Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স নিয়ন্ত্রণে গঠন হচ্ছে পৃথক কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 23 September 2021
ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা
Share on FacebookShare on Twitter

ই-কমার্স ব্যবসা নিয়ন্ত্রণে একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করবে সরকার। একই সঙ্গে খাতটির সুষ্ঠু পরিচালনায় ডিজিটাল ই-কমার্স অ্যাক্ট নামে একটি স্বতন্ত্র আইন করা হবে। আজই এসব বিষয়ে কাজ শুরু করবে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত ই-কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা নিয়ে পর্যালোচনা ও এ-বিষয়ক নীতিনির্ধারণী সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত থেকে মতামত দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এছাড়া বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি অনুবিভাগ) এএসএম সফিকুজ্জামান, ডিজিটাল ই-কমার্স সেলপ্রধান ও ডব্লিউটিওর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান, উপসচিব মোহাম্মদ সাঈদ আলীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আলোচনার বিভিন্ন বিষয় এবং এ থেকে উঠে আসা সুপারিশ সম্পর্কে ব্রিফিং দেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। এ সময় ই-কমার্স খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ব্রিফিংয়ে বাণিজ্য সচিব জানান, সভায় ই-কমার্স খাতে যে প্রতারণা ঘটেছে তার জন্য দায়ীদের বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেয়া যায় এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণা বন্ধে করণীয় কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। এ আলোচনায় অংশীজনদের থেকে কেউ কেউ বলেছেন ই-কমার্স খাত বন্ধ করে দিতে। তবে সর্বসম্মতভাবে আলোচনায় তা বিবেচনায় নেয়া হয়নি। কারণ দেশের ই-কমার্স খাতে এখন তৈরি হয়েছে ক্রমবর্ধমান ও সীমাহীন সম্ভাবনা। ১০-১২টি প্রতিষ্ঠানের জন্য লাখ লাখ উদ্যোক্তা এর দায় বহন করবে কেন?

সচিব জানান, এটা খুবই আশাব্যঞ্জক যে গত ৪ জুলাই ই-কমার্স খাতের জন্য যে পরিচালন নির্দেশিকা জারি হয়েছে তার পর থেকে এ ধরনের প্রতারণা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে এখন যে ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে তা পরিচালন নির্দেশিকা জারি হওয়ার আগেই ঘটে গেছে।

তপন কান্তি ঘোষ জানান, সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে ই-কমার্স খাতের সুষ্ঠু পরিচালনায় একটি আলাদা নিয়ন্ত্রক সংস্থা বা রেগুলেটরি বডি গঠন করা হবে। ভবিষ্যৎ প্রতারণা বন্ধে এবং প্রতারণা সংঘটিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিজিটাল ই-কমার্স অ্যাক্ট নামে একটি স্বতন্ত্র আইন করা হবে।

এছাড়া ই-কমার্স ব্যবসার বিভিন্ন দিক থেকে আসা অভিযোগ গ্রহণ ও আমলে নিয়ে প্রয়োজনীয় কাজ করতে কেন্দ্রীয়ভাবে একটি ব্যবস্থাপনা রাখা বা সেন্ট্রাল কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড় করানো হবে।

এরই মধ্যে যাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে তাদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুপারিশ এসেছে। এক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ই-কমার্স খাতের সঙ্গে এ দুটো আইনের সামঞ্জস্য রাখতে আইনের কয়েকটি জায়গায় সংশোধনী আনতে হবে, যার কাজ শিগগিরই শুরু করা হবে। এছাড়া নিবন্ধন ছাড়া কোনো ই-কমার্স প্রতিষ্ঠান এখন থেকে আর ব্যবসা পরিচালনা করতে পারবে না।

বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দেশে এর আগে যুবক, ডেসটিনিতে যে প্রতারণা ঘটেছে, ই-কমার্স খাতে সংঘটিত ঘটনাগুলো এক রকম নয়। কারণ যুবক-ডেসটিনির পর্যাপ্ত সম্পদ ছিল। ওইসব সম্পদের বিক্রয়মূল্য এখন অনেক বেড়েছে। তা দিয়ে গ্রাহকের পাওনা পরিশোধের একটি সুরাহা হতে পারে। এ নিয়ে আইন মন্ত্রণালয়ের আইনি একটি পর্যালোচনা করে দেখছে। সে বিষয়ে আইন মন্ত্রণালয় আইনি দিকগুলো খতিয়ে দেখছে।

ইভ্যালির বিষয়ে টিপু মুনশি বলেন, তাদের প্রপার্টি বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ইভ্যালির রাসেল জেলে আছেন। আমরা তার সম্পদের হিসাব দেখব। যদি দেখি তাকে বের করা গেলে তার সম্পদ বিক্রি করে কিছু টাকা ফেরতের ব্যবস্থা হয়, তাহলে সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।

তিনি আরো বলেন, ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে যে টাকা নিয়েছে, মনে হচ্ছে তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না। কারণ হয় ইভ্যালি টাকা সরিয়ে নিয়েছে, না হয় বিজ্ঞাপনের পেছনে প্রচুর টাকা খরচ করেছে। খেলাধুলাসহ বিভিন্ন জায়গায় স্পনসর করেছে। এখন তাদের কাছে মনে হয় টাকা নেই। তাদের কাছ থেকে টাকা নেয়ার সুযোগও নেই।

ই-কমার্সের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত ৪ জুলাই যে নীতিমালা চালু হয়েছে—বিশেষ করে এসক্রো সিস্টেম চালু হয়েছে—এখন কিন্তু কোনো কোম্পানি গ্রাহকের কাছ থেকে টাকা নিজের কাছে নিয়ে আসতে পারছে না। এখন আর চিট করার কোনো সুযোগ থাকছে না। আমরা একটা হিসাব পেয়েছি। গত জুলাইয়ের আগ পর্যন্ত ৬ হাজার কোটি টাকার মতো বেচাকেনা হয়েছে ই-কমার্সে। আর নীতিমালা চালুর পর ৪০০ কোটি টাকার অর্ডার পড়েছে। এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকার অর্ডার এসক্রো সিস্টেমের মাধ্যমে কার্যকর হয়েছে।

ইভ্যালির রাসেলকে মুক্তি দেয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, এখন তার হাত যদি শূন্য হয়, যদি তার কাছে গ্রাহককে ফেরত দেয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে তাকে মুক্তি দিয়ে মুক্ত বাতাসে ঘুরতে দিয়ে লাভ কী। আর যদি দেখা যায় তার সম্পদ বিক্রি করে গ্রাহকের একটা উল্লেখযোগ্য পরিমাণ টাকা ফেরত দেয়া যাবে, তাহলে মুক্তির বিষয়টি আইন বিবেচনা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে কেনা যাবে না এই জিনিসগুলো!
ই-কমার্স

অনলাইনে কেনা যাবে না এই জিনিসগুলো!

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

গুজব প্রতিরোধে ফেসবুককে উদ্যোগ নেওয়ার আহ্বান মন্ত্রীর

ফাইভজি চিপসেটের উন্নত সংস্করণ আনল মিডিয়াটেক
প্রযুক্তি সংবাদ

চিপের জন্য প্রযুক্তি বিশ্বে হাহাকার

ইভ্যালি-ধামাকাসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত
ই-কমার্স

৭০৫ কোটি টাকা পাচার করেছে ৮ ই-কমার্স প্রতিষ্ঠান, নেই ইভ্যালি

ইন্টারনেটের ভোগান্তি রয়েই গেছে, সেবার মান বাড়েনি মফস্বলে
টেলিকম

ইন্টারনেটের ভোগান্তি রয়েই গেছে, সেবার মান বাড়েনি মফস্বলে

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির
ই-কমার্স

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির

Load More

ট্রেন্ডিং টপিক

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই
নির্বাচিত

সাংবাদিকতায় নতুন সুযোগ নিয়ে এসেছে এআই

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা
বিবিধ

২০টির বেশি দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে পর্যটন মেলা

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
প্রযুক্তি সংবাদ

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

কমপ্যাক্ট আকারের স্মার্টফোনে বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও...

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 September 2021

ই-কমার্স নিয়ন্ত্রণে গঠন হচ্ছে পৃথক কর্তৃপক্ষ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix