Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবশেষে শুল্ক কমানোর প্রস্তাব ভারতের, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
অবশেষে শুল্ক কমানোর প্রস্তাব ভারতের, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে তার মতে, এ সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে, যা ভারতের বহু বছর আগে নেওয়া উচিত ছিল।

সোমবার (১ আগস্ট) ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লেখেন, ওরা এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সময় ফুরিয়ে আসছে। অনেক বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতদিন ধরে ‘একতরফা বিপর্যয়’ ছাড়া আর কিছুই নয়।

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতের পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্ক ও রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত ২৫ শতাংশ কর বসিয়েছে। ফলে ভারতের ওপর আরোপিত মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে, যা বিশ্বে সর্বোচ্চের মধ্যে অন্যতম।

ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে। তবে তিনি নিজে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছেন।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দ্বিমুখী মানদণ্ড ব্যবহার করছে। কারণ রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অথচ তাদের ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করা হয়নি।

ভারত সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতেই তারা প্রস্তুত। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল স্পষ্ট করেছেন, দিল্লি কোনোভাবেই নতজানু হবে না, বরং নতুন বাজার দখলে মনোযোগ দেবে।

শুল্ক আরোপ নিয়ে নয়াদিল্লি আগেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেছিল, এগুলো অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য।

সম্প্রতি মার্কিন ফেডারেল সার্কিট কোর্ট রায় দিয়েছে, ট্রাম্পের আরোপিত বহু শুল্ক বেআইনি। কারণ, তার এগুলো আরোপ করার ক্ষমতা ছিল না। তবে আপাতত শুল্ক বহাল থাকছে, যাতে ট্রাম্প বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন।

এদিকে, ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় কৃষি ও দুগ্ধ খাত বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প চান মার্কিন কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতীয় বাজারে বাড়তি প্রবেশাধিকার, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ়প্রতিজ্ঞ দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রই ছিল ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। সে বছর ভারত মার্কিন বাজারে ৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য পাঠিয়েছে। ট্রাম্পের ভাষ্য, আমরা ভারতের সঙ্গে অল্প ব্যবসা করি, কিন্তু তারা আমাদের বাজারে বিপুল পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু এত দিন তারা এত বেশি শুল্ক আরোপ করেছে যে মার্কিন ব্যবসাগুলো ভারতে বিক্রি করতেই পারে না। সম্পর্কটা আসলে একতরফা বিপর্যয়। পাশাপাশি, ভারত বেশির ভাগ তেল ও সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কিনে, যুক্তরাষ্ট্র থেকে খুবই সামান্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউসিবির রাইটস আবেদনে বিএসইসির ‘না’: ৫,৪৩০ কোটি লোকসানকে মুনাফা দেখানোর চেষ্টা?
অর্থ ও বাণিজ্য

ইউসিবির রাইটস আবেদনে বিএসইসির ‘না’: ৫,৪৩০ কোটি লোকসানকে মুনাফা দেখানোর চেষ্টা?

১৫০ জন গ্রাহকের টাকা ফেরত দিলো ইভ্যালি
ই-কমার্স

১৫০ জন গ্রাহকের টাকা ফেরত দিলো ইভ্যালি

ফ্ল্যাগশিপ ফিচার ফোন নিয়ে এলো নোকিয়া
নির্বাচিত

ফ্ল্যাগশিপ ফিচার ফোন নিয়ে এলো নোকিয়া

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়
ছাড় ও অফার

রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়

কাশ্মীর ট্যুরসহ ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার
ছাড় ও অফার

কাশ্মীর ট্যুরসহ ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার

প্রকৃতি ও ফ্যাশনকে সঙ্গে নিয়ে আসছে অপো রেনো১৩ সিরিজ
নির্বাচিত

প্রকৃতি ও ফ্যাশনকে সঙ্গে নিয়ে আসছে অপো রেনো১৩ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে শুল্ক কমানোর প্রস্তাব ভারতের, ট্রাম্প বললেন দেরি হয়ে গেছে

Techzoom.TV |
TechzoomTV