Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 December 2024
Share on FacebookShare on Twitter

সচেতনতা বৃদ্ধি, সমাজে প্রচলিত মধু বিষয়ক ভুল ধারণা দূরীকরণ, গবেষক, চাষি, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো পঞ্চম জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন।

মৌমাছি ও মধু জোটের আয়োজনে ও গৃহস্থালি খাদ্য উৎপন্নকারী প্রতিষ্ঠান ঘরের বাজারের পৃষ্ঠপোষকতায় শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) রাজধানীর ইনস্টিউটশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে এই সম্মেলন হয়। এর আগে এই সম্মেলন দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। এসময় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খুলনার নিরাপদ খাদ্য অফিসার মো. মোকলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আয়োজন থেকে দেশে মৌমাছি চাষ ও মধু নিয়ে কাজ করায় আট ব্যক্তিকে মৌ পদক দিয়ে সম্মাননা জানানো হয়। সম্মাননাপ্রপ্তরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এগ্রিকালচারাল ইউনিভাসিটির ডিপার্টমেন্ট অব এন্টোমলজির প্রফেসর ড. আহসানুল হক স্বপন; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন; বিসিকের সাবেক প্রকল্প পরিচালক, মৌচাষ প্রকল্প খোন্দকার আমিনুজ্জামান; বিসিকের মহাব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো: আলী আশরাফ খান; জগদীশ চন্দ্র সাহা, সাতক্ষীরার প্রবীণ মৌ পালক মো. আইয়ুব আলি গাজী, সিরাজগঞ্জের প্রবীণ মৌ পালক মো. চাঁন মিয়া সরকার এবং টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন।

পঞ্চম জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন নিয়ে ঘরের বাজারের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ মজুমদার বলেন, ‘এই সম্মেলনের উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধু গবেষক, ব্যবসায়ী, উদ্যোক্তাদের পাশাপাশি মৌ চাষী ও মৌয়ালদের উপস্থিতিতে, বাংলাদেশের মধু শিল্পের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা এবং এই শিল্পের উন্নয়নকে উৎসাহিত করা। বাংলাদেশের মধু শিল্পের উন্নয়ন, বিপণন এবং বৈশ্বিক বাজারে এর অবস্থান তৈরির লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে, ঘরের বাজার নিজেদের অবদান ও আগ্রহ তুলে ধরেছে, যা মধু উৎপাদনকারীদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনার সৃষ্টি করেছে।’

এছাড়াও ঘরের বাজার এর পরিচালক ও সিইও মো. নাজমুস সাকিব আশাবাদ ব্যক্ত করেন, “তৈরি পোশাক ও মাছের মতো মধুও বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকার শীর্ষে জায়গা করে নিবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও উজ্জ্বল করবে।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মধু গবেষক সৈয়দ মো. মঈনুল আনোয়ার ও মৌমাছি ও মধু জোটের আহ্বায়ক মো. এবাদুল্লাহ আফজাল। সৈয়দ মো. মঈনুল আনোয়ার বলেন, “মৌমাছি ও মধু জোটের মাধ্যমে দেশে মধুর অবস্থান যাতে আরো শক্তিশালী হয়, এই কামনা করছি। আমাদের দেশে মধু খাঁটি নাকি ভেজাল সেটি চেনার জন্য এখনও খুব ভালো কোনো ব্যবস্থা নেই। সেগুলো নিয়েও আমাদের অনেক কাজ করার রয়েছে।”

মৌমাছি ও মধু জোটের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আহ্বায়ক মো. এবাদুল্লাহ আফজাল জানান, “বাংলাদেশের মৌমাছি ও মধু নিয়ে কর্মযজ্ঞের সক্রিয় সকল অংশীদার যেমন মৌয়াল, চাষী, বণিক, গবেষক, উদ্যোক্তা ও ভোক্তাদের একই ময়দানে একীভূত করে কাজ করার পরিবেশ সৃষ্টির দৃঢ় প্রত্যয় নিয়ে ‘মৌমাছি ও মধু’ জোটের যাত্রা শুরু হয়। সবার মাঝে মধু সংক্রান্ত বিভিন্ন গবেষণা ও সঠিক তথ্য তুলে ধরা এবং দেশবাসীর মাঝে তা ছড়িয়ে দেওয়াও এই জোটের অন্যতম লক্ষ্য।”

জোটটি প্রতিষ্ঠার পর থেকেই তারা মৌমাছি ও মধু বিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধু বিষয়ক ভুল ধারণা দূরীকরণ এবং গবেষক, চাষি, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী, সভা, সেমিনার, মধুমেলা, সুন্দরবনে হানি ট্যুরিজম ইত্যাদি কার্যক্রমের আয়োজন করছে। বর্তমানে জোটে ২৬ হাজারের বেশি সদস্য রয়েছেন।

সম্মেলনে ঘরের বাজারের কর্মকর্তারা জানান, দেশে এখন প্রতিনিয়তই মধুর চাহিদা ও বাজার বাড়ছে। বর্তমানে বাংলাদেশে মধুর বার্ষিক বাজারমূল্য আনুমানিক ১২০০-১৫০০ কোটি টাকা। ২০২৪ সালে প্রাকৃতিক ও চাষ থেকে মধু সংগ্রহ হয়েছে ২০-২৫ হাজার মেট্রিক টন। এর মধ্যে অবশ্য চাষের মধু ৯০-৯৫ ভাগ। বাকিটা প্রাকৃতিক। এখন অনেকেই মধু বিদেশেও রপ্তানি করছে। তবে দেশে এখনো মধু পক্রিয়াজাতকরণে এবং সংগ্রহে অত্যাধুনিক ব্যবস্থা কম। কিছু উদ্যোক্তা সেগুলো নিয়েটও কাজ করছেন।

দিনব্যাপী মৌমাছি ও মধু’র এই প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক ছিল ঘরের বাজার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সকল পেন্ডিং অর্ডার ডেলিভারি হবে কেউ ক্ষতিগ্রস্ত হবে না: রাসেল
ই-কমার্স

এই ইভ্যালি আপনাদের: সিইও রাসেল

দেশ সেবায় বদ্ধ পরিকর দারাজ
ই-কমার্স

দেশ সেবায় বদ্ধ পরিকর দারাজ

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে পাওয়া যাচ্ছে আলু, ডিম, মাছ-মাংসসহ নানান পণ্য
ই-কমার্স

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে পাওয়া যাচ্ছে আলু, ডিম, মাছ-মাংসসহ নানান পণ্য

রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা
প্রযুক্তি বাজার

রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালার আয়োজনে দেশজুড়ে স্মার্টফোন ফটোগ্রাফি প্রতিযোগিতা

ডিস্কাউন্টে হাজারো পণ্য কিনুন দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে
ই-কমার্স

ডিস্কাউন্টে হাজারো পণ্য কিনুন দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে

ওয়ানপ্লাস বড় ডিসপ্লের ট্যাব আনল, জানুন দাম
নির্বাচিত

ওয়ানপ্লাস বড় ডিসপ্লের ট্যাব আনল, জানুন দাম

Load More

ট্রেন্ডিং টপিক

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

স্যাটেলাইট প্রযুক্তির উন্নয়ন, ভবিষ্যৎ আর্থ অবজারভেশন (EO) স্যাটেলাইট...

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

স্ক্রিন ছাড়াই স্বাস্থ্য-ফিটনেস ট্র্যাকিং করবে এই স্মার্টব্যান্ড

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 December 2024

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো মৌমাছি ও মধু সম্মেলন

Techzoom.TV |
TechzoomTV