো এবং রিয়ার সেন্সরের সঙ্গে রয়েছে ডুয়েল এক্সস্ট। গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪৬৭৫, ১৮৪২ ও ১৪৭৩ মিলিমিটার। ১৭ ইঞ্চি অ্যালয় হুইলসহ গাড়িটির চাকার পরিধি ১৬৮০ মিলিমিটার। টার্বো ধরন গাড়িটির ওজন ১৩১৮ কেজি এবং নন–টার্বো ১২৬০ কেজি। গাড়িটির সামনে ম্যাকপার্সন এবং পেছনে টর্সিন বিম সাসপেনশন ব্যবহার করা হয়েছে, ফলে আরামে ভ্রমণ করা যায়।

সেডান আকৃতির এ গাড়িতে সানরুফ, ছয়টি এয়ারব্যাগ, এবিএস, অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং (এইবি), ইমার্জেন্সি ব্রেক অ্যাসিস্ট (ইবিএ), হিল হোল্ড কন্ট্রোল, স্বয়ংক্রিয় দরজা এবং বুট লকিং সিস্টেম, ক্রুইজ কন্ট্রোল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, কিলেস এন্ট্রি, পুশ স্টার্ট, অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোসমৃদ্ধ ১০ ইঞ্চি স্পর্শনির্ভর পর্দা, স্যাটেলাইট নেভিগেশন, ডিজিটাল স্পিডোমিটার, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম (টিপিএমএস), সানগ্লাস বক্সসহ বিভিন্ন সুবিধা রয়েছে।

অনুষ্ঠানে র‍্যাংকন ব্রিটিশ মোটরস লিমিটেডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা এম রশিদ ভূঁইয়া বলেন, ‘আমরা প্রথমবারের মতো বাংলাদেশে এমজির সেডান গাড়ি নিয়ে এসেছি। এমজি ফাইভ সেডান ক্যাটাগরির হলেও মাটি থেকে গাড়িটির উচ্চতা ১৭৫ মিলিমিটার। ফলে দেশের যেকোনো রাস্তায় গাড়িটি অনায়াসে চলতে পারবে। ভবিষ্যতে আমরা বাংলাদেশে এমজি গাড়ি উৎপাদন করব।’

এমজি ফাইভ নন–টার্বোর মূল্য ৩৬ লাখ টাকা এবং টার্বো ইঞ্জিনে গাড়িটির মূল্য ৩৯ লাখ টাকা। গাড়িটিতে বাম্পার টু বাম্পার পাঁচ বছর বা এক লাখ কিলোমিটার (যেটা আগে আসে) বিক্রয়োত্তর সেবা এবং ১০ বার বিনা মূল্যে সার্ভিসিং সুবিধা রয়েছে। হলুদ, লাল, নীল, সাদা, ধূসর ও কালো রঙে গাড়িটি দেশের বাজারে পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এমজিএমজি লোগোএলইডি টেললাইটগাড়িসেডান গাড়ি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির বৈদ্যুতিক গাড়ি: কয়েক মিনিটেই প্রায় ৩ লাখ প্রি-অর্ডার
অটোমোবাইল

শাওমির বৈদ্যুতিক গাড়ি: কয়েক মিনিটেই প্রায় ৩ লাখ প্রি-অর্ডার

সবার আগে লাইসেন্স পেলো দেশীয় ‘পিকমি’
অটোমোবাইল

সবার আগে লাইসেন্স পেলো দেশীয় ‘পিকমি’

নতুন স্কুটার নিয়ে আসছে ওলা
অটোমোবাইল

নতুন স্কুটার নিয়ে আসছে ওলা

পাঠাও নিয়ে এলো চট্টগ্রামবাসীদের জন্য ক্যাম্পেইন ও’ বদ্দা Only চিটাং
অটোমোবাইল

পাঠাও নিয়ে এলো চট্টগ্রামবাসীদের জন্য ক্যাম্পেইন ও’ বদ্দা Only চিটাং

একবার চার্জে চলবে ৮০ কিলোমিটার!
অটোমোবাইল

একবার চার্জে চলবে ৮০ কিলোমিটার!

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড
রিভিউ

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

কম দামে ভালো পারফরম্যান্স, উন্নত ক্যামেরা, দ্রুতগতির ডিসপ্লে...

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ অক্টোবর ২০২৩

দেশের বাজারে মরিস গ্যারেজেসের সেডান গাড়ি

Techzoom.TV |
TechzoomTV