Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 30 July 2026
জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা
Share on FacebookShare on Twitter

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে নতুন করে হাইকোর্টে রিট আবেদন করায় দেশের অন্যতম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে। পরে অর্থটি ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জিপিএইচ ইস্পাতের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ঋণখেলাপি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনে নাম অন্তর্ভুক্তির বিষয়টি চ্যালেঞ্জ করে জিপিএইচ ইস্পাতের আগে হাইকোর্টে রিট করেছিল। ওই রিটে অন্তর্বর্তীকালীন আদেশ পেলেও পরে আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করেন। এরপরও বিচারাধীন বিষয়টি গোপন রেখে প্রতিষ্ঠানটি প্রথমে নিম্ন আদালতে নিষেধাজ্ঞা চায়। সেখানে ব্যর্থ হয়ে একই বিষয়ে আবারও হাইকোর্টে রিট আবেদন করে।

তিনি আরও বলেন, ২৯টি ব্যাংকের প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার ঋণসংক্রান্ত বিষয়ে আদালতের কাছে তথ্য গোপন করা বিচারিক প্রক্রিয়ার সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের আচরণের জন্য তিনি দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান।

শুনানিকালে জিপিএইচ ইস্পাতের পক্ষে থাকা আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তাদের দাবি, আগের মামলার বিষয়ে তাদের মক্কেল প্রয়োজনীয় তথ্য জানাননি। তবে আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে রিট আবেদন খারিজ করেন এবং পাঁচ কোটি টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে এক মাসের মধ্যে জরিমানার অর্থ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচারাধীন বিষয় গোপন করে আদালতের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালতের এ সিদ্ধান্ত ভবিষ্যতে এ ধরনের অসাধু প্রবণতা নিরুৎসাহিত করবে বলেও তিনি মন্তব্য করেন। আদালত সূত্রে জানা যায়, জিপিএইচ ইস্পাতের বিপুল অঙ্কের ঋণসংক্রান্ত তথ্য গোপনের বিষয়টি অ্যাটর্নি জেনারেলের নজরে আসার পর তিনি ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ নেন।

আইন সংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদালতের শরণাপন্ন হওয়ার বিরুদ্ধে হাইকোর্টের এ আদেশ বিচারিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ নজির। একই সঙ্গে জরিমানার অর্থ জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যয়ের নির্দেশ এ রায়কে বিশেষ তাৎপর্যপূর্ণ করেছে।

এ বিষয়ে জিপিএইচ ইস্পাত লিমিটেডের বক্তব্য জানতে সেক্রেটারি মো. মোশাররফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লেখ্য, জিপিএইচ ইস্পাত লিমিটেড ২০০৬ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৮ সালের ২১ আগস্ট বাণিজ্যিক উৎপাদন শুরু করে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় এর প্রধান উৎপাদন কারখানা এবং নগরের আসাদগঞ্জে নিবন্ধিত প্রধান কার্যালয় অবস্থিত। ২০১২ সালে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্নের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জিপিএইচ ইস্পাত

এই বিভাগ থেকে আরও পড়ুন

সরিষাবাড়িতে বিশ্বের প্রথম পাট পাতার পানীয় ‘চা’ কারখানা
ই-কমার্স

সরিষাবাড়িতে বিশ্বের প্রথম পাট পাতার পানীয় ‘চা’ কারখানা

৬ বিলিয়ন ডলারের মাইলফলকের পথে বাংলাদেশের ওষুধ শিল্প
অর্থ ও বাণিজ্য

৬ বিলিয়ন ডলারের মাইলফলকের পথে বাংলাদেশের ওষুধ শিল্প

দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেলের সাথে ফিরছে ‘দ্য রিয়েল বস’
ই-কমার্স

দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেলের সাথে ফিরছে ‘দ্য রিয়েল বস’

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন
প্রযুক্তি বাজার

নতুন ফোরজি পকেট রাউটার আনল গ্রামীণফোন

সেলেক্সট্রায় শুরু হয়েছে দশদিনব্যাপী স্মার্ট এক্সপো
ই-কমার্স

সেলেক্সট্রায় শুরু হয়েছে দশদিনব্যাপী স্মার্ট এক্সপো

এক ছাদের নিচে সবকিছু, বাড়ছে ক্রেতাদের আগ্রহ
অর্থ ও বাণিজ্য

এক ছাদের নিচে সবকিছু, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

Load More

ট্রেন্ডিং টপিক

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 July 2026

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

Techzoom.TV |
TechzoomTV