Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ জুন ২০২৬
১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

চলতি অর্থবছরের ১১ মাস শেষে (জুলাই-মে) রাজস্ব আহরণে ৮১ হাজার ৪৪২ কোটি টাকা ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংশোধিত বাজেট অনুযায়ী, এ ১১ মাসে ৪ লাখ ৪২ হাজার ৮৪ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য ছিল। কিন্তু এনবিআর আদায় করতে পেরেছে ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা। সে হিসাবে অর্থবছরের প্রথম ১১ মাস শেষে এনবিআরের লক্ষ্যের তুলনায় রাজস্ব আহরণে ঘাটতির হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৪২ শতাংশে। গতকাল এনবিআর থেকে এসব তথ্য জানানো হয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রায় এনবিআরের মাধ্যমে মোট ৫ লাখ ৩ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। লক্ষ্য পূরণে অর্থবছরের শেষ মাস তথা চলতি জুনে আরো ১ লাখ ৪২ হাজার ৩৫৮ কোটি টাকার রাজস্ব আদায় করতে হবে এনবিআরকে, যা অসম্ভব বলেই সংশ্লিষ্টরা জানিয়েছেন। সংস্থাটির তথ্য বলছে, চলতি জুনের প্রথম ২০ দিনে ২৯ হাজার ৩১১ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে। সে হিসাবে ২০ জুন পর্যন্ত রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকায়।

অবশ্য এনবিআরের দাবি, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে যে পরিমাণ রাজস্ব আয় হয়েছে, সেটি অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩ লাখ ২৭ হাজার ৭৮৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। চলতি অর্থবছরে এ আয় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকায় উন্নীত হয়েছে। সে হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২ হাজার ৮৫৬ কোটি টাকার রাজস্ব বেশি আয় হয়েছে, এক্ষেত্রে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০ শতাংশের বেশি। কাস্টমস অনুবিভাগের আদায়ে ৭ দশমিক শূন্য ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ভ্যাট অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক শূন্য ৫ শতাংশ। আর আয়কর অনুবিভাগের আদায়ে ১২ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে মোট ৩ লাখ ৭০ হাজার ৮৪৩ কোটি টাকার রাজস্ব আহরণ করতে পেরেছিল এনবিআর। সে হিসাবে চলতি অর্থবছর শেষ হওয়ার ১০ দিন আগেই গত অর্থবছরের মোট আদায় ছাড়িয়ে গেছে। চলতি জুনের শেষ ১০ দিনে আরো ২৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সংস্থাটি। সে হিসাবে চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে। আর এ লক্ষ্য অর্জিত হলেও অর্থবছর শেষে ৮৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় ঘাটতিতে থাকবে সরকার।

এনবিআরের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজস্ব আহরণের গতি বাড়াতে এরই মধ্যে আয়কর, ভ্যাট ও কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব টাস্কফোর্স আপিল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রক্রিয়ায় থাকা বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া কর ফাঁকি শনাক্ত করে রাজস্ব পুনরুদ্ধার, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচিত অডিট মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে কর দাবি সৃষ্টি ও আদায়, উৎসে আয়কর ও উৎসে ভ্যাট আদায় কার্যক্রমের তদারকি, কাস্টম হাউজের পোস্ট- ক্লিয়ারেন্স অডিট এবং রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি উচ্চ ঝুঁকিপূর্ণ করদাতাদের আয়কর ও ভ্যাট অডিট সমন্বিতভাবে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও দাবি করেছে এনবিআর। সংস্থাটি মনে করছে, এসব কার্যকর পদক্ষেপের ফলে এনবিআরের সার্বিক কার্যক্রমে গতি এসেছে এবং রাজস্ব আহরণ কার্যক্রম আরো গতিশীল হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যামাজনের ডিজিটাল কারেন্সি
প্রযুক্তি বাজার

অ্যামাজনের ডিজিটাল কারেন্সি

দারাজ ইলেকট্রনিকস উইক চলাকালীন রিয়েলমি স্মার্টফোনে উপভোগ করুন ১১% পর্যন্ত ছাড়
ই-কমার্স

দারাজ ইলেকট্রনিকস উইক চলাকালীন রিয়েলমি স্মার্টফোনে উপভোগ করুন ১১% পর্যন্ত ছাড়

২০২০ সালে সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন
নির্বাচিত

২০২১ সালে ১৩৮ কোটি ছাড়াবে স্মার্টফোনের উৎপাদন

চীনে বিক্রি স্বাভাবিক হয়ে উঠছে: শাওমি
প্রযুক্তি বাজার

বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন বাজারে শীর্ষে শাওমি

শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
ই-কমার্স

শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট

দেশে ২ হাজার ৫০০ ই-কমার্স সাইট রয়েছে
ই-কমার্স

ই-কমার্সের নৈরাজ্যের দায় ই-ক্যাব নেতাদেরও

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
নির্বাচিত

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং ফোন হ্যাং করলে এই ৫ টিপস মেনে চলুন
নির্বাচিত

স্যামসাং ফোন হ্যাং করলে এই ৫ টিপস মেনে চলুন

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
নির্বাচিত

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের
নির্বাচিত

অ্যাপল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, দাম বাড়তে পারে সব গ্যাজেটের

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট

ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের বাইরে সবচেয়ে বেশি দেখা...

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই

১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা

১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা

২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন

২০ বছর হাফ ভাড়ার সুবিধা নিয়ে কী প্রতিদান দেন শিক্ষার্থীরা, চালকের প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জুন ২০২৬

১১ মাসে রাজস্ব ঘাটতি ৮১ হাজার ৪৪২ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV