Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সম্ভাবনাময় উদ্যোক্তা জীবন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 7 November 2020
সম্ভাবনাময় উদ্যোক্তা জীবন
Share on FacebookShare on Twitter

বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দোদুল্যমান অবস্থায় রয়েছে আমাদের দেশের অসংখ্য শিক্ষার্থীর জীবন। করোনার ভয়াল থাবায় স্কুল এবং কলেজ বন্ধ ছিল প্রায় ৬ মাস। যদিও এখন অনলাইনের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে তবুও সেশন জট নিয়ে উদ্বিগ্ন বেশিরভাগ অনার্স,মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী। একইসঙ্গে উদ্বিগ্ন ভবিষ্যত কর্মজীবন নিয়ে। আর তাই সময়কে কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি এখন অনেকেই নিজেদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সেই প্রচেষ্টা সফলতার মুখ দেখছে ই-কমার্সের হাত ধরে। পুরো দেশের পাশাপাশি বগুড়াতেও এখন সেই সফলতার হাতছানি। শুধু কি শিক্ষার্থী?? না, একজন গৃহিনীও সংসার,বাচ্চা সামলে নিজেকে আত্মনির্ভরশীল করার প্রত্যয়ে এগিয়ে চলেছে দৃঢ় মনোবল নিয়ে। আর সেই মনোবল আরও বাড়িয়ে দিয়েছে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। উই এর হাত ধরে বয়স এবং একই সঙ্গে নারী-পুরুষ ভেদাভেদের তোয়াক্কা না করে অনেকেই বেছে নিয়েছেন উদ্যোক্তা জীবন। যার মধ্যে শিক্ষার্থীদের সংখ্যা নেহায়েৎ কম নয়।

বগুড়া জেলা সদরে বসবাসরত এবং অনার্স ১ম বর্ষে প্রাণীবিদ্যা বিভাগে অধ্যায়নরতএকজন শিক্ষার্থী প্রমি পোদ্দার। তার ইচ্ছা ছিল নিজে বাবার ব্যবসার একটা অংশ হবে। কিন্তু বিধিবাম, বয়সের দোহাই দিয়ে পরিবার দিয়েছে বাঁধা। তবে সব বাঁধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রমি আজ একজন উদ্যোক্তা। জুন মাসের ২০ তারিখে পুস্পরেণু নামে একটি অনলাইন পেজের মাধ্যমে উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু হয় প্রমি পোদ্দারের। তার যাত্রা পথে সাহস যুগিয়েছে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম উই। এরই মধ্যে তার বিক্রয় হয়েছে ৫০,০০০/- ছুই ছুই। প্রমি কাজ করছেন হাতে তৈরি গহনা, পোশাক এবং মশারি কাভার নিয়ে। এছাড়া বয়স যে কোনোই বাঁধা নয় সেই বিশ্বাসকে পুঁজি করে মা এবং কাকিদের স্বাবলম্বী করার জন্য তাদের হাতে তৈরি নাড়ু এবং আচার নিয়েও সে প্রচারণা চালাচ্ছেন অনলাইন প্ল্যাটফর্মে।
প্রমির উদ্যোগ পুস্পরেণুঃ 

 

অন্যদিকে বগুড়ার মেয়ে জারিন তাসনিম। বি,এস,সি শেষ করেছে্ন কম্পিউটার সায়েন্স থেকে। পড়াশোনা চলাকালীন সময়েই ২০১৪ সালের ১৭ই সেপ্টেম্বর পার্টনার ওয়ারেসা মোস্তফা জয়কে নিয়ে শুরু করেন নিজেদের উদ্যোগ জেএনজে। আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয় ছিল সেই ছোটবেলা থেকেই। আর সেই প্রত্যয়েই পড়াশোনার পাশাপাশি নিজেদের উদ্যোগ জেএনজে কে নিয়ে পথচলা শুরু। অনেক বাঁধার সম্মুখীন হয়েও তারা কেউই পিছপা হননি। তাই আজ শুধু নিজেরাই স্বাবলম্বী নন। তাদের পাশাপাশি আরও ১০ জন মানুষকে তারা স্বাবলম্বী করেছেন। জারিন এবং জয় কাজ করছেন হোম ডেকর পন্য এবং পোশাক নিয়ে। করোনাকালীন সময়ে উই’কে পেয়ে তাদের অবস্থান আরও পাকাপোক্ত হয়েছে। তারা দুজনেই সম্মিলিতভাবে লাখপতির খাতাতেও নাম লিখিয়েছেন।
জারিন এবং জয় এর উদ্যোগ জেএনজেঃ

 

বগুড়ার আরও একজন শিক্ষার্থী এবং উদ্যোক্তা সিরাজুম মনিরা স্নিগ্ধা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত। পড়াশোনার পাশাপাশি কিছু করার ইচ্ছা থেকেই ২০১৮ সালে আটপৌরে নামে একটি পেজের মাধ্যমে বিদেশী পোশাক বিক্রীর মাধ্যমে নিজ উদ্যোগের যাত্রা শুরু। কিন্তু খুব বেশিদিন সেই পন্য নিয়ে কাজ করতে পারেন নি। দেশীয় পন্যের প্রতি ভালোবাসা থেকে তিনি কাজ শুরু করেন ব্লকের পোশাক নিয়ে। তবে বর্তমানে এর সাথে আরও যুক্ত হয়েছে কুশিকাটার পন্যসহ, হাতের কাজের পোশাক। এই মুহুর্তে ৩ জন কর্মী রয়েছে তার। তিনি চান চাকরীর বাজারে না ঘুরে সেই সময় নিজ উদ্যোগে প্রদানের মাধ্যমে নিজের পাশাপাশি আরও কিছু পরিবারে স্বচ্ছলতা এনে দিতে।
স্নিগ্ধার অনলাইন পেজ আটপৌড়েঃ 

 

এছাড়া হাতে তৈরি গহনা এবং সুতার চুড়ি নিয়ে কাজ করছেন বগুড়া শহরের মেয়ে সাদিয়া ইবনাত দৃষ্টি। পড়াশোনা করছেন মার্কেটিং নিয়ে। পড়াশোনার পাশাপাশি নিজের একটা আলাদা পরিচয় তৈরির উদ্দেশ্য নিয়ে পথচলা শুরু দৃষ্টির। দৃষ্টি’স কালেকশন নামে ফেসবুক ভিত্তিক পেজের মাধ্যমে এ বছরের জানুয়ারি থেকে শুরু করেন নিজের উদ্যোক্তা জীবনের পথচলা। এরই মধ্যে তার হাতে তৈরি সুতার চুড়ি পেয়েছে আলাদা এক গ্রহণযোগ্যতা। আর এই গ্রহণযোগ্যতা এবং নিজের আত্মপ্রত্যয়ী মনোভাব নিয়েই দৃষ্টি এগিয়ে চলেছেন তার নির্দিষ্ট গন্তব্যে।
দৃষ্টির উদ্যোগ দৃষ্টি’স কালেকশন অনলাইন পেজঃ

প্রমি,জারিন,স্নিগ্ধা এবং দৃষ্টির মত আরও শ’খানেক ক্ষুদ্র উদ্যোক্তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বগুড়া জেলার আনাচে কানাচে। কেউ কাজ করছেন হাতে তৈরি গহনা নিয়ে আবার কেউ কাজ করছেন হ্যান্ড পেইন্টেড পোশাক নিয়ে। এছাড়া রান্না করা খাবার, মিষ্টান্ন, হাতের কাজের পোশাকও প্রাধান্য পেয়েছে অনেকের উদ্যোক্তা জীবনে। নিজেদের ভাল লাগার কাজকে গুরুত্ব দিয়ে সেই কাজ সম্পর্কিত দক্ষতাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছেন এসকল উদ্যক্তারা।

লেখক-কান্তা চক্রবর্তী
সত্ত্বাধিকারী –KLAZE FOOD

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির সার্ভার চালু করতে লাগবে ৬ কোটি টাকা!
ই-কমার্স

ইভ্যালির সার্ভার চালু করতে লাগবে ৬ কোটি টাকা!

দেশীয় মিডিয়া খাতে অসামান্য উদ্ভাবনী সমূহের স্বীকৃতি দেবে দারাজ বাংলাদেশ
ই-কমার্স

দেশীয় মিডিয়া খাতে অসামান্য উদ্ভাবনী সমূহের স্বীকৃতি দেবে দারাজ বাংলাদেশ

বেইজিং বিমানবন্দরে ইলোন মাস্কের ব্যক্তিগত জেট
ই-কমার্স

বেইজিং বিমানবন্দরে ইলোন মাস্কের ব্যক্তিগত জেট

নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
ই-কমার্স

পণ্যের মূল্য সরাস‌রি নি‌তে পার‌বে না ই-কমার্স প্রতিষ্ঠান

উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: ফায়যা
উই

উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি: ফায়যা

বাংলাদেশের প্রতিভাবান নারী উদ্যোক্তাদের জন্য দারাজ নিয়ে এলো “বেচো বাঁচো” নামক বিশেষ উদ্যোগ
ই-কমার্স

বাংলাদেশের প্রতিভাবান নারী উদ্যোক্তাদের জন্য দারাজ নিয়ে এলো “বেচো বাঁচো” নামক বিশেষ উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দ্রুত আপডেটের সতর্কতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 November 2020

সম্ভাবনাময় উদ্যোক্তা জীবন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix