Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন টিভিতে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 June 2019
ওয়ালটন টিভিতে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ
Share on FacebookShare on Twitter

চলছে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট মহোৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দিতে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় টেলিভিশন ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে ওয়ালটন। দেশের যে কোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক। রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা’র অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন প্রতীকী ব্যাট-বল এবং ক্রিকেট ব্যাট পাওয়ার সুযোগ। ওয়ালটন টিভিতে এসব সুবিধা থাকবে পুরো বিশ্বকাপজুড়ে।

আজ বুধবার (জুন ১২, ২০১৯) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘টেলিভিশন ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’ প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিশ্বকাপ উপলক্ষে সারা দেশে ওয়ালটনের ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ শীর্ষক ক্যাম্পেইনে বিশেষ অবদান রাখায় ১১ জনকে পুরস্কৃত করা হয়।

চলতি বছরের প্রথম ৫ মাসে (জানুয়ারি থেকে মে) গত বছরের একই সময়ের তুলনায় টিভি বিক্রিতে ৫৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ওয়ালটনের। এদিকে ঈদুল ফিতর ও বিশ্বকাপ উপলক্ষে গত মাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পরিমান টিভি বিক্রি হয়েছে। এই সাফল্য অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আরো ৬ জনকে পুরস্কৃত করা হয়।

ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী, পরিচালক তাহমিনা আফরোজ তান্না ও রাইসা সিগমা হিমা পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সেসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, এসএম জাহিদ হাসান, হুমায়ুন কবীর, মোহাম্মদ রায়হান, মো. সিরাজুল ইসলাম, ড. মো. সাখাওয়াৎ হোসেন ও আমিন খান, টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা নাহিদ হোসেন, টিভি মার্কেটিং ইনচার্জ মারুফ হাসান, টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসকে তোফাজ্জল হোসেন সোহেল প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর সাশ্রয়ী দামে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার সম্বলিত রপ্তানিযোগ্য এলইডি ও স্মার্ট টিভি বাজারে ছেড়েছে ওয়ালটন। শ্রেষ্ঠত্যের আতœবিশ্বাসে ওয়ালটনের ৩২ থেকে ৫৫ ইি টিভি প্যানেলের গ্যারান্টি মেয়াদ বাড়িয়ে ৪ বছর করা হয়েছে।

এসব উদ্যোগের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ক্রেতাদের বাড়তি সুবিধা দিচ্ছে ওয়ালটন। বিশ্বকাপ চলাকালে টিভি কিনে ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজা’র অটোগ্রাফ সম্বলিত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ রয়েছে।

গত মে মাস থেকে সারা দেশে ‘সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ টিভি’ শীর্ষক ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন। এর আওতায় দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ২৪ ও ৩২ ইি এলইডি এবং ৩২, ৩৯ ও ৪৩ ইি স্মার্ট টিভি কিনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ফিরতি মেসেজে নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। অর্থাৎ, ২৪ ইি এলইডি টিভি ক্রেতারা ৮,৯৯০ টাকায় পেতে পারেন। যার বর্তমান দাম ১২,৯৯০ টাকা। আর ১৬,৫০০ টাকা মূল্যের ৩২ ইি টিভি মাত্র ১২,৯৯০ টাকায় পাওয়ার সুযোগ থাকছে।

আবার ৩২ ইি র স্মার্ট টিভি ১৮,৯৯০ টাকায় পেতে পারেন গ্রাহক। যার বর্তমান দাম ২১,৯০০ টাকা। এছাড়া, ৩৯ ইি স্মার্ট টিভির বর্তমান দাম ৩১,৯০০ টাকার পরিবর্তে ক্রেতারা ১৯,৯৯০ টাকায় পেতে পারেন। ৩৪,৯০০ টাকা মূল্যের ৪৩ ইি স্মার্ট টিভি ২২,৯৯০ টাকায় পাওয়ার সুযোগ রয়েছে।

ওয়ালটন টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন জানান, ওয়ালটন টেলিভিশন তৈরি হচ্ছে আন্তর্জাতিক মান ও স্ট্যান্ডার্ড অনুসরণ করে। ওয়ালটন টিভি বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন টিভি রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। ইউরোপের বাজারে রপ্তানির জন্য ওয়ালটন টেলিভিশন সিই (ঈঊ), আরওএইচএস (জঙঐঝ), ইএমসি (ঊগঈ) ইত্যাদি স্ট্যান্ডার্ড ও মান উত্তীর্ণ হয়েছে। যার ফলে সম্প্রতি ইউরোপের দেশ জার্মানিতে টিভি রপ্তানি শুরু করেছে ওয়ালটন।

৬ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুবিধাসহ ৩২, ৩৯, ৪৩, ৪৯ ও ৫৫ ইি র এলইডি ও স্মার্ট টিভির প্যানেলে ৪ বছরের গ্যারান্টি সুবিধা দিচ্ছে দেশীয় এই প্রতিষ্ঠান। রয়েছে সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তির সুযোগ। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৭০টিরও বেশি সার্ভিস সেন্টারের মাধ্যমে ক্রেতাদের দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিচ্ছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনস্মার্ট টিভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাড়ির ভেতর ভিডিও করবে ড্রোন: বিপদ কোথায়?
প্রযুক্তি বাজার

বাড়ির ভেতর ভিডিও করবে ড্রোন: বিপদ কোথায়?

বাড়িতে হাট যাবে নগদে!
প্রযুক্তি বাজার

বাড়িতে হাট যাবে নগদে!

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে
প্রযুক্তি বাজার

এইচপি ব্রান্ডের নতুন ল্যাপটপ বাজারে

স্টারলিংক স্যাটেলাইট সংযোগ নিলে ডিজিটাল সিকিউরিটির প্রশ্নবিদ্ধ হবে: হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

স্টারলিংক স্যাটেলাইট সংযোগ নিলে ডিজিটাল সিকিউরিটির প্রশ্নবিদ্ধ হবে: হুয়াওয়ে

৮,৯৯০ টাকায় ভিভো‘র ওয়াই ১ এস
প্রযুক্তি বাজার

৮,৯৯০ টাকায় ভিভো‘র ওয়াই ১ এস

স্মার্ট পছন্দের জন্য স্মার্ট টিভি
প্রযুক্তি বাজার

স্মার্ট পছন্দের জন্য স্মার্ট টিভি

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2019

ওয়ালটন টিভিতে মাশরাফির অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন ব্যাট-বল পাওয়ার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix