Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 July 2025
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংক তাদের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাক নীতিমালা জারি করেছে। নারী কর্মীদের ক্ষেত্রে ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরা নিষিদ্ধ করা হয়েছে। পুরুষদের জন্যও নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট পোশাকবিধি।

সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই নির্দেশনায় জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সব কর্মকর্তা ও কর্মচারীকে পেশাদার ও শালীন পোশাক পরিধান করতে হবে। নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না ও অন্যান্য মার্জিত পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সঙ্গে নির্ধারণ করে দেওয়া হয়েছে সাদামাটা রঙের হিজাব বা হেডস্কার্ফ এবং ফরমাল স্যান্ডেল বা জুতা পরিধানের নির্দেশনা। শর্ট স্লিভ (ছোট হাতা) ও ছোট দৈর্ঘ্যের ড্রেস এবং লেগিংস পরিহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুরুষ কর্মীদের জন্য নির্ধারিত পোশাকের মধ্যে রয়েছে—ফরমাল শার্ট (লম্বা বা হাফ হাতা), ফরমাল প্যান্ট এবং ফরমাল জুতা। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে জিন্স ও গ্যাবার্ডিন প্যান্ট।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি প্রতিষ্ঠানে পোশাকের সাম্যতা ও ঐক্য বজায় রাখতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। শালীনতা সব প্রতিষ্ঠানের জন্যই অপরিহার্য।’
তিনি জানান, কাউকে হিজাব পরতে বাধ্য করা হয়নি; তবে যারা পরবেন, তাদের সাদামাটা রঙের হিজাব ব্যবহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নতুন ড্রেসকোড নির্দেশনার মাধ্যমে কর্মস্থলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র। তিনি বলেন, ‘এই নির্দেশনার ফলে কর্মকর্তাদের মধ্যে একটি বন্ডিং বা সুসম্পর্ক গড়ে উঠবে। সবাইকে শালীন পোশাক পরতে উৎসাহিত করা হয়েছে। অশালীন বা উগ্র পোশাক এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

মুখপাত্র আরও বলেন, ‘প্রত্যেকের পোশাক নির্বাচনের সামর্থ্য এক রকম নয়। কেউ কম দামের পোশাক পরেন, কেউ আবার দামি পোশাক পরে অফিসে আসেন—এতে অনিচ্ছাকৃতভাবে একটি শ্রেণিভেদ বা বিভাজন তৈরি হয়। নতুন এই নির্দেশনা বৈষম্য দূর করতে সহায়ক হবে।’ তবে এই নির্দেশনার মাধ্যমে কাউকে হিজাব বা বোরখা পরতে বাধ্য করা হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

মুখপাত্রের ভাষায়, ‘এটি বাধ্যতামূলক কোনও ধর্মীয় পোশাক নয়, বরং শালীনতা বজায় রাখার একটি সাধারণ দিক নির্দেশনা।’

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, পোশাক সংক্রান্ত এই নীতিমালার ফলে কর্মস্থলে সৌহার্দ্য, শৃঙ্খলা ও পেশাগত পরিবেশ আরও সুসংহত হবে। তবে এই নির্দেশনার আগে কেউ অশালীন পোশাক পরতেন কী না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, কেউ পরেননি।’

নির্দেশনায় আরও বলা হয়েছে, পোশাকবিধি না মানলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে। অফিস, বিভাগ, প্রকল্প বা ইউনিটভিত্তিক একজন কর্মকর্তাকে এসব নির্দেশনা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। প্রয়োজনে বিভাগীয় প্রধানকে জানিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশন ২০০৩-এর ৩৯ ধারা অনুযায়ী নারী কর্মীদের প্রতি আচরণবিধি মানা, যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যাংকের বিদ্যমান নির্দেশিকা অনুসরণের কথাও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু
নির্বাচিত

ভিভো ভি৬০ লাইট: এক ছবিতেই চার ঋতুর জাদু

‘প্রতিবন্ধীরা হবে আগামী দিনের উদ্যোক্তা’
ই-কমার্স

‘প্রতিবন্ধীরা হবে আগামী দিনের উদ্যোক্তা’

১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার
অর্থ ও বাণিজ্য

১৪ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার

আল-আরাফাহ ব্যাংকে ১০৯ কোটি টাকার কমিশন কেলেঙ্কারি
অর্থ ও বাণিজ্য

আল-আরাফাহ ব্যাংকে ১০৯ কোটি টাকার কমিশন কেলেঙ্কারি

উপদেষ্টা বশিরউদ্দীন হলেন বিমানের নতুন চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

উপদেষ্টা বশিরউদ্দীন হলেন বিমানের নতুন চেয়ারম্যান

নিজের ঘরকে নতুন রূপে সাজাতে ক্রেতাদের জন্য দারাজের বিগ হোম মেকওভার ক্যাম্পেইন শুরু
ই-কমার্স

নিজের ঘরকে নতুন রূপে সাজাতে ক্রেতাদের জন্য দারাজের বিগ হোম মেকওভার ক্যাম্পেইন শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

দুবাইয়ে দ্বিতীয় ডেটা সেন্টার চালু করেছে আলিবাবা ক্লাউড
অর্থ ও বাণিজ্য

আলিবাবার শেয়ারদর বেড়েছে ৩%

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স বনাম ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স: ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লেতে কে কোথায়

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 July 2025

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

Techzoom.TV |
TechzoomTV