Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবসা করতে পারলে ইভ্যালি টাকা ফেরত দিতে পারবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪
ব্যবসা করতে পারলে ইভ্যালি টাকা ফেরত দিতে পারবে
Share on FacebookShare on Twitter

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, ইভ্যালি ব্যবসা করতে পারলে টাকা ফেরত দিতে পারবে। জেলে আটকে রাখলে টাকা পাওয়া সম্ভব নয়। সম্প্রতি তারা ব্যবসা শুরু করার পর আমরা তাদের শোকজ করেছি। তারপর কিছু শর্তসাপেক্ষে আলোচনার মাধ্যমে টাকা ফেরতের এই প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ের সভা কক্ষে ইভ্যালির ১৫০ জন গ্রাহককে টাকা ফেরতের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভোক্তা-অধিকারে ইভ্যালির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ নিষ্পত্তি সম্পর্কে সফিকুজ্জামান বলেন, ইভ্যালিকে ব্যবসা চালাতে হলে আমাদের অভিযোগ নিষ্পত্তি চলমান প্রক্রিয়াতে শেষ করতে হবে। এটা না করলে আমরা ইভ্যালির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

গ্রাহকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভোক্তা-অধিকারে থাকা অভিযোগগুলো নিষ্পত্তি শুরু করলাম। প্রতি মাসে ব্যবসায়িক মুনাফার অংশ থেকে নির্দিষ্ট সংখ্যক অভিযোগ নিষ্পত্তি করা হবে। আমরা এখন যে পদ্ধতিতে ব্যবসা করছি এতে করে খুব দ্রুতই সকলের টাকা পরিশোধ করা সম্ভব হবে। যারা অভিযোগ করেছে শুধু তাদের নয়; যারা টাকা পাবেন এমন সবার টাকাই পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এ জন্য আমরা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে আলাপ করে শিগগির ঘোষণা দেব।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, উপপরিচালক (অভিযোগ) মাসুম আরেফিন, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইভ্যালি নতুন করে ব্যবসায়িক কার্যক্রম শুরুর পর তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ভোক্তা অধিকারে থাকা অভিযোগ নিষ্পত্তি শুরু করেছে। এসব অভিযোগ নিষ্পত্তির আগে ভোক্তা-অধিকারে ইভ্যালির বিরুদ্ধে ৬ হাজার ৫৯৬টি অভিযোগ ছিল। আজ ১৫০টি অভিযোগ নিষ্পত্তির বিপরীতে ১৫ লাখ টাকা পরিশোধ করল প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন কুরিয়ার প্লাটফর্ম পেপারফ্লাইয়ে ভ্যাট গোয়েন্দার অভিযান
ই-কমার্স

অনলাইন কুরিয়ার প্লাটফর্ম পেপারফ্লাইয়ে ভ্যাট গোয়েন্দার অভিযান

ইভ্যালি গত ১৫ দিনে পুরানো অর্ডার ডেলিভারি করেছে ২৪ হাজার
ই-কমার্স

ইভ্যালির ব্যয় মেটাতে গাড়ি-কম্পিউটার বেচে দেয়ার সিদ্ধান্ত

একই সাথে ২ পণ্যের জিআই আবেদন করেছে নরসিংদীর জেলা প্রশাসন
ই-কমার্স

একই সাথে ২ পণ্যের জিআই আবেদন করেছে নরসিংদীর জেলা প্রশাসন

লট্টো, ডেটল, প্যারাশুট
ই-কমার্স

দারাজ বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল

বিক্রয় ডটকমে মোটরবাইক রিভিউ প্রতিযোগিতা
অটোমোবাইল

বিক্রয় ডটকমে মোটরবাইক রিভিউ প্রতিযোগিতা

দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে ইভ্যালিকে এশিয়া ওয়ানের স্বীকৃতি
ই-কমার্স

দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে ইভ্যালিকে এশিয়া ওয়ানের স্বীকৃতি

Load More

ট্রেন্ডিং টপিক

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি
বিবিধ

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সড়ক নিরাপত্তা জোরদার এবং মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন...

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ ফেব্রুয়ারি ২০২৪

ব্যবসা করতে পারলে ইভ্যালি টাকা ফেরত দিতে পারবে

Techzoom.TV |
TechzoomTV