Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 December 2021
ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের যাত্রা শুরু
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ই-কমার্স উদ্যোগ হিসেবে যাত্রা শুরু হলো ওয়ালকার্ট লিমিডেটের। ‘সহজে, সবখানে, নিরাপদে’ স্লোগানে একটি বিশ্বস্ত ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য ওয়ালকার্টের। ইতোমধ্যেই ওয়ালকার্ট অনলাইন প্ল্যাটফর্মের ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার (১৯ ডিসেম্বর, ২০২১) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে গ্রান্ড ওপেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। জমকালো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়ালকার্টের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) প্রেসিডেন্ট শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রেসিডেন্ট শহীদ-উল মুনির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) প্রেসিডেন্ট ওয়াহেদ শরীফ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম এবং তাহমিনা আফরোজ তান্না, ওয়ালকার্টের চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম অভি এবং ম্যানেজিং ডিরেক্টর সাবিহা জারিন অরনা, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ।

অনুষ্ঠানে জানানো হয়, ‘ওয়ালকার্ট ডটকম’ (https://walcart.com) মূলত একটি বিটুবি এবং বিটুসি ই-কমার্স প্ল্যাটফর্ম, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশব্যাপী ডেলিভারি সেবা দিচ্ছে। এখানে রয়েছে ওয়ালটনের পণ্যসহ ৩০টিরও বেশি ক্যাটাগরিতে পণ্য ও সেবা। এই প্ল্যাটফর্মের সঙ্গে সারা দেশের হাজারো সেলার সংযুক্ত আছে। ওয়ালকার্টের উদ্দেশ্য সর্বোচ্চ গ্রাহকসেবা দিয়ে গ্রাহক-সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দেশের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান হওয়া। একই সঙ্গে বাংলাদেশের সব থেকে বড় অনলাইন সেবা ও ডেলিভারি নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং তাঁর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আমরা ৯০ শতাংশ সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারছি। দেশের হার্ডওয়্যার ও সফটওয়্যার খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছি। আমরা আমদানিকারক দেশ থেকে উৎপাদনকারী দেশ এবং সেখান থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি। এক্ষেত্রে ওয়ালটন যুগান্তকারী ভূমিকা রাখছে। আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয়। যার এক-পঞ্চমাংশ ওয়ালটনের কাছ থেকে আসবে বলে আমরা আশা করছি।

তিনি আরো বলেন, সরকার নিজে ব্যবসা করছে না বরং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে দিয়েছে। যার অন্যতম উদাহরণ হচ্ছে ওয়ালটন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সঙ্গে ওয়ালটন তাল মিলিয়ে ডিজিটাল ইকোনমিতে অবদান রাখছে। করোনাকালে ওয়ালটন কর্মী তো ছাটাই করে নি বরং ৫ হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে। তারা ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানি করছে। বাংলাদেশের গর্ব ওয়ালটন। তারা যখন ই-কমার্স খাতে এমন একটি সময়োপযোগী উদ্যোগ নিয়ে এসেছেন, তখন নিঃসন্দেহে বলতে পারি এ খাতেও গ্রাহক তাদের কাক্সিক্ষত সেবা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে ‘প্রিমো এসএইট’ মডেলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের টেকনিক্যাল রিভিউ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ। তার উপস্থাপনায় মুগ্ধ হয়ে আইসিটি প্রতিমন্ত্রী ওয়ালকার্টের ওয়েবসাইট থেকে ফোনটির অর্ডার দেন। বিশেষ ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রীকে ফোনটি ডেলিভারি দেয়া হয়।

সে সময় গোলাম মুর্শেদ বলেন, আইসিটি খাতে রপ্তানি আয়ে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য এবং ওয়ালটনের কাছে যে প্রত্যাশা তা আমরা অবশ্যই পূরণ করবো। ওয়ালকার্ট বাংলাদেশের মানুষের আস্থা অনুযায়ী কাজ করবে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের লাল-সবুজের পতাকা বিশ্বজুড়ে নিয়ে যাবো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালকার্টওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাবধান! আপনার সব দেখছে গুগল
নির্বাচিত

সাবধান! আপনার সব দেখছে গুগল

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে বাড়ছে চোখ শুষ্কতার প্রবণতা
প্রযুক্তি পরামর্শ

প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে বাড়ছে চোখ শুষ্কতার প্রবণতা

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম
গেম

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী
ই-কমার্স

হঠাৎ কার্যক্রম বন্ধ করে দিলো পেপারফ্লাই, বেকার দুই হাজার কর্মী

বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে

পুরনো অ্যাপল ওয়াচ কেনার সময় করণীয়
নির্বাচিত

পুরনো অ্যাপল ওয়াচ কেনার সময় করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০
প্রযুক্তি সংবাদ

পর্দা নামল উল্কাসেমি আয়োজিত ভিএলএসআইথন ৩.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2021

ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের যাত্রা শুরু

Techzoom.TV |
TechzoomTV