Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি
Share on FacebookShare on Twitter

ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যে সিটি ব্যাংকের চালু করা (Citytouch) অ্যাপ ব্যবহার করে চরম হয়রানি, দীর্ঘসূত্রতা ও আর্থিক অনিশ্চয়তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক। অনবোর্ডিং বা অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার পর সঠিক সেবা না পাওয়া, বারবার ব্রাঞ্চে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা এবং সর্বশেষ কোনো নোটিশ ছাড়া একাউন্ট ‘টেম্পোরারি ব্লক’ করে দেওয়ার মতো ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এক ভুক্তভোগী গ্রাহক সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, সিটিটাচ অ্যাপ দিয়ে যথাযথভাবে কেওয়াইসি (KYC) আপডেট করে একাউন্ট খোলার পর থেকেই শুরু হয় নানা বিভ্রাট। অ্যাপের মাধ্যমে অন্য ব্যাংকে (NPSB) টাকা পাঠানো গেলেও সিটি ব্যাংকের নিজস্ব একাউন্টে (City to City) টাকা ট্রান্সফার করতে পারছিলেন না তিনি।সমস্যা সমাধানের জন্য কল সেন্টারে যোগাযোগ করা হলে তাকে কারওয়ান বাজার শাখায় গিয়ে ছবি ও ডিজিটাল সিগনেচার আপডেট করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু শাখায় গিয়ে পর পর দুই দিন ২ ঘণ্টা করে অপেক্ষা করেও কোনো দ্রুত সমাধান মেলেনি। পরবর্তীতে নির্দেশনামতো ছবি, সিগনেচার এবং ব্যাংকের চাহিদানুযায়ী স্ক্রিন রেকর্ডিং জমা দিলেও চার দিন পার হলেও কোনো আপডেট দেওয়া হয়নি। উল্টো হঠাৎ করে তার একাউন্টটি ‘টেম্পোরারি ব্লক’ (স্থায়ীভাবে স্থগিত) করে দেওয়া হয়। এখন আবার নতুন করে ট্রানজেকশন ডিটেইলস জমা দিয়ে একাউন্ট আনলক করার শর্ত দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী ওই গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মনে হচ্ছে নিজে খাল কেটে কুমির নিয়ে আসলাম। সিটি ব্যাংক যদি মানুষকে এত হয়রানি করে, তবে মানুষ আর এই ব্যাংকে আসবে না।”

উক্ত পোস্টের নিচে শতাধিক গ্রাহক একই ধরনের ডিজিটাল ভোগান্তির অভিজ্ঞতা শেয়ার করেন। এক প্রবাসী জানান, দুবাই থেকে সিটি স্পর্শ অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলে তিনি একই ধরনের জটিলতার সম্মুখীন হয়েছেন।

সাকিব নামের এক ব্যবহারকারী জানান, ১ কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো এবং বাজে আচরণের মুখোমুখি হতে হয়েছে তাকে। ইমেইলে একাধিক যোগাযোগের পর ২০ দিন পর তার একাউন্ট সচল হয়।

মোজাম্মেল হক’, ‘মোঃ দিদার হোসেন’ ও ‘সিফাত মজুমদার’-সহ অন্যান্য নেটিজেনরা মন্তব্য করেন, অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলাই যেন জীবনের সেরা ভুল। অন্যদিকে ‘মুহাম্মদ দিলোয়ার হোসেন’ ও ‘এইচ মাহাবুর রহমান’-এর মতো সম্ভাব্য নতুন গ্রাহকরা হয়রানির চিত্র দেখে সিটি ব্যাংকে একাউন্ট খোলার সিদ্ধান্ত বাতিল করেছেন বলে জানান।

স্মার্ট বাংলাদেশ ও ক্যাশলেস সোসাইটি গঠনের ক্ষেত্রে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটাল একাউন্ট খোলার এ ধরনের তিক্ত অভিজ্ঞতা সামগ্রিক ডিজিটাল ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, অনবোর্ডিং সহজ করার কথা থাকলেও গ্রাহককে এভাবে সশরীরে শাখায় একাধিকবার উপস্থিত হতে বাধ্য করা এবং অহেতুক একাউন্ট ব্লক করা ব্যাংকিং সেবার মান নিয়ে প্রশ্ন তুলছে।

ভুক্তভোগী গ্রাহকরা এই ধরনের ডিজিটাল হয়রানির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (FICSD) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিদপ্তরের (DNCRP) হস্তক্ষেপ দাবি করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
প্রযুক্তি বাজার

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

দুই-তিন লাখ শাল বিক্রি হবে অনলাইনে
ই-কমার্স

দুই-তিন লাখ শাল বিক্রি হবে অনলাইনে

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন
ই-কমার্স

দারাজে শুরু বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সেল ইলেভেন ইলেভেন

অবৈধভাবে তেল-গ্যাস মজুদ ও বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

অবৈধভাবে তেল-গ্যাস মজুদ ও বিক্রির অভিযোগে লাখ টাকা জরিমানা

ই-কমার্স

ভারতের নির্বাচনে ভুয়া খবর ঠেকাতে ফেসবুকের ৪০ টিম

নিরাপদ মোবাইল ব্যাংকিংয়ের জন্য যেসব পরামর্শ দিয়েছে ডিএমপি
অর্থ ও বাণিজ্য

জুয়া, প্রতারণায় জড়িত ৫০ হাজার মোবাইল ব্যাংকিং হিসাব স্থগিত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

মোনাশের শিক্ষাবিদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেলেন ইউসিবিডির শিক্ষার্থীরা

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি
অর্থ ও বাণিজ্য

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

ডিজিটাল ব্যাংকিং সেবা সহজ করার লক্ষ্যে সিটি ব্যাংকের...

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার ২০২৬: OLED ডিসপ্লে ও PaperMatte-তে বড় আপগ্রেড

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ আগস্ট ২০২৬

'Citytouch' অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix