Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালকার্টে দুর্দান্ত ফিচারের প্রিমো এসএইটের প্রি-বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
ওয়ালকার্টে দুর্দান্ত ফিচারের প্রিমো এসএইটের প্রি-বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়
Share on FacebookShare on Twitter

উন্মোচিত হলো দুর্দান্ত ফিচারের স্মার্টফোন ‘প্রিমো এসএইট’। বাংলাদেশে তৈরি ওয়ালটনের এই ফোনের ডিজাইন, ক্যামেরা, ব্যাটারিসহ অন্যান্য কনফিগারেশন ইতোমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নিয়েছে। সদ্য চালু হওয়া ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট থেকে প্রি-অর্ডার দিলে ২,০০০ টাকা মূল্যছাড়ে ফোনটি মাত্র ১৮,৯৯০ টাকায় পাচ্ছেন গ্রাহক।

রোববার (১৯ ডিসেম্বর, ২০২১) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে অনুষ্ঠিত ওয়ালকার্টের গ্রান্ড ওপেনিংয়ে বিশেষ চমক হিসেবে ‘প্রিমো এসএইট’ মডেলের নতুন ফোনটি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে স্মার্টফোনটির টেকনিক্যাল রিভিউ দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি ও সিইও গোলাম মুর্শেদ। তার উপস্থাপনায় মুগ্ধ হয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ওয়ালকার্টের ওয়েবসাইট থেকে ফোনটির অর্ডার দেন। বিশেষ ব্যবস্থাপনায় তাৎক্ষণিকভাবে প্রতিমন্ত্রীকে ফোনটি ডেলিভারি দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, বিসিএসের প্রেসিডেন্ট শহীদ-উল মুনির, বাক্কোর প্রেসিডেন্ট ওয়াহেদ শরীফ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম এবং তাহমিনা আফরোজ তান্না, ওয়ালকার্টের চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম অভি এবং ম্যানেজিং ডিরেক্টর সাবিহা জারিন অরনা।

আইসিটি প্রতিমন্ত্রী ফোনটির কনফিগারেশন এবং সাশ্রয়ী মূল্যের প্রশংসা করেন। তিনি বলেন, ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য উচ্চ গুণগতমানের এবং সাশ্রয়ী। ডিজিটাল ইকোনমির ইকোসিস্টেম গড়ে তোলায় সকল নাগরিকের জন্য ‘এক্সেস টু ডিভাইস’ নিশ্চিতে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফোনটির টেকনিক্যাল রিভিউতে গোলাম মুর্শেদ বলেন, সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি ‘প্রিমো এসএইট’ খুবই দৃষ্টিনন্দন। ফোনটি এসেছে মিরর ব্ল্যাক এবং ওশেন ব্লু রঙে। এর ফিংগারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। ৮.৬ মিলিমিটার স্লিম ফোনটির ডিজাইন ও বিল্ট কোয়ালিটি গ্রাহকের মন কেড়ে নেবে। ডিভাইসটি ব্যবহারে গ্রাহক প্রিমিয়াম ফিল পাবেন।

তিনি জানান, নতুন এই ফোনটিতে রয়েছে ২১:৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৭৮ ইঞ্চির ৯০ হার্জ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ২৪৬০ বাই ১০৮০ পিক্সেল। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত ওয়ালটনের এই ফোনে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর। গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালি-জি৫২ এমসিটু। এরসঙ্গে ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম থাকায় মিলবে দুর্দান্ত গতি। অসাধারণ গেমিং অভিজ্ঞতা পাবেন গ্রাহক। ফোনটিতে ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সাথে ২৫৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা রয়েছে।

স্মার্টফোনটির অন্যতম বিশেষ ফিচার এর ক্যামেরা। ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ১.৭ অ্যাপারচার সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরা সেটআপ। যার প্রধান সেন্সরটি ৪৮ মেগাপিক্সেলের। পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। ১/২ ইঞ্চির ৬পি লেন্স থাকায় ছবি হবে ঝকঝকে ও নিখুঁত। পেছনের ক্যামেরায় ফুলএইচডি রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে। আকর্ষণীয় সেলফির জন্য ফোনটির সামনে রয়েছে ২.০ অ্যাপারচারের পিডিএএফ প্রযুক্তির ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল ক্যামেরা। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। আছে টাইপ সি রিভার্স চার্জিং সুবিধা।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস আনলক, ফুল এইচডি ভিডিও প্লেব্যাক ও ক্যামকর্ডার, স্ক্রিন রেকর্ডার, ইন্টেলিজেন্ট এসিস্ট্যান্ট, স্মার্ট কন্ট্রোল, স্প্লিট স্ক্রিন, ডার্ক মোড, সাসপেন্ড বাটন, প্রেয়ার টাইমস, ফোরজি সিম সাপোর্ট, ওটিএ, ওটিজি ইত্যাদি।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা রয়েছে। এছাড়া, ১০১ দিনের প্রায়োরিটি সেবাসহ স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালকার্টওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউরোপে ডিজেল গাড়ি বিক্রি বন্ধ করবে হন্ডা
অটোমোবাইল

ইউরোপে ডিজেল গাড়ি বিক্রি বন্ধ করবে হন্ডা

বিক্রি শুরু হচ্ছে বিশ্বের প্রথম ৫জি ল্যাপটপ
নির্বাচিত

বিক্রি শুরু হচ্ছে বিশ্বের প্রথম ৫জি ল্যাপটপ

নতুন ফ্ল্যাগশিপ নিয়ে সিম্ফনি
নির্বাচিত

নতুন ফ্ল্যাগশিপ নিয়ে সিম্ফনি

অতিরিক্ত স্ক্রিন টাইম কাটানোর ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি!
টিপস

অতিরিক্ত স্ক্রিন টাইম কাটানোর ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি!

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ট্যাব এস৫ই
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ট্যাব এস৫ই

র‌্যাংগসের পণ্য ডেলিভারি দেবে পেপারফ্লাই
নির্বাচিত

র‌্যাংগসের পণ্য ডেলিভারি দেবে পেপারফ্লাই

Load More

ট্রেন্ডিং টপিক

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অপতথ্য মোকাবিলায় অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা
প্রযুক্তি সংবাদ

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?
প্রযুক্তি সংবাদ

ডব্লিউডব্লিউডিসি ২০২৬: সফটওয়্যারের আড়ালে অ্যাপল কি দেবে ৫টি হার্ডওয়্যার সারপ্রাইজ?

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

অ্যাপলকে টেক্কা দিতে ডেলের নতুন ল্যাপটপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র প্রতিবাদের মুখে...

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ ডিসেম্বর ২০২১

ওয়ালকার্টে দুর্দান্ত ফিচারের প্রিমো এসএইটের প্রি-বুকিংয়ে ২,০০০ টাকা ছাড়

Techzoom.TV |
TechzoomTV