Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী সাড়ে তিন কোটিরও বেশি গ্রাহকের পরিবার রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 June 2020
বাজারে আসছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার অপো এফ ১৫
Share on FacebookShare on Twitter

মাত্র দুই বছর আগে মে, ২০১৮ সালে যাত্রা শুরু করে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে বর্তমানে বিশ্বব্যাপী সাড়ে তিন কোটিরও বেশি গ্রাহকের পরিবার রিয়েলমি। স্মার্টফোনের পাশাপাশি রিয়েলমি সম্প্রতি এআইওটি পণ্য আনার পরিকল্পনা নিয়েছে এবং সে লক্ষ্যে ইতোমধ্যে কিছু এআইওটি পণ্য বাজারেও এনেছে। তরুণ প্রজন্মের ক্ষমতায়নে ব্র্যান্ডটি নতুন “১+৪+এন” প্রোডাক্ট স্ট্র্যাটেজি হাতে নিয়েছে।

নতুন এই স্ট্র্যাটেজির তিনটি প্রধান উপাদান হলো – একটি প্রধান পণ্য, চারটি স্মার্ট হাব, এবং ‘এন’ এআইওটি পণ্য। শুরু থেকেই রিয়েলমির প্রধান লক্ষ্য তরুণ প্রজন্মের প্রতিদিনের প্রযুক্তিগত চাহিদা পূরণের জন্য তাদের হাতে শক্তিশালী স্মার্টফোন তুলে দেয়া। প্রতিষ্ঠানটি যে স্মার্ট ইকোসিস্টেম নির্মাণের কাজ শুরু করেছে, তাতে সকল এআইওটি পণ্য রিয়েলমির লিংক অ্যাপ ব্যবহার করে রিয়েলমি স্মার্টফোনের মাধ্যমে পরিচালনা করা যাবে।

চারটি স্মার্ট হাবের মধ্যে রয়েছে- স্মার্ট টিভি, স্মার্ট ইয়ারফোন, স্মার্ট ওয়াচ এবং স্মার্ট স্পিকার। প্রযুক্তিগত অভিজ্ঞতা বাড়াতে রিয়েলমি ইতোমধ্যে বাংলাদেশে ব্র্যান্ডটির প্রথম ট্রু ওয়্যারলেস স্টেরিও রিয়েলমি বাডস এয়ার নিও এবং রিয়েলমি ব্যান্ড এনেছে। টেক-ট্রেন্ডসেটার ব্র্যান্ডটি শীঘ্রই বাংলাদেশে স্মার্ট টিভি, স্মার্ট স্পিকার, স্মার্টওয়াচ এবং হেডফোনসহ আরো স্মার্ট পণ্য আনার পরিকল্পনা হাতে নিয়েছে।

সাম্প্রতিক স্ট্র্যাটেজিতে ‘এন’– রিয়েলমি যে সকল নতুন এআইওটি এবং লাইফস্টাইল পণ্য আনার প্রতিশ্রুতি দিয়েছে সেগুলোকে ইঙ্গিত করে। এ সকল পণ্যের মধ্যে ইন-কার চার্জার থেকে শুরু করে ব্যাকপ্যাক, স্টাইলিশ লাগেজ কেসসহ নানান পণ্য আনা হবে যেগুলো স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে।

সাম্প্রতিক এই স্ট্রাটেজির প্রাথমিক লক্ষ্য হচ্ছে বিভিন্ন এআইওটি পণ্যের ব্যবহারে বাসা, অফিস এবং ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সমুন্নত করা। ব্যবহারকারী যেখানেই থাকুক না কেন, ইকোসিস্টেমের মাধ্যমে সবসময়ই স্মার্ট ডিভাইসের সাথে সংযুক্ত থাকবে।

রিয়েলমি ইতোমধ্যে চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া সহ ২৭টিরও বেশি দেশে স্মার্টফোন বাজারে প্রবেশ করেছে। ২০১৯ সালের মে মাসে রিয়েলমি ইউরোপে তাদের পণ্যসামগ্রী বিক্রি শুরু করে। স্টাইলিশ ডিজাইনের শক্তিশালী সব ডিভাইস নিয়ে টেকট্রেন্ডসেটার ব্র্যান্ডটি এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসে এবং অল্প সময়ের মধ্যে তরুণদের মন জয় করে নেয়। রিয়েলমির স্মার্টফোনগুলো একের পর এক অনলাইন সেলে রেকর্ড ভাঙতে থাকে এবং একটি বিশাল ফ্যানবেজ তৈরি হয়। সম্প্রতি ব্র্যান্ডটি বাংলাদেশে রিয়েলমি সিক্স আই লঞ্চ করেছে এবং এটি ইতোমধ্যে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে ব্যাপক সাড়া পাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামে সেরা ৫টি মিনি ড্রোন
নির্বাচিত

কম দামে সেরা ৫টি মিনি ড্রোন

ভিভোর ফোনে ৫০% পর্যন্ত মূল্যছাড় ও ১০০% ক্যাশব্যাক
নির্বাচিত

ভিভোর ফোনে ৫০% পর্যন্ত মূল্যছাড় ও ১০০% ক্যাশব্যাক

সেপ্টেম্বরে আসছে না আইফোন ১৪!
নির্বাচিত

সেপ্টেম্বরে আসছে না আইফোন ১৪!

হোয়াটসঅ্যাপে ছবির রেজ্যুলেশন ঠিক রাখার উপায়
কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপে ছবির রেজ্যুলেশন ঠিক রাখার উপায়

ভার্চুয়াল র‍্যামের নামে প্রতারণা করছে স্যামসাং
নির্বাচিত

ভার্চুয়াল র‍্যামের নামে প্রতারণা করছে স্যামসাং

দেশের বাজারে সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট
নির্বাচিত

দেশের বাজারে সবচেয়ে পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট

Load More

ট্রেন্ডিং টপিক

দুর্বল নেটওয়ার্ক ও ভয়েস ও ডেটার মূল্যবৃদ্ধির খেসারত: গ্রাহক হারিয়ে আয় কমছে জিপির
অর্থ ও বাণিজ্য

নেতিবাচক ধারা কাটিয়ে ঘুরে দাঁড়াল গ্রামীণফোন: ৩য় প্রান্তিকে রাজস্ব ৪,০১৭ কোটি টাকা, নিট মুনাফা ৭৫১ কোটি

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ
নির্বাচিত

চার শতাধিক সরকারি সেবার ওয়েবসাইট মাইগভ ডট বিডি বন্ধ

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন
নির্বাচিত

ভারতে ইনফিনিক্স জিটি ৫০ প্রো উন্মোচন

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
প্রযুক্তি বাজার

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2020

বিশ্বব্যাপী সাড়ে তিন কোটিরও বেশি গ্রাহকের পরিবার রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix