Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ মার্চ ২০২৫
কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’
Share on FacebookShare on Twitter

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ চালু করেছে ‘চয়েস’—একটি বিশেষ শপিং চ্যানেল যেখানে গ্রাহকরা পাবেন উন্নত মানের বাছাইকৃত পণ্য, দ্রুত ডেলিভারি, এবং এক্সক্লুসিভ ডিল।

নতুন এই প্ল্যাটফর্মে ৪,০০০-এর বেশি টপ-রেটেড পণ্য পাওয়া যাবে, যা সিঙ্গেল-কার্ট ও সিঙ্গেল-ওয়্যারহাউস মডেলে পরিচালিত হবে। ফলে গ্রাহকরা একসঙ্গে একাধিক পণ্য কিনতে পারবেন এবং মাত্র ১-৩ দিনের মধ্যেই দ্রুত ডেলিভারি পাবেন। তিন বা ততোধিক পণ্য কেনাকাটায় মিলবে ফ্রি ডেলিভারি সুবিধা, আর ৭ দিনের ঝামেলামুক্ত রিটার্ন পলিসিও থাকছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফ্যাশন, স্বাস্থ্য ও সৌন্দর্য, ইলেকট্রনিক্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির প্রয়োজনীয় পণ্য যুক্ত করা হয়েছে এই প্ল্যাটফর্মে। চলমান ৩.৩ গ্র্যান্ড রমজান সেলের অংশ হিসেবে ‘চয়েস’-এ পাওয়া যাচ্ছে বিশেষ কিছু খাদ্য ও লাইফস্টাইল পণ্য, যার মধ্যে রয়েছে ড্রিঙ্ক পাউডার, সুগন্ধি চাল, বেসন, বিভিন্ন মশলা, সেমাই, এবং হিজাব।

রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে ‘ফ্রি গিফট’ফিচার। চার বা ততোধিক পণ্য কিনলে নির্বাচিত পণ্য তালিকা থেকে একটি ফ্রি উপহার নেওয়ার সুযোগ মিলবে, যা ‘আগে আসলে আগে পাবেন’ভিত্তিতে দেওয়া হবে। এই সুবিধা শুধু রমজানে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বছরই চালু থাকবে।

বিশ্বস্ত ব্র্যান্ড থেকে কেনাকাটার সুবিধা নিশ্চিত করতে ‘চয়েস’প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে আড়ং, এসিআই, এএমএ, ইস্পাহানি, রাধুনী, ডেটল, পন্ডস, ট্রেসেমি, লাক্স, ক্লোজআপ, কোলগেট, ডাভ, জুই, লিভন, এবং প্যানটিনের মতো জনপ্রিয় ব্র্যান্ড। প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণের ফলে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন, যা তাদের কেনাকাটাকে আরও আনন্দদায়ক করবে।।

শুধু গ্রাহকরাই নয়, বিক্রেতারাও ‘চয়েস’থেকে বিশেষ সুবিধা পাবেন। অগ্রাধিকার ভিত্তিক পণ্য প্রচার, সুগঠিত ও দ্রুত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বিক্রেতারা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে পারবেন, যা তাদের বিক্রয় বৃদ্ধি ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।একক ওয়ারহাউস ব্যবস্থার কারণে সরবরাহ ব্যবস্থা সহজ হবে, যা বিক্রেতাদের জন্য কার্যক্রম পরিচালনা আরও স্বচ্ছন্দ করে তুলবে।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে ‘চয়েস’চালু করা হয়েছে। এখানে তারা গুণগত পণ্য, সেরা মূল্য ও দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশে ই-কমার্সকে আরও এগিয়ে নিতে চাই।”

দারাজের গ্লোবাল হেড অব চয়েস জিয়াং হান অ্যাডেলা বলেন, “‘চয়েস এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ক্রেতারা সহজে মানসম্মত পণ্য কিনতে পারেন এবং বিক্রেতারা তাদের ব্যবসা বাড়াতে পারেন। এটি সবার জন্যই দীর্ঘমেয়াদি সাফল্য বয়ে আনবে।”

গ্রাহকরা দারাজ অ্যাপে ‘চয়েস’ প্ল্যাটফর্ম ঘুরে দেখতে পারবেন। হোমপেজ অথবা নির্দিষ্ট ‘চয়েস’অনুসন্ধান ফিল্টারের মাধ্যমে সহজেই নতুন কেনাকাটার অভিজ্ঞতা উপভোগ করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন মার্কেটপ্লেস দারাজচয়েসদারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এই স্মার্টওয়াচ
নির্বাচিত

ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এই স্মার্টওয়াচ

রেল সেবা’ অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে
প্রযুক্তি সংবাদ

রেল সেবা’ অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে

বন্ধ হতে পারে আইফোন ১২ মিনি’র উৎপাদন
প্রযুক্তি সংবাদ

বন্ধ হতে পারে আইফোন ১২ মিনি’র উৎপাদন

স্বাস্থ‌্য পর্যবেক্ষণ করবে ‘স্মার্ট চশমা’
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ‌্য পর্যবেক্ষণ করবে ‘স্মার্ট চশমা’

১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যালে বাগডুমের যত আয়োজন
ই-কমার্স

১০-১০ অনলাইন মেগা শপিং ফেস্টিভ্যালে বাগডুমের যত আয়োজন

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার
নির্বাচিত

চ্যাটজিপিটির রেকর্ড ভেঙে পাঁচ দিনে ১০ লাখ ডাউনলোড সোরার

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট
নির্বাচিত

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ মার্চ ২০২৫

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো 'চয়েস'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix