Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশি শাড়ি নিয়ে ওয়েব পোর্টাল এর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 27 March 2022
দেশি শাড়ি নিয়ে ওয়েব পোর্টাল এর সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

আমাদের দেশি শাড়ির পর্যাপ্ত প্রচারের জন্য এখনো অনেক পদক্ষেপ নেয়া বাকি আমাদের। ধীরে ধীরে অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে দেশি শাড়ির জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও, তা যথেষ্ট নয়। কারণ এখনো এমন একটা সমৃদ্ধ অনলাইন প্লাটফর্ম তৈরী হয় নি, যেখান থেকে ক্রেতা, বিক্রেতা বা ভবিষ্যৎ কোনো উদ্যোক্তা আমাদের দেশীয় তাঁতে তৈরী শত রকমের শাড়ি সম্পর্কিত সব তথ্য ডিটেইলস ভাবে জানতে পারবে। মানুষ এখন অনেকাংশে ইন্টারনেট নির্ভর। যে কোনো তথ্যের জন্য বা ফ্যাশন সচেতন মানুষজন নিত্যনতুন ফ্যাশন আপডেটের জন্য সবার আগে গুগলেই সার্চ করে। তাই দেশীয় শাড়ির প্রচার এবং জনপ্রিয়তা বৃদ্ধিতে অনলাইন প্লাটফর্মগুলোকেই সর্বোচ্চ কাজে লাগাতে হবে।

শুধু দেশি শাড়ি সম্পর্কিত তথ্যই নয়, শাড়ি নিয়ে বিভিন্ন নিউজ, আর্টিকেল, ফ্যাশন, ক্রেতা –বিক্রেতাদের গল্প ইত্যাদি অনেক কিছুই আছে যা মানুষের মাঝে দেশীয় শাড়িগুলোকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারে, ভালোবাসার একটা জায়গা তৈরী করতে পারে। ওয়েব পোর্টাল বলতে সাধারণত আমরা বুঝি, এমন একটি ওয়েবসাইট যেখান থেকে মানুষ কোনো একটি নির্দিষ্ট বিষয় বা ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে অনেক তথ্য জানতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারবে। দেশি শাড়ি নিয়ে অনেক ধরণের ওয়েব পোর্টাল হতে পারে।

যেমনঃ শুধু শাড়ির ফ্যাশন কেন্দ্রিক ওয়েব পোর্টাল হতে পারে, যেখানে দেশীয় শাড়ির বিভিন্ন  পরিধানশৈলী, নিত্যনতুন স্টাইল, সাজগোজ ইত্যাদি রিপ্রেজেন্ট করা হবে। অথবা দেশীয় সব শাড়ি নিয়ে পরিপূর্ণ একটা ওয়েব পোর্টাল হবে, যেখানে শাড়ি সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত, নিউজ, উদ্যোক্তাদের গল্প, ক্রেতাদের গল্প, শাড়ির ফ্যাশন, বিশেষত্ব ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আকর্ষনীয় কন্টেন্ট আর্টিকেল থাকবে।

ওয়েব পোর্টালের মাধ্যমে দেশীয় শাড়ি নিয়ে কাজ  করা উদ্যোক্তাদের প্রত্যেককে নিয়ে নিয়মিত আপডেট দেয়া, তাদের কাজ সম্পর্কে সবাইকে জানানো, তাদের ইন্টারভিউ নেয়া ইত্যাদি করা গেলে এই উদ্যোক্তাদের যেমন পরিচিতি বাড়বে, তাদের বিজনেসের ব্র্যান্ডিং হবে, পাশাপাশি যে শাড়িগুলো নিয়ে তারা কাজ করছেন সেগুলোর বেশ ভালো মিডিয়া কভারেজ হয়ে যাবে।

দেশীয় শাড়িগুলোতে বর্তমানে অনেক ফিউশন আসছে, উদ্যোক্তারা নিজস্ব ডিজাইনের শাড়ি তৈরী করছেন। এগুলোকে দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতেও ওয়েব পোর্টাল দারুণ ভূমিকা রাখতে পারে।

যেমনঃ কাকলি তালুকদার নতুন ডিজাইনের জামদানী তৈরী করছেন। এটা নিয়ে যখন নিউজ বা ইন্টারভিউ আকারে জামদানী তৈরীর আগে থেকেই ওয়েব পোর্টালে আপডেট দেয়া হবে কোনো নির্দিষ্ট উৎসবকে কেন্দ্র করে, তখন সেটা অনেক দ্রুত মিডিয়া কভারেজ পাবে, অনেক মানুষের কাছে এটি পৌঁছে যাওয়ার ফলে, সেই শাড়ির প্রতি সবার বিশেষ আগ্রহ তৈরী হবে।

শুরুটা ছোট করেই হতে পারে। হয়ত ১০-২০ জন উদ্যোক্তা মিলে একটা ওয়েবসাইট করলেন যেখানে বিক্রির থেকেও বেশি ফোকাস করবেন প্রচারের দিকে আর শাড়ির ছবির দিকে। আমাদের দেশে  মোট কত ধরনের শাড়ি তৈরি হয় তা আমরা জানি না। সবার আগে এই তথ্য নিয়ে কাজ করা দরকার। কারো কারো মতে ১০০ রকম শাড়ি উৎপাদিত হয় এবং এর মধ্যে টাঙ্গাইল জেলাতেই ৫০ রকম শাড়ি তৈরি করে তাঁতিরা।

ফেইসবুক কমার্স বা এফ-কমার্সের মধ্যে দেশি শাড়ি নিয়ে কাজ করেন এমন উদ্যোক্তার সংখ্যা অনেক হাজার এবং তারা সারাদেশের ৬৪ জেলাতেই আছেন। তাদের জন্য তথ্য ভাণ্ডার তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ইন্টারনেট এসেছে ১৯৯৬ সালে। মানে ২৬ বছর হয়ে গেছে। কিন্তু আমরা দেশি শাড়ি নিয়ে ভাল মানের একটি ওয়েবপোর্টাল এখনো করতে পারিনি।

দেশি শাড়ির বিক্রি বাড়াতে হলে এ বিষয়ে তথ্য অনেক বেশি দিতে হবে। আমরা প্রায় সবাই ধরে নেই যে মেয়েরা শাড়ি চেনে এবং কেনে। এটি আসলে ঠিক নয় কারন বেশির ভাগ মেয়ে ১০ টার বেশি শাড়ির নাম জানে না বা সে সম্পর্কে অবগত নয়। দেশি পণ্যের ই-কমার্স নিয়ে যে ঢেউ অনলাইনে বিশেষ করে ফেইসবুকে শুরু হয় ২০২০ সালে তার ফলে এখন অনেক শাড়ির নাম উঠে এসেছে এবং বিক্রিও হচ্ছে।

ওয়েবসাইট আর ইউটিউবের শক্তিকে কাজে লাগাতে পারলে দেশি শাড়ির বিশাল বাজার তৈরি করা সম্ভব দেশে এবং বিদেশে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা আর নেপালে শাড়ি জনপ্রিয়। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকাতে দক্ষিন এশিয়ার অন্তত ১ কোটি বা তার ও বেশি লোকের বাস। এই বিশাল বাজারকে আকৃষ্ট করার একমাত্র উপায় হল ইন্টারনেট এবং ওয়েবসাইট। ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে হবে দেশি শাড়ি নিয়ে ওয়েব পোর্টাল তৈরীর মাধ্যমে।

লেখকঃ রাজীব আহমেদ, সাবেক এবং প্রতিষ্ঠাতা সভাপতি, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং খাতুনে জান্নাত আশা – পিয়াসী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজের সাথে হাত মেলাল স্কেচার্স ফুটওয়্যার কোম্পানী
ই-কমার্স

দারাজের সাথে হাত মেলাল স্কেচার্স ফুটওয়্যার কোম্পানী

ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা
ই-কমার্স

ময়মনসিংহের মালাইকারী মিষ্টির ই-কমার্স সম্ভাবনা

দারাজ সুপার ব্র্যান্ড ডে নিয়ে এলো “ইউনিলিভার মেলা” বেস্ট প্রাইসের সাথে ফ্রি গিফটস
ই-কমার্স

দারাজ সুপার ব্র্যান্ড ডে নিয়ে এলো “ইউনিলিভার মেলা” বেস্ট প্রাইসের সাথে ফ্রি গিফটস

প্রযুক্তির নতুন সংযোজন নিয়ে অনুষ্ঠিত হল দারাজ ডিজিটাল সেলার সামিট
ই-কমার্স

প্রযুক্তির নতুন সংযোজন নিয়ে অনুষ্ঠিত হল দারাজ ডিজিটাল সেলার সামিট

ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক
ই-কমার্স

ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্টের এক্সক্লুসিভ পার্টনার হলো ওয়ালটন হাই-টেক

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা
ই-কমার্স

নারী উদ্যোক্তাদের বাজেট ভাবনা

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি
বিবিধ

ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে: আইআরজিসি

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2022

দেশি শাড়ি নিয়ে ওয়েব পোর্টাল এর সম্ভাবনা

Techzoom.TV |
TechzoomTV