Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খেশের কাঁচামালের সহজলভ্যতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 January 2021
খেশের কাঁচামালের সহজলভ্যতা
Share on FacebookShare on Twitter

খেশ কাপড় ও খেশ শাড়ি নিয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষ প্রায় বলতে গেলে তেমন কিছুই জানেনা। টাঙ্গাইলের বাহিরে এই শাড়ি ততটা পরিচিত নয় এবং যা উৎপাদন হয় তার পুরটাই টাঙ্গাইল জেলার মধ্যেই সীমাবদ্ধ। এর ফলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি তাঁতের কাপড়ের সম্ভাবনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ এটির সবচেয়ে ভালো দিক হচ্ছে এই যে এর কাঁচামাল বা মূল উপকরণ হচ্ছে পুরানো সুতি কাপড়, লুঙ্গি, গামছা ইত্যাদি। অর্থাৎ পুরনো কাপড়কে হাত দিয়ে ফালি ফালি করে তার মাধ্যমে সুতা বের করে রিসাইকেলিং প্রক্রিয়ার মাধ্যমে খেশ কাপড় তৈরি করা হয়। খেশ দিয়ে শাড়ি, পাঞ্জাবী, থ্রি – পিস অনেক কিছুই বানানো সম্ভব হচ্ছে এবং এবারের শীতে খেশের শালও তৈরি করা হয়েছে। তাই এর ব্যবহার যত বাড়বে তত বেশি আমাদের পুরনো কাপড়ের স্বদ ব্যবহারের একটা রাস্তাও তৈরি হবে।

আমাদের দেশে যে তাঁতের কাপড় তৈরি হয় অনেক ক্ষেত্রেই কাঁচামাল দেশের বাহির থেকে আমদানি করতে হয়। তাঁতের কাপড়ের মূল উপকরণ হচ্ছে আসলে সুতা এবং রঙ। এই দুইটি উপকরণ অনেক ক্ষেত্রেই বিদেশ থেকে আনতে হয় এবং এর ফলে আমাদের মুদ্রা বিদেশে পাঠাতে হয়। কিন্তু খেশের ক্ষেত্রে এর উল্লেখযোগ্য ব্যতিক্রম এই জন্য যে এই কাপড়টা ইতিমধ্যে আমরা ব্যবহার করে ফেলেছি বা পুরানো হয়ে গেছে তাকেই আমরা আবার রিসাইকল করছি। এর ফলে নতুন যে কাপড় উৎপাদিত হচ্ছে তার জন্য কিন্তু বিদেশে থেকে কোন উপকরণ আনতে হচ্ছে না। এই উপকরণ এবং কাঁচামালগুলো ইতিমধ্যে দেশে রয়েছে।

এই সাধারণ ব্যাপারটি আমরা অনেকেই জানিনা এর প্রচার দরকার। সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে ব্যাপক আলোচনা এবং চিন্তাভাবনা করা দরকার। শুধু টাঙ্গাইল নয় সেই সাথে আশেপাশের কোন কোন জেলাতে খেশ উৎপাদন করা যায় এবং খেশের সাথে কোন নদী বা আবহাওয়ার কোন বিশেষ সম্পর্ক আছে কিনা এবং বাংলাদেশের অন্য কোন কোন জেলাতে এই ধরনের আবহাওয়া বিরাজমান সেদিক নিয়ে চিন্তা করা উচিৎ। আর কাঁচামালের ব্যাপারটি যদি আমরা চিন্তা করতে যাই তাহলে বলতে হয় যে পুরানো কাপড়তো দেশেই পাওয়া যাচ্ছে এবং নতুন যত খেশ কাপড়ের চাহিদা বাড়বে সুতি পুরানো কাপড়ের ব্যবহারও তত বাড়বে।

এই ব্যাপারটি খুব সামান্য মনে হতে পারে কিন্তু এর সাথে অনেক মানুষের ভাগ্য জড়িত। যদি খেশ কাপড়ের চাহিদা বাড়ে তাহলে খেশের কাঁচামালের চাহিদাও বাড়বে। এই কাঁচামাল মানে হচ্ছে যে পুরাতন সুতি কাপড় সংগ্রহের জন্য সারাদেশে আরও মানুষের কর্মসংস্থান তৈরি হবে। তারপরে সেই পুরানো কাপড়গুলো নিয়ে এসে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণে জন্য আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে। উৎপাদনের প্রতিটি ধাপেই কাঁচামাল সংগ্রহ থেকে একেবারে শেষ পর্যন্ত কিছু মানুষের কর্মসংস্থান হবে। এর ফলে কিছু কিছু পরিবারের আয় বাড়বে এবং নতুন কর্মসংস্থানেরও তৈরি হবে।

সেই সাথে ইনোভেশন বা খেশের নতুন নতুন পণ্যের দিকে নজর দিতে হবে। ২০২০ সালের ডিসেম্বর মাসে খেশের শাল চলে আসে। এই লেখক বা আমি এটি তৈরি করি আমার আরিয়া’স ক্যালেকশন উদ্যোগ থেকে। এটি করতে গিয়ে দেখা গেল যে খেশের সাথে অন্য একটি কাপড়ের ফিউশন করে শালটা তৈরি করা গেছে এবং দুই রকমের শাল তৈরি করা সম্ভব। প্রথমত একটু মোটা বা ভারি শাল যেটা শীত কালের জন্য খুব উপযোগী হবে কিন্তু বছরের বাকি সময় সেটি তেমন পরার উপযোগী হবে না। আরেকটি হচ্ছে পালতা শাল হয়তো যেটি তীব্র শীতে তেমন একটা কাজে দিবেনা কিন্তু একটু শীত কমলে বা বছরের বাকি সময় এটি ওড়না হিসেবে ব্যবহার করা যাবে। এভাবে খেশ নিয়ে যদি আমরা নানামুখী চিন্তা করি তাহলে এটিকে কেন্দ্র করে একটি ফ্যাশন ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে। আর তা হলে এর কাঁচামালের প্রয়োজনীয়তা অনেক বাড়বে।

খেশের কাঁচামাল নিয়ে বারবার আমি বলে যাচ্ছি এই কারনে যে কাঁচামাল দেশেই পাওয়া যাচ্ছে এবং এর জন্য নতুন করে এক ডলার মূল্যর কোনকিছু আমদানি করতে হবে না। এমন না যে খেশের চাহিদা বেড়ে গেলে পুরাতন কাপড়ের চাহিদা বেড়ে যাবে এবং আরও নতুন কোনকিছু বিদেশ থেকে আমদানি করতে হবে এমন মোটেও না। কারন হচ্ছে যে আমাদের যে পুরানো কাপড় তা আমরা অনেক সময় অবহেলায় ফেলে দেই হয়তো পুড়িয়ে ফেলি বা রাস্তায় ফেলে দেই মোট কথা হলো আমরা গুরুত্ব দেইনা। কিন্তু যদি খেশের চাহিদা বাড়ে তাহলে এই কাপড়গুলোকে আমরা অনেকেই অল্প দামে হলেও বিক্রি করে দেব এবং তা আবার নতুন কাপড় তৈরিতে ব্যবহৃত হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াতে নতুন করে কোন কিছু আমদানি করতে হবে না এবং এর ফলে তা আমাদের অর্থনীতির জন্য ভালো হবে।

লেখক : নিগার ফাতেমা
স্বত্বাধিকারী : আরিয়াস কালেকশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

“দেশিপণ্যের বাজারে নতুন পণ্য নিগারের খেশ শাল”
উই

“দেশিপণ্যের বাজারে নতুন পণ্য নিগারের খেশ শাল”

আজ থেকে উই কালারফুল ফেস্ট ২০২১
উই

আজ থেকে উই কালারফুল ফেস্ট ২০২১

শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তাঁত শিল্প আবারও আলোর মুখ দেখবে
উই

শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের তাঁত শিল্প আবারও আলোর মুখ দেখবে

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ
উই

বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ

সফল নারী উদ্যোক্তা রজবি তাসনিম
উই

সফল নারী উদ্যোক্তা রজবি তাসনিম

ই-কমার্স বিজনেসে সঠিক পণ্য নির্বাচন
উই

ই-কমার্স বিজনেসে সঠিক পণ্য নির্বাচন

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন
নির্বাচিত

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ
প্রযুক্তি সংবাদ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 January 2021

খেশের কাঁচামালের সহজলভ্যতা

Techzoom.TV |
TechzoomTV