Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 July 2026
সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা
Share on FacebookShare on Twitter

দেশের বেসরকারি বিমান পরিবহন খাতে বড় ধরনের বিনিয়োগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা বোয়িং থেকে ২১টি উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হবে। প্রায় ১৫০ কোটি ডলার, বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ১৮ হাজার কোটি টাকার এ বিনিয়োগকে দেশের বেসরকারি এভিয়েশন খাতের অন্যতম সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। উড়োজাহাজগুলোর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের।

রাজধানীর একটি হোটেলে গতকাল এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত ঘোষণা দেয় ইউএস-বাংলা। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক লিজিং কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএস-বাংলা জানিয়েছে, পাঁচটি আন্তর্জাতিক লিজিং কোম্পানির মাধ্যমে উড়োজাহাজগুলো সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। ১৭ জুলাই ইউএস-বাংলার ১২ বছর পূর্তি উপলক্ষে উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথা জানানো হলেও এবার আনুষ্ঠানিকভাবে তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হলো।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার একটি জাতীয় এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ করছে। পাশাপাশি বগুড়ায় একটি পাইলট প্রশিক্ষণ একাডেমি স্থাপনের উদ্যোগও নেয়া হয়েছে।’

তিনি আরো জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেয়ার সক্ষমতা তৈরি হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর বলেন, ‘এ উদ্যোগ শুধু ইউএস-বাংলার বহর সম্প্রসারণ নয়, বাংলাদেশের এভিয়েশন খাতে আন্তর্জাতিক অংশীদারত্ব আরো জোরদার হওয়ারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘নতুন এ বিনিয়োগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগ, পর্যটন এবং বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে।’ একই সঙ্গে এটি উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি বলেন, ‘দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে ইউএস-বাংলার নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন উড়োজাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, পরিচালন দক্ষতা এবং উন্নত যাত্রীসেবার কারণে এসব উড়োজাহাজ এয়ারলাইনসটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।’

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, বহর সম্প্রসারণের পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিচ্ছে। নিজস্ব অর্থায়নে ২০০ জন মেধাবী বাংলাদেশীকে বাণিজ্যিক পাইলট এবং ১০০ জনকে সার্টিফায়েড এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার জন্য পূর্ণ স্পন্সরশিপে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।

বিমান পরিবহন খাতসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ভ্রমণের চাহিদা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের প্রেক্ষাপটে ইউএস-বাংলার এ বিনিয়োগ কোম্পানিটির বহর ও রুট সম্প্রসারণে সহায়ক হবে। একই সঙ্গে দেশের বেসরকারি এভিয়েশন শিল্পের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান আরো শক্তিশালী করতেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আফ্রিকায় বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় খাত ফিনটেক
প্রযুক্তি বাজার

আফ্রিকায় বৈদেশিক বিনিয়োগের আকর্ষণীয় খাত ফিনটেক

২০২৫ সালের সেরা ওয়্যারলেস ইয়ারবাডস
নির্বাচিত

২০২৫ সালের সেরা ওয়্যারলেস ইয়ারবাডস

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের ‘মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’
প্রযুক্তি বাজার

ক্রেতাদের জন্য স্যামসাংয়ের ‘মিট দ্য গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফাইভজি ফ্রম হোম’

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ
অর্থ ও বাণিজ্য

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ

২০২৮ সাল নাগাদ সব স্মার্টফোনেই থাকবে জেন এআই
প্রযুক্তি বাজার

২০২৮ সাল নাগাদ সব স্মার্টফোনেই থাকবে জেন এআই

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নাটোরে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার নাটোরে

Load More

ট্রেন্ডিং টপিক

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2026

সাড়ে ১৮ হাজার কোটি টাকায় ২১ বোয়িং উড়োজাহাজ আনছে ইউএস-বাংলা

Techzoom.TV |
TechzoomTV