Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 14 December 2019
১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জয় করে এখন ওয়ালটনের টার্গেট বিশ্ববাজার। আর ওই বৈশ্বিক বাজার সম্প্রসারণে ওয়ালটন নিচ্ছে বেশকিছু সাহসী পদক্ষেপ। আন্তর্জাতিক পরিসরে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ওয়ালটনের প্রয়োজন বিশাল বিনিয়োগ। এ অবস্থায় বিশ্বের দ্রুত অসরসরমান ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে ওয়ালটনের পাশে দাঁড়াচ্ছে জার্মান বিনিয়োগ এবং উন্নয়ন সংস্থা (ডিইজি)। নতুন করে ওয়ালটনে ২০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করছে ডিইজি। এ অর্থ ওয়ালটনের কারখানার সম্প্রসারণ, আধুনিকায়ন, গবেষণা ও মানউন্নয়নে ব্যয় করা হবে।

জানা গেছে, বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলোর কাতারে নিজেদের জায়গা করে নিতে ওয়ালটন জোর দিচ্ছে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে। লক্ষ্য অর্জনে বিশ্বের সেরা মানের পণ্য তৈরি থেকে শুরু করে নানামুখী পদক্ষেপ নিচ্ছে ওয়ালটন। নিয়োগ দেয়া হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রকৌশলী এবং বিপণন বিশেষজ্ঞদের। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের প্রয়োজন ছিলো বিশাল বিনিয়োগের। ওয়ালটনের ব্র্যান্ড ইমেজ এবং দ্রুত অগ্রসর হওয়ার কারণে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে ডিইজি। তৃতীয়বারের মতো তারা বিনিয়োগ করছে ওয়ালটনে। এর আগে প্রতিষ্ঠানটি ওয়ালটনের বিভিন্ন প্রকল্পে দুই দফায় আরো ২০ মিলিয়ন মার্কিন ডলার এবং ২৩ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছিলো।

সংশ্লিষ্টদের মতে, জার্মান এ বিনিয়োগ বাংলাদেশের বেসরকারি শিল্পখাতকে সমৃদ্ধ করবে। এর ফলে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্প এবং এসব পণ্যের বিশ্বব্যাপী বাজারজাতকরণ কার্যক্রম গতিশীল হবে। যা দেশের অর্থনৈতিক উন্নয়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ উপলক্ষ্যে সম্প্রতি জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর হেড অব ডিভিশন (কেএফডব্লিউ অ্যান্ড ডিইজি) লারস নিডার বাংলাদেশ সফর করেছেন। তাঁর সঙ্গে ছিলেন জার্মানির রাষ্ট্রীয় মালিকাধীন উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ-ডিইজি’র ঢাকা কার্যালয়ের ইনভেস্টমেন্ট ম্যানেজার ফাইয়াজ হোসেন।

গত ৫ ডিসেম্বর গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনকালে তাদের স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিএফও আবুল বাশার হাওলাদার, রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ, টেকনিক্যাল এ্যাডভাইজার ইতসুরু সুজুকি, চিফ টেকনিক্যাল অফিসার ইয়োন মং ইয়াং, গ্লোবাল আরএন্ডডি প্রধান তাপস কুমার মজুমদার, চিফ কোঅর্ডিনেটর আলমগীর আলম সরকার, ডেপুটি চিফ কোঅর্ডিনেটর ইউসুফ আলী প্রমূখ।

জার্মান প্রতিনিধিদলটি ওয়ালটন কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সে সময় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন তারা।

লারস নিডার বলেন, ওয়ালটন কারখানা দেখে আমি মুগ্ধ। গত এক দশকে ওয়ালটন যা করেছে তা অবিশ্বাস্য। রকেটের গতিতে তাদের প্রবৃদ্ধি হয়েছে। এটা সত্যিই বিস্ময়কর। অন্যদের জন্য ওয়ালটন সফলতার এক উজ্জ্বল উদাহরণ। সব ধরনের যন্ত্রাংশ তারা নিজেরাই উৎপাদন করছে। কাঁচামাল তৈরি থেকে শুরু করে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য উৎপাদনের প্রতিটি পর্যায় উচ্চমান নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যেই ওয়ালটন বাংলাদেশের বাজারে শীর্ষে রয়েছে। এখন তাদের লক্ষ্য বৈশ্বিক বাজার। ইউরোপসহ অন্যান্য উন্নত দেশে তারা পণ্য রপ্তানি করছে। তাদের তৈরি কম্প্রেসর ও যন্ত্রাংশ জার্মানিসহ বিভিন্ন দেশে যাচ্ছে। আশার কথা হচ্ছে তারা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে জার্মানির বিনিয়োগ ওয়ালটনের রপ্তানি খাতকে সহায়তা করবে বলে মন্তব্য করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী গোলাম মুর্শেদ। তিনি বলেন, অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, উচ্চমানের পণ্য, সাশ্রয়ী মূল্য, উদ্ভাবনী ও ফলপ্রসু বিপণন কৌশল এবং দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিয়ে দেশের বাজারে শীর্ষে ওয়ালটন। এখন ওয়ালটনের টার্গেট- ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বের বাজার। তার প্রত্যাশা খুব শিগগিরই এসব পণ্যের অন্যতম শীর্ষ রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠা পাবে বাংলাদেশ তথা ওয়ালটন।

উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড হুন্দাই এবং ভারতের রিলায়েন্সের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। এর ফলে প্রতিষ্ঠানদুটিতে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করবে ওয়ালটন। এছাড়া বিশ্বের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের মাধ্যমে উত্তর আমেরিকায় যাচ্ছে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্য।

ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন বিভাগের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, বর্তমানে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। বর্হিবিশ্বে ওয়ালটন ব্র্যান্ডের বিজনেস ভলিউম বাড়াতে জোরোসোরে কাজ চলছে। ওয়ালটন পণ্যের ডিজাইন, উৎপাদন এবং বিশ্বব্যাপী বিপণন নিয়ে কাজ করছেন ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়াসহ দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। উৎপাদন প্রক্রিয়া, গবেষণা ও উন্নয়ন (আরএনডি), মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোলসহ বিভিন্ন বিভাগে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও যন্ত্রপাতি।

তিনি জানান, পণ্য রপ্তানিতে ওয়ালটন সিই, সিবি, আরওএইচএস, আরইএসিএইচ, ইএমসি, ইইউ, ইউএসএ ইত্যাদি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি সার্টিফিকেট পেয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ওয়ালটন এবং জার্মানির যৌথ উদ্যোগ দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এর ফলে এ খাতে রপ্তানি আয় যেমন বাড়বে, তেমনি শিল্পোন্নত দেশ হিসেবে বহিঃবির্শ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর হবে। ব্র্যান্ডিং হবে ডিজিটাল বাংলাদেশের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে শাওমির হারকিউলিস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছে না চায়না মোবাইল

অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে এনইআইআর কার্যক্রম চালু

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুগল পিক্সেল বাডস প্রো ২
প্রযুক্তি বাজার

মাথা নাড়ালেই ইয়ারবাড বুঝে যাবে আপনি কী বলছেন

মেটার আয় ছাড়িয়েছে ১৬ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

মেটার আয় ছাড়িয়েছে ১৬ হাজার কোটি ডলার

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
লিড স্টোরি

বাংলাদেশের দুই হ্যাকার গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 December 2019

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix