Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রবাসী আয়ে শীর্ষে ঢাকা, কম লালমনিরহাটে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 August 2025
প্রবাসী আয়ে শীর্ষে ঢাকা, কম লালমনিরহাটে
Share on FacebookShare on Twitter

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ডলার (২ দশমিক ৪৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এই অর্থের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ঢাকা জেলায়, ১৩৮ কোটি ৪০ লাখ ডলার। আর সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে লালমনিরহাটে, মাত্র ১৩ লাখ ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রবাসী কর্মসংস্থান বেশি হওয়ায় রেমিট্যান্স প্রবাহেও তার প্রতিফলন ঘটেছে। অন্যদিকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রবাসী আয়ের প্রবাহ তুলনামূলকভাবে দুর্বল।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে ঢাকা বিভাগের ১৩ জেলা থেকে এসেছে ১৩৮ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে শুধু ঢাকা জেলাতেই ১০২ কোটি ৭২ লাখ ডলার, যা দেশের যেকোনো জেলার মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে টাঙ্গাইল, ৪ কোটি ৩১ লাখ ডলার; তৃতীয় অবস্থানে নারায়ণগঞ্জ, ৪ কোটি ৫০ হাজার ডলার। বিভাগটির মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রাজবাড়ী থেকে ৮৯ লাখ ডলার।

চট্টগ্রাম বিভাগে ১১ জেলার প্রবাসীরা পাঠিয়েছেন ৫৯ কোটি ৮১ লাখ ডলার। এর মধ্যে চট্টগ্রাম জেলা শীর্ষে ১৬ কোটি ৫৪ লাখ ডলার এবং দ্বিতীয় অবস্থানে কুমিল্লা ১২ কোটি ৩০ লাখ ডলার। এছাড়া নোয়াখালী থেকে এসেছে ৭ কোটি ২৮ লাখ, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬ কোটি ৩০ লাখ, ফেনী থেকে ৬ কোটি ১৯ লাখ এবং চাঁদপুর থেকে ৫ কোটি ৬০ লাখ ডলার। বিভাগটিতে সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রাঙ্গামাটি ও বান্দরবন থেকে—প্রতিটি জেলা থেকে ১৭ লাখ ডলার।

সিলেট বিভাগের চার জেলায় মোট রেমিট্যান্স এসেছে ১৯ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে সিলেট জেলা একাই দিয়েছে ১০ কোটি ২৬ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার ৩ কোটি ৯২ লাখ ডলার, হবিগঞ্জ ২ কোটি ৬৭ লাখ ও সুনামগঞ্জ ২ কোটি ৬৬ লাখ ডলার।

খুলনা বিভাগের ১০ জেলায় এসেছে মোট ৯ কোটি ৫২ লাখ ডলার। এর মধ্যে যশোর জেলা শীর্ষে ১ কোটি ৮২ লাখ ডলার, কুষ্টিয়া ১ কোটি ৫০ লাখ, খুলনা ১ কোটি ২১ লাখ এবং ঝিনাইদহ ১ কোটি ২০ লাখ ডলার। সবচেয়ে কম এসেছে বাগেরহাট থেকে—৭১ লাখ ডলার।

রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৭৩ লাখ ডলার। এর মধ্যে বগুড়া ১ কোটি ৫৬ লাখ ডলার ও পাবনা ১ কোটি ৫১ লাখ ডলার নিয়ে শীর্ষে রয়েছে। চাপাইনবাবগঞ্জ থেকে এসেছে ১ কোটি ৩০ লাখ ডলার, সিরাজগঞ্জ থেকে ৯৪ লাখ ডলার এবং রাজশাহী জেলা থেকে ৮৯ লাখ ডলার। সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে জয়পুরহাট থেকে—৪৫ লাখ ডলার।

বরিশাল বিভাগের ছয় জেলায় এসেছে ৬ কোটি ৭৫ লাখ ডলার। বরিশাল জেলা একাই দিয়েছে ২ কোটি ৪১ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে ভোলা ৯৮ লাখ ডলার, পিরোজপুর ৭৭ লাখ ডলার, বরগুনা ৫৪ লাখ ডলার, পটুয়াখালী ৫৯ লাখ ডলার এবং সর্বনিম্ন ঝালকাঠি থেকে এসেছে ৪৭ লাখ ডলার।

ময়মনসিংহ বিভাগের চার জেলায় এসেছে ৪ কোটি ২৫ লাখ ডলার। এর মধ্যে সর্বাধিক এসেছে ময়মনসিংহ জেলা থেকে ২ কোটি ১১ লাখ ডলার। জামালপুর থেকে এসেছে ১ কোটি ২৮ লাখ ডলার, নেত্রকোনা থেকে ৫৪ লাখ ডলার এবং সবচেয়ে কম শেরপুর থেকে ৩২ লাখ ডলার।

রংপুর বিভাগের আট জেলায় মোট রেমিট্যান্স এসেছে ৩ কোটি ১৯ লাখ ডলার। এর মধ্যে সর্বাধিক গাইবান্ধা ৮৬ লাখ ডলার, রংপুর ৫৯ লাখ ডলার এবং দিনাজপুর ৫২ লাখ ডলার। আর সর্বনিম্ন এসেছে লালমনিরহাট থেকে, মাত্র ১৩ লাখ ডলার। এছাড়া পঞ্চগড় থেকে এসেছে ১৮ লাখ ডলার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রবাসী আয়ে শীর্ষে

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরো দেশই ডেলিভারি দিবেন ইভ্যালির সিইও!
ই-কমার্স

পুরো দেশই ডেলিভারি দিবেন ইভ্যালির সিইও!

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতুন
ছাড় ও অফার

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতুন

ই-কমার্সে দেশিয় পণ্যের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানুন
উই

ই-কমার্সে দেশিয় পণ্যের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে জানুন

গুদামে ‘ওয়েলনেস চেম্বার’ আনছে অ্যামাজন
ই-কমার্স

ওয়্যারহাউজে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার অ্যামাজনের

পরিচালন ব্যয় কমাতে কর্মীদের অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ ইভ্যালি
ই-কমার্স

ফিরে আসার সম্ভাবনায় ইভ্যালি

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের
প্রযুক্তি বাজার

সেরেব্রাসের সঙ্গে ১ হাজার কোটি ডলারের কম্পিউটিং চুক্তি ওপেনএআইয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2025

প্রবাসী আয়ে শীর্ষে ঢাকা, কম লালমনিরহাটে

Techzoom.TV |
TechzoomTV