Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক মাসে বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড উদযাপন ব্র্যাক ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 May 2026
এক মাসে বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড উদযাপন ব্র্যাক ব্যাংকের
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক বাণিজ্যে প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্যের রেকর্ড করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যা শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন।

ব্যাংকটি দেশের আমদানি-রফতানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ সাফল্য উদযাপনে সম্প্রতি ঢাকার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহীন ইকবাল, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান মো. আসিফ বিন ইদ্রিস, ডিএমডি ও অপারেশনস প্রধান মো. মুনিরুজ্জামান মোল্যা এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের প্রধান একেএম ফয়সাল হালিম।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক আরো জানিয়েছে, এ মাইলফলক অর্জনের পেছনে রয়েছে ব্যতিক্রমী ও উদ্ভাবনী করপোরেট ব্যাংকিং কৌশল; যেখানে ওয়ান-স্টপ ট্রেড সার্ভিস মডেলের পাশাপাশি সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দেয়া হয়। শক্তিশালী বৈদেশিক মুদ্রা তারল্য সহায়তা, বিজনেস ও অপারেশনসে সমন্বয় এবং ধারাবাহিক ডিজিটাল উদ্ভাবন গ্রাহকদের কাছে ব্যাংকটিকে ট্রেড সলিউশনের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বৈদেশিক বাণিজ্যে রেকর্ড সাফল্য সম্পর্কে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমরা এক মাসে ১ বিলিয়ন ডলারের বেশি আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করেছি, যা ক্রমবর্ধমান গ্রাহক আস্থা ও বৃহৎ পরিসরে সেবা দেয়ার ব্যাপারে ব্যাংকের সক্ষমতার সুস্পষ্ট প্রতিফলন। শক্তিশালী বৈদেশিক মুদ্রার অবস্থান, শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে গ্রাহকদের জন্য আরো দ্রুত ও সুবিধাজনক করেছে।’

ব্র্যাক ব্যাংকের লক্ষ্য হলো গতি, নির্ভরযোগ্যতা এবং মানসম্মত সেবা নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের কাছে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ট্রেড ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা বলেও জানান তিনি।

উল্লেখ্য, ক্রমবর্ধমান ট্রেড ক্লায়েন্টদের সহায়তা দিতে ব্র্যাক ব্যাংক নিজেদের প্রধান কার্যালয়ে একটি ডেডিকেটেড ক্লায়েন্ট সার্ভিস ইউনিট পরিচালনা করছে, যা সিঙ্গেল কন্ট্যাক্ট পয়েন্টের মাধ্যমে সেবা নিশ্চিত করছে। উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ টিমের মাধ্যমে ইউনিটটি সব ধরনের ট্রেড ট্রানজ্যাকশনের দ্রুত প্রসেসিং নিশ্চিত করছে। পাশাপাশি ব্যাংকটির বিশেষায়িত ট্রেড ডেভেলপমেন্ট টিম আন্তর্জাতিক বাণিজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকদের জন্য বিভিন্ন সহায়তা নিশ্চিত করে থাকে, যাতে গ্রাহকদের ট্রেড বিজনেস ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ
ই-কমার্স

করোনা সঙ্কটে মানবকল্যাণে নিয়োজিত এনজিও প্রতিষ্ঠানগুলোর সাথে দারাজ

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ
অর্থ ও বাণিজ্য

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ

প্রযুক্তি বাজার

বিনা খরচে জাপানে চাকরির সুযোগ

স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা
ছাড় ও অফার

স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস
প্রযুক্তি বাজার

বাজারে আর নতুন স্মার্টফোন আনছে না আসুস

৮.৫০ লক্ষ এর মাইলফলক স্পর্শ করলো সিম্ফনি ভি৭৫
নির্বাচিত

৮.৫০ লক্ষ এর মাইলফলক স্পর্শ করলো সিম্ফনি ভি৭৫

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2026

এক মাসে বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড উদযাপন ব্র্যাক ব্যাংকের

Techzoom.TV |
TechzoomTV