Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”

উই মানে বাংলাদেশের প্রতিচ্ছবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”
Share on FacebookShare on Twitter

উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এখন দশ লক্ষ সদস্যের পরিবার। ফেসবুক ভিত্তিক এই প্ল্যাটফর্মটি এক বছরেরও বেশি সময় ধরে দেশিপণ্যের প্রচার, প্রসার এবং বিক্রি বৃদ্ধি নিয়ে কাজ করছে। কাজ করছে দেশিপণ্যের উদ্যোক্তাদের ই-কমার্সে টিকে থাকার দক্ষতা নিয়েও। উই এর যাত্রা ২০১৭ সালে শুরু, এটি মাত্র তিন হাজার সদস্য নিয়ে শুরু হয়। ২০১৯ সালের আগস্টে ই-ক্যাবের ফাউন্ডার প্রেসিডেন্ট রাজিব আহমেদ দায়িত্ব নেন গ্রুপটি পরিচালনা করার এবং তারপর উই শুধু দেশিপণ্যের জন্য কাজ শুরু করে। এক বছর পর গ্রুপটিতে প্রায় ১৫লক্ষ পোস্টে বিভিন্ন তথ্য সংবলিত লেখা রয়েছে যা শুধুই বাংলাদেশের নিজস্ব পণ্য নিয়ে। যা সচরাচর অন্য কোথাও দেখা যায় নি। গ্রুপটির নিয়মের কড়াকড়ির জন্যেই গ্রুপটি এক বছরে তিন হাজার থেকে দশ লক্ষের সদস্যে পরিণত হয়েছে।

এ বিষয়ে উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, আমরা শুধু দেশিপণ্য, দেশিপণ্যের উদ্যোক্তা এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করতে চেয়েছি সবসময়। এখানে শুধু দেশিপণ্যের উদ্যোক্তাদের নিঃস্বার্থভাবে সাপোর্ট দেওয়া হয় এইজন্য উই এত দ্রুত এগিয়েছে।

কাকলী’স অ্যাটায়ার’র স্বত্ত্বাধিকারী কাকলি রাসেল তালুকদার আনন্দ প্রকাশ করে বলেন, উই শুধু দেশী পণ্য এবং উদ্যোক্তাদের মিলনমেলা ই নয়; বরং দেশী পণ্য সম্পর্কে জানা এবং জানানোর জন্য একটা ভার্চুয়াল শিক্ষা প্রতিষ্ঠান। সারা দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী পন্য নিয়ে উদ্যোক্তাদের আত্নপ্রকাশ এর শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হলো উই। তাই উই মানে বাংলাদেশের প্রতিচ্ছবি।

আরিয়াস কালেকশন’র স্বত্ত্বাধিকারী নিগার ফাতেমা এই বিষয়ে অনুভূতি নিয়ে জানান, উই ১০ লক্ষ্য মেম্বারের পরিবার এই বিশাল মাইল ফলক আমাদের সকলের জন্য আনন্দের। উই এর প্রতিটি মেম্বের কে অভিনন্দন এবং নিশা আপু ,রাজিব স্যারকে ধন্যবাদ ।উই দেশীয় পণ্যের বিশাল বড় প্লাটফর্ম।উই এর সাথে ছিলাম এবং সর্বদা আছি।

এইচআরএম কালেকশন’র ফারজানা মুন্নী স্বত্ত্বাধিকারী বলেন, উইমেন এন্ড ই-কমার্স ফোরাম(উই) টুক টুক করে এগিয়ে চলা সত্য ও সুন্দরের পূজারি হয়ে দেশীয় পন্য নিয়ে।আজ ১০ লাখ মেম্বার এর পরিবার। আমি গর্বিত এই পরিবারের সদস্য হয়ে।

আওয়ার শেরপুরের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন জানান, ক্রেতা ও বিক্রেতা একই প্লাটফর্মে যুক্ত হওয়ায় দ্রুত পসার হচ্ছে দেশিয় পণ্যের ই-কমার্স। এ ইন্ডাস্ট্রি কে টেকসই করতে একত্রিত হয়েছে ১০ লাখ মেম্বার। এক মিলিয়ন মেম্বারের মাইলফলক অতিক্রম করা উই গ্রুপের সবাইকে আন্তরিক অভিনন্দন।

নিজের প্রচন্ড অস্থিতিশীল অবস্থায় আমি উই কে পেয়েছি অভয়ারণ্যের মত। আমার আমিকে চিনেছি উই তে এসেই। উই তে এসেই জীবন বদলাতে শুরু করেছে আমার। আমার মত লাখো মানুষের সাপোর্ট উই। উই এর সাথে আছি, থাকবো।বললেন ইফফাত শারমিন, কভারআপসের প্রতিষ্ঠাতা।

পরিধান শৈলির স্বত্ত্বাধিকারী রাকিমুন জয়া বলেন, দেশিণ্যের উদ্যোক্তাদের জন্য সবচেয়ে সেরা একটি প্লাটফর্ম এবং দেশিপণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির এত দ্রুত বেড়ে উঠা, মিলিয়ন মেম্বারের মাইলফলক স্পর্শ করাতে সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এত চমৎকার একটি প্লাটফর্মকে দাঁড় করানোর পেছনে শ্রদ্ধেয় রাজিব স্যার, নিশা আপুসহ যারা অবদান রেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। শুধুমাত্র দেশিপণ্যের সবচেয়ে সফল ও নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে উই এগিয়ে যাক এই কামনা করি।

‘ছায়াবৃক্ষ’ প্রতিষ্ঠাতা সামিরা উই ১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করা নিয়ে বলেন, ‘উই এখন দেশের নারী উদ্যোক্তাদের প্রাণের জায়গা। উই এর হাত ধরে দেশের অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে । দেশি পণ্য বিশ্বব্যাপী প্রচার পেয়েছে । উই এর উপদেষ্টা ও সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ ও উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপু কে ধন্যবাদ দিতে চাই । দেশিপণ্যের সবচেয়ে সফল ও নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে উই এগিয়ে যাক এই কামনা করি।

চা এর চুমুকে এর স্বত্ত্বাধিকারী হাফসা সিদ্দিকি জানান, আজকে উই এর এই সাফল্য এমন একটি সাফল্য যা দেশীয় পন্যের সকল উদ্যোক্তাদের সামনে এগিয়ে নিয়ে যেতে কয়েকগুণ বেশি সাহায্য করবে। ১০ লক্ষ্য মেম্বারের একটি উন্নয়নমূলক গ্রুপের সাথে কাজ করতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত।

আনান’স ক্যারাভান’র প্রতিষ্ঠাতা সৈয়দা লুৎফুন্নাহার ঊর্মি উই নিয়ে বলেন, উই হচ্ছে বাংলাদেশের একটি ফেসবুক বেসড গ্রুপ যা লাখো নারীকে বাংলাদেশি পণ্য নিয়ে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে এবং তার মাধ্যমে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব তা প্রমান করেছে।

উই এর প্রবাসী শুভাকাঙ্ক্ষী রবিন খান সুদূর অস্ট্রেলিয়া থেকে আনন্দ প্রকাশ করে জানান, আমাদের নিশা আপুর তৈরি এই গ্রুপে যোগ দেওয়া আমার জন্য একটা আনন্দের বিষয় ছিল।আমি এই গ্রুপের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমরা আজ এখানে আসতে পেরেছি। আপনারা ছাড়া, আমরা এইখানে কখনও আসতে পারতাম না।আমি কবির সাকিব ভাইকে তাঁর দুর্দান্ত কাজ ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যা তিনি পর্দার আড়ালে থেকে করে যাচ্ছেন।

আর সবার শেষে আমি রাজিব ভাইকে ধন্যবাদ জানাই, যার আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম, যার জন্য আমি আপনাদের এক রবিন ভাই হয়েছি। ধন্যবাদ সবাইকে।

ঢাকা ডেনিম’র ফাউন্ডার ইমরান হোসেন বলেন, উই শুধু দেশি পন্যের সবচেয়ে বড় প্লাটফর্মই নয় বরং এটা লক্ষ্য উদ্দ্যোক্তাদের জীবনের একটা গুরুত্ত্বপুর্ণ অংশও বটে। উইতে সবাই সবার ক্রেতা হয়ে একে অন্যের সহযোগী হয়েছে যার ফলে অযৌক্তিক প্রতিযোগিতার পরিবেশ হয়নি কখনো । উই এর কারনে দেশি পন্যের গ্রহনযোগ্যতা এখন সর্বত্র ছড়িয়ে পরেছে যা আমাদের দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে। দেশি পন্যের সেরা ও সবচেয়ে বড় প্লাটফর্ম women & e- Commerce forum ( WE) দশ লক্ষ্য সদস্যের মাইলফলক পুর্ণ করায় সকল সদস্য, মডারেটর, এডমিন,ডিরেক্টর কমিটি,ইসি কমিটি ও সম্মানিত উপদেষ্টাদের সবাইকে অনেক অভিনন্দন জানাই।

টেস্টবিডি’র প্রতিষ্ঠাতা সালমা নেহা বলেন, উই মানে এগিয়ে যাওয়ার শক্তি।দেশী পন্যের উদ্যোক্তাদের চলার পথের অনুপ্রেরণা।উই হলো হাজারো ঝড়ে পড়া মানুষের উঠে দাড়ানোর সম্বল।আমি গর্ববোধ করি উই পরিবার এর একজন হতে পেরে।উই এর ১০ লক্ষ মেম্বার সবাইকে অান্তরিক অভিনন্দন।

দেশিপণ্যের এই প্ল্যাটফর্মটি আলোর দিশারি হয়ে এভাবেই এগিয়ে চলেছে উদ্যোক্তাদের জন্য।

Tags: উই

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইকিপিডিয়া কনটেন্ট আপডেট করবে এআই
নির্বাচিত

উইকিপিডিয়া কনটেন্ট আপডেট করবে এআই

ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ভারতের স্মার্টফোন বাজারে ৫% প্রবৃদ্ধি প্রিমিয়াম বিভাগে শীর্ষে অ্যাপল

সাইবার ক্রাইম সম্পর্কে বিস্তারিত জানুন!
নির্বাচিত

মিয়ানমারে সাইবার যুদ্ধ

সফটওয়্যার খাতের ব্যবসা প্রতিষ্ঠানকে অবশ্যই বেসিস-এর সদস্য হতে হবে
প্রযুক্তি সংবাদ

বেসিসের ডাটা প্রাইভেসি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কি না জানাবে ফেসবুক

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বই মেলার ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাউড সার্ভিস দিচ্ছে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের ছুটি পাচ্ছেন না যারা
অর্থ ও বাণিজ্য

ঈদের ছুটি পাচ্ছেন না যারা

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!
বিবিধ

ইরানের শাহেদ ড্রোন মোকাবিলায় চাপে যুক্তরাষ্ট্র!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix