Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আলেশা মার্টের চেয়ারম্যান কে জামিন করালেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 January 2024
আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার
Share on FacebookShare on Twitter

চেক প্রতারণার ৯টি মামলায় জামিন পেয়েছেন বিতর্কিত ই-কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার।

সোমবার সাতটি মামলার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন। অন্য দুটি মামলায় জামিন দেন মহানগর হাকিম আরফাতুল রাকিব।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের পেশকার আতিকুর রহমান বলেন, “আমাদের এখানে ছয়টি মামলা ছিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারার, আরেকটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ এর অভিযোগ। এর সবগুলো ধারাই জামিনযোগ্য; শুধুমাত্র ৪০৬ ধারা ছাড়া।

“যেহেতু ওই মামলাটিতে ৪০৬ ধারা থাকলেও আরজিতে বিশ্বাসভঙ্গের উপাদান ছিল না। যে কারণে জামিন হয়ে গেছে।”

গত রোববার রাজধানীর বনানী এলাকা থেকে আলেশা মার্টের চেয়ারম্যান শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। চেক প্রতারণার ৯টি মামলায় পরোয়ানা থাকায় সেগুলোতে গ্রেপ্তার দেখিয়ে সেদিন তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে শিকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক।

২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। একই বছরের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইলেন্স নেয়। পরের বছরের ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয়।

যাত্রা শুরুর পরপরই কম মূল্যে মোটরসাইকেল ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয় কোম্পানিটি; তবে বহু গ্রাহককে পণ্য না দিয়ে কিংবা টাকা ফেরত না দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে তারা অর্থ পাচার (মানি লন্ডারিং) করে আসছিল বলে এর আগে সিআইডি জানিয়েছিল।

মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য না দিতে পেরে অনেক গ্রাহককে চেক দিয়েছিল আলেশা মার্ট। কিন্তু কোম্পানিটির ব্যাংক হিসাবে নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় সেই চেক প্রত্যাখ্যাত হয়। এরপর ভুক্তভোগীরা ই-কমার্স কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দারাজে ডিসকাউন্টে আকর্ষণীয় পণ্য
ই-কমার্স

৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে দারাজে ডিসকাউন্টে আকর্ষণীয় পণ্য

তৈরি পোশাক শিল্প খাতে অনন্য মাত্রা যুক্ত করল “মার্চেন্ট বে”
ই-কমার্স

তৈরি পোশাক শিল্প খাতে অনন্য মাত্রা যুক্ত করল “মার্চেন্ট বে”

অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি
ই-কমার্স

অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি

দারাজে স্যামসাং গ্যালাক্সি এম৪০
ই-কমার্স

দারাজে স্যামসাং গ্যালাক্সি এম৪০

ই-বিজনেস নিয়ে একটি সমৃদ্ধ প্রকাশনা
ই-কমার্স

ই-বিজনেস নিয়ে একটি সমৃদ্ধ প্রকাশনা

উদ্যোক্তা হতে ইসলামের উৎসাহ
ই-কমার্স

উদ্যোক্তা হতে ইসলামের উৎসাহ

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ...

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2024

আলেশা মার্টের চেয়ারম্যান কে জামিন করালেন ব্যারিস্টার সুমন

Techzoom.TV |
TechzoomTV