Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম

অপো রেনো ১০এক্স জুম এ থাকছে স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপ-সেট এবং ট্রিপল ক্যামেরা সেট-আপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 13 June 2019
যে পাঁচটি কারণে নজর কাড়বে অপো রেনো
Share on FacebookShare on Twitter

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো দেশে আনতে যাচ্ছে ২০১৯ সালের সবচেয়ে আলোচিত ও বহুল প্রতীক্ষিত স্মার্টফোন সিরিজ ‘অপো রেনো’। দেশের বাজারে অপো রেনো এবং রেনো ১০এক্স জুম মিলবে যথাক্রমে ৪৯,৯৯০ টাকা এবং ৭৯,৯৯০ টাকায়।

তারুণ্যের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড অপো ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো দুর্দান্ত ক্যামেরা, শক্তিশালী হার্ডওয়্যার আর চোখ জুড়ানো ডিসপ্লে সমৃদ্ধ ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোন। ভক্তদের অপেক্ষার ইতি টানতেই অপো রেনো এবং রেনো ১০এক্স জুম স্মার্টফোনের দাম ঘোষণা করবার মাধ্যমে দেশের বাজারে আনুষ্ঠানিক ভাবে বিক্রয় শুরু হতে যাচ্ছে অপোর নতুন স্মার্টফোন সিরিজ ‘রেনো’ এর দুটি স্মার্টফোন। বরাবরের মতোই তরুণদের আকৃষ্ট করতে এই সিরিজের ফোনগুলোতে থাকছে স্মার্টফোন ফটোগ্রাফির সংজ্ঞা পাল্টে দেবার মতো যুগান্তকারী কিছু উদ্ভাবন এবং হেভী-ডিউটি ব্যবহারের উপযোগী স্পেসিফিকেশন।

অপো রেনো এবং রেনো ১০এক্স জুম দু’টো ফোনেই থাকছে নচ-বিহীন আল্ট্রা এইচডি প্লাস প্যানারমিক ডিসপ্লে, বাঁকানো দেখতে রাইজিং ক্যামেরা প্ল্যাটফর্ম যা সেলফি ক্যামেরা চালু করা মাত্র নিজ থেকে উঠে আসে আড়াল থেকে। ফোনটিতে প্রিমিয়াম লুক দিতে পেছনে রয়েছে মোহনীয় গ্লাস ডিজাইন। রেনো সিরিজের ফ্ল্যাগশিপ হিসেবে পরিচিতি পাওয়া রেনো ১০এক্স জুমে রয়েছে ৭ ন্যানো-মিটার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপ-সেট। এছাড়াও এতে রয়েছে হাইব্রিড ১০এক্স লস-লেস জুম প্রযুক্তি। অপরদিকে অপো রেনোতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপ-সেট এবং স্বল্প আলোতেও ঝকঝকে ছবি তুলতে সক্ষম ৪৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম।

৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ সমৃদ্ধ অপো রেনো মিলবে ৪৯,৯৯০ টাকায় এবং অপো রেনো ১০এক্স জুম পাওয়া যাবে ৭৯,৯৯০ টাকায়। রেনো ১০এক্স জুম ফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ।

দেশের বাজারে রেনো সিরিজ নিয়ে আসা প্রসঙ্গে অপো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর মিঃ ডেমন ইয়াং বলেন, “দেশজুড়ে দ্রুতগতিতে ইন্টারনেট সেবা ছড়িয়ে দিতে সক্ষম এমন দেশগুলোর মাঝে বাংলাদেশ অন্যতম। স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যার দিক থেকেও বাংলাদেশের বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। স্বাভাবিক ভাবেই দেশীয় স্মার্টফোন ব্যবহারকারীরা ফোরজি ইন্টারনেট সেবার পুরোটা উপভোগ করতেই ঝুঁকছেন শক্তিশালী সক্ষমতার ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোনের প্রতি যাতে গেমিং কিংবা ফটোগ্রাফিতে মিলবে দারুণ অভিজ্ঞতা। অপো রেনো এমনই এক ফোন যা গেমিং, ফটোগ্রাফি আর ভিজ্যুয়াল অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন ধারার অভিজ্ঞতা দেবে এর ব্যবহারকারীদের”।

অপো রেনো ১০এক্স জুম এ থাকছে ২৩৪০*১০৮০ পিক্সেলের ৩৮৭ পিপিয়াই সমৃদ্ধ ৬.৬-ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। অপো রেনো থাকছে ৬.৪ ইঞ্চির ৪০৩ পিপিআই সমৃদ্ধ ৬.৪-ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। দু’টো ফোনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে ডিসপ্লে এর নিচে। এতে সেলফি ক্যামেরার জন্যে পিভোট রাইজিং সেলফি ক্যামেরা প্ল্যাটফর্ম থাকায় এ দু’টো ফোনেই সর্বোচ্চ ৯৩.১% বডি-টু-স্ক্রিন রেশিও অর্জন করা সম্ভব হয়েছে। ডিসপ্লে এর নিরাপত্তা নিশ্চিত করতেই ফোন দু’টোটে রয়েছে গরিলা গ্লাস ৬ নিরাপত্তা গ্লাস।

বাংলাদেশে ‘অপো রেনো’ নিয়ে প্রি-অর্ডার ক্যাম্পেইন শুরু করেছে অপো। প্রি-অর্ডার ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্যে উপহার হিসেবে থাকছে রেনো ব্র্যান্ডেড ব্যাকপ্যাক এবং সঙ্গীত প্রেমীদের জন্যে আকর্ষণীয় ব্লুটুথ হেডফোন।

অপো রেনো এবং অপো রেনো ১০এক্স স্পেসিফিকেশনঃ
রেনো সিরিজের দুটি ফোনেই থাকছে শার্ক-ফিন সদৃশ রাইজিং ক্যামেরা প্ল্যাটফর্ম। সেলফি ক্যামেরা চালু করলেই স্বয়ংক্রিয় ভাবে নিচ থেকে উঠে আসে এই প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্ম উঠে আসতে লাগে মাত্র ০.৮ সেকেন্ড। শুধু যে সামনেই গরিলা গ্লাস স্থাপন করা হয়েছে এমনটি নয়। ফোন দু’টির পেছনেও থাকছে থ্রি-ডি গরিলা গ্লাস ৫। অপো রেনো পাওয়া যাবে জেট ব্ল্যাক এবং ওশ্যান গ্রিন রঙ এবং অপো রেনো ১০এক্স জুম পাওয়া যাবে জেট ব্ল্যাক কালারে।

অপো রেনোতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ও এফ/১.৭ অ্যাপারচার সমৃদ্ধ সনি আইএমএক্স৫৮৬ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এফ/২.২ অ্যাপারচার সমৃদ্ধ সেন্সর। অপো রেনো ১০-এক্স এ রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর একটি ৪৮ মেগাপিক্সেল এফ/১.৭ অ্যাপারচার সমৃদ্ধ ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল এফ/২.২ অ্যাপারচার আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল এর এফ/৩.০ অ্যাপারচার সমৃদ্ধ টেলিফটো ক্যামেরা। এই তিনটি ক্যামেরার সমন্বয়ে নামের সাথে মিল রেখেই ফোনটিতে থাকছে ১০এক্স হাইব্রিড জুম এবং ৬০এক্স ডিজিটাল জুম। ঝাঁকুনির ফলে ছবি ও ভিডিওর মান নষ্ট হওয়া ঠেকাতে ফোনটিতে থাকছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সিস্টেম।

অপো রেনো এবং রেনো ১০এক্স জুম উভয় ফোনেই থাকছে ১৬ মেগাপিক্সেল ও এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ সেলফি ক্যামেরা। ফোনের উপর দিকে আড়ালে থাকা একটি পিভট রাইজিং প্ল্যাটফর্মে সংযুক্ত রয়েছে সেলফি ক্যামেরা ও একট সফট ফ্ল্যাশ যা সেলফি ক্যামেরা চালু করা মাত্র স্বয়ংক্রিয় ভাবে উঠে আসে আড়াল থেকে। অপো রেনো সিরিজে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড ৯ পাই এবং কালার ওএস ৬। অপো রেনো আকারে ১৫৬.৬*৭৪.৩*৯.০ মিলিমিটার এবং ওজন মাত্র ১৮৫ গ্রাম। অপরদিকে রেনো ১০এক্স জুম আকারে ১৬২*৭৭.২*৯.৩ মিলিমিটার এবং ওজনে ২১৫ গ্রাম। অপো রেনোতে রয়েছে ৩৭৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং রেনো ১০এক্স জুম এ রয়েছে ৪০৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দু’টো ফোনের দ্রুততর চার্জ নিশ্চিত করতেই থাকছে ২০ ওয়াট এর ভোল ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না
নির্বাচিত

গ্যালাক্সি এস২১ পুরনো পরিধেয় ডিভাইস সমর্থন করবে না

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

গোটা বিশ্বেই ভিডিও মান কম রাখবে ইউটিউব

এবছর ২৫ লাখ গ্যালাক্সি জেড ফ্লিপ বিক্রির প্রত্যাশা
নির্বাচিত

৮ ঘন্টাতেই শেষ গ্যালাক্সি জেড ফ্লিপ

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
নির্বাচিত

তিন শ্রমিকের মৃত্যু: যা জানাল ওয়ালটন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে এনইআইআর (NEIR): আপনার ফোনটি বৈধ কি না জানবেন যেভাবে
নির্বাচিত

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে এনইআইআর (NEIR): আপনার ফোনটি বৈধ কি না জানবেন যেভাবে

চীন থেকে সরছে স্যামসাং
নির্বাচিত

চীন থেকে সরছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?
প্রযুক্তি সংবাদ

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
নির্বাচিত

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 June 2019

দেশের বাজারে অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix