Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এপিকটার নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বেসিস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২২ অক্টোবর ২০২৩
এপিকটার নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বেসিস
Share on FacebookShare on Twitter

এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডের (এপিকটা) দেওয়া দুই বছরের নিষেধাজ্ঞাকাল পার করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন বা সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এপিকটার নিষেধাজ্ঞা আইসিটি খাতে কোনো প্রভাব ফেলবে না দাবি করা বেসিস সভাপতি রাসেল টি আহমেদই আবার এ নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছেন এপিকটার কার্যনির্বাহী কাউন্সিলের কাছে। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি এপিকটা কর্তৃপক্ষ।

তবে আসন্ন হংকং এপিকটা-২০২৩-এ অংশগ্রহণে ইচ্ছুকদের কাছ থেকে সরাসরি আবেদনপত্র নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এপিকটা সচিবালয়। এজন্য এপিকটার সাবেক প্রধান বিচারক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফিকে অর্থনৈতিক সমন্বয়ক হিসেবে স্বেচ্ছাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৫ সালে বেসিসের অন্তর্ভুক্তির মাধ্যমে এপিকটায় সদস্য পদ পায় বাংলাদেশ। তখন ২০২১ সাল পর্যন্ত এপিকটার প্রতিটি পর্বে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিষ্ঠান ও ব্যক্তি অংশগ্রহণ করে আসছে। ২০১৭ সালে এপিকটার আয়োজক দেশও ছিল বাংলাদেশ। প্রতিযোগিতামূলক অংশগ্রহণের পাশাপাশি এপিকটার বিচারক প্যানেলেও থাকে বাংলাদেশের প্রতিনিধি। একটি দেশের আইসিটিবিষয়ক সংগঠন সেই দেশের অংশগ্রহণকারীদের সমন্বয়ক হিসেবে কাজ করে। এপিকটায় সরাসরি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ নেই, অংশ নিতে হয় সেই সংগঠনের মাধ্যমে। তবে ২০২২ সালে নিবন্ধন করেও পাকিস্তানে অনুষ্ঠিত এপিকটার মূল আসরে অংশ না নেওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয় বেসিস তথা বাংলাদেশ। আর এতেই বাংলাদেশ থেকে ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে এপিকটার মূল আসরে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের অংশ নেওয়া প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সেই বার নিষেধাজ্ঞার বিষয়ে বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ বিভিন্ন গণমাধ্যমে বলেছিলেন, এতে বাংলাদেশের আইসিটি খাত বা বেসিসের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে সূত্র বলছে, গুরুত্ব না দেওয়া এ সংগঠনের সদস্য পদ ফিরে পেতে এপিকটার নির্বাহী কাউন্সিলের কাছে অনানুষ্ঠানিক আবেদন জানিয়েছেন রাসেল টি আহমেদ।

এপিকটার চেয়ারম্যান ফুলভিও ইনসেরা এক ইমেইল বার্তায় বলেন, রাসেল এবং আমার মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে সেটি আনুষ্ঠানিক কোনো কিছু ছিল না। তবে আনুষ্ঠানিক আবেদন হলেও আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হতো না। ২০২৫ সালের ডিসেম্বরের আগে বেসিসের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। বেসিসের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলেও বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলোর জন্য অবশ্য সুসংবাদ দিয়েছে এপিকটা। নিজেদের নিয়মের ব্যতিক্রম করে হংকং এপিকটা-২০২৩০-এ সরাসরি আবেদনের সুযোগ দিয়েছে এপিকটা সচিবালয়। এজন্য আগ্রহীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে এপিকটা ওয়েবসাইটে গিয়ে নিজেদের মনোনয়ন জমা দিতে হবে। অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীদের সহায়তার জন্য বাংলাদেশ অঞ্চলের জন্য আবদুল্লাহ এইচ কাফিকে স্বেচ্ছাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আবদুল্লাহ এইচ কাফি বলেন, এপিকটা থেকে সম্প্রতি বিষয়টি আমাকে জানানো হয়েছে। তারা বাংলাদেশ থেকে বেশকিছু আবেদন পেয়েছে। তাদের মেন্টরিং করার জন্য আমাকে বলা হয়েছে। আগ্রহীরা যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমি সাধ্যমতো তাদের দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব।

এ বিষয়ে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, পাকিস্তানে অংশ না নেওয়ার জন্য বেসিসকে নিষিদ্ধ করার বিষয়ে তো আর কিছু বলার নেই। তবে ফুলভিও আমার পুরোনো বন্ধু। তিনি চেয়ারম্যান হওয়ার পর তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছিলেন, এপিকটায় তারা বাংলাদেশকে চায়। সেজন্য আমি বেসিসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেছিলাম। এটা আনুষ্ঠানিক বা লিখিত কিছু ছিল না। এই কথা গণমাধ্যমে বলাটাও অপেশাদার হয়েছে। এর মাঝে তারা ব্যক্তি পর্যায়ে এবার অংশগ্রহণকারী নিচ্ছে, এটা অপেশাদার আচরণ। আমার মনে হয়, এর পেছনে আমাদের দেশের ভেতর থেকে এবং পাকিস্তানের কোনো ইন্ধন আছে। বাংলাদেশ থেকে অংশগ্রহণ না থাকায় এপিকটা দুর্বল হয়েছে, বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিস

এই বিভাগ থেকে আরও পড়ুন

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনল স্যামসাং
নির্বাচিত

সবচেয়ে শক্তিশালী ব্যাটারির ফোন আনল স্যামসাং

ল্যাপটপের জন্য এলো পাওয়ার ব্যাংক
নির্বাচিত

ল্যাপটপের জন্য এলো পাওয়ার ব্যাংক

রিয়েলমি মোবাইলের নতুন চমক রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন
নির্বাচিত

রিয়েলমি মোবাইলের নতুন চমক রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
কিভাবে করবেন

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই

অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি
নির্বাচিত

অলড্রিনের সেই চাঁদের পোশাক নিলামে বিক্রি

রেডমির প্রথম ফিটনেস ব্র্যান্ড এলো
নির্বাচিত

স্মার্টব্যান্ড ও ঘড়ির বাজার ৪ হাজার কোটি রুপি ছুঁয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান
প্রযুক্তি পরামর্শ

পিক্সেল ফোনে এআই বন্ধ করবেন যেভাবে: জেমিনি ছাড়াও মিলবে সহজ সমাধান

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা
প্রযুক্তি বাজার

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ অক্টোবর ২০২৩

এপিকটার নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বেসিস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix