Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এশিয়ার সেরা ১৫০-এ নর্থ সাউথ: কিউএস র‍্যাংকিংয়ে দেশের ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাজিমাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
এশিয়ার সেরা ১৫০-এ নর্থ সাউথ: কিউএস র‍্যাংকিংয়ে দেশের ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাজিমাত
Share on FacebookShare on Twitter

দেশের উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন দশকের পথচলায় যুক্ত হলো এক নতুন মাইলফলক। যুক্তরাজ্যভিত্তিক স্বনামধন্য শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬’-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এশিয়ার ১ হাজার ৫২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশের মোট ৪৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে প্রথম ১০০০-এর মধ্যেই রয়েছে ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU)। বিশ্ববিদ্যালয়টি এশিয়ায় ১৪৯তম স্থান দখল করে প্রথমবারের মতো সেরা দেড়শর মধ্যে জায়গা করে নিয়েছে। কিউএস র‍্যাংকিংয়ে দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরই সামগ্রিকভাবে দ্বিতীয় অবস্থানে আছে এনএসইউ।

র‍্যাংকিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এশিয়ায় অবস্থান ২২১)। এছাড়া ব্র্যাক ইউনিভার্সিটি (২৬০) এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (৪৯১) এশিয়ার সেরা ৫০০-এর মধ্যে স্থান করে নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের উচ্চশিক্ষার মান তুলে ধরেছে।

সেরা ১০০০-এ থাকা অন্য বিশ্ববিদ্যালয়সমূহ
তালিকায় স্থান পাওয়া অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে:

আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি: ৫১৮তম

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB): ৫৭৪তম

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT): ৬৪৪তম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU): ৬৫১তম

সাউথইস্ট ইউনিভার্সিটি: ৭৪১-৭৫০ এর মধ্যে

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB): ৭৭১-৭৮০ এর মধ্যে

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ: ৭৮১-৭৯০ এর মধ্যে

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক: ৯০১-৯৫০ এর মধ্যে

র‍্যাংকিংয়ে এই ধারাবাহিক উন্নতির বিষয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “আমরা হাই-ইমপ্যাক্ট পাবলিকেশন, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষক-শিক্ষার্থী আকর্ষণে জোর দিচ্ছি। প্রথমবার এশিয়ার সেরা ১৫০-এর মধ্যে স্থান পাওয়া আমাদের গবেষণা ও শিক্ষা কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।”

একইভাবে ড্যাফোডিল ইউনিভার্সিটিও ২০২২ সালের তুলনায় তাদের অবস্থান ১২০০-১৪০০ থেকে এক লাফে ১০০১-১২০০-এর মধ্যে নিয়ে এসেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার মান ও গবেষণায় দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে কিছু বিশ্ববিদ্যালয় তুলনামূলক পিছিয়ে আছে। পিছিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে কীভাবে সামনে এগিয়ে আনা যায়, কমিশন তা নিয়ে কাজ করছে।”

বর্তমানে দেশে ১১ লাভ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০৫টিতে একাডেমিক কার্যক্রম চলছে, যেখানে ৩ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত। উচ্চশিক্ষার এই বিশাল পরিধি ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ক্রমবর্ধমান সাফল্য বিশ্ববাজারে বাংলাদেশের স্নাতকদের গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউজিসিবেসরকারি বিশ্ববিদ্যালয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাকসু নির্বাচন
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে ভোট কাদের দেবেন, মির্জা গালিবের তিন পরামর্শ

প্রকৌশলী বনাম ডিপ্লোমা প্রকৌশলী: পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল ঢাকা-গাজীপুর
শিক্ষা ও ক্যাম্পাস

প্রকৌশলী বনাম ডিপ্লোমা প্রকৌশলী: পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল ঢাকা-গাজীপুর

চবি শিক্ষার্থীদের বাকিতে খাবার দিয়ে ৩৪ বছরের ব্যবসা শেষ ওলির
শিক্ষা ও ক্যাম্পাস

চবি শিক্ষার্থীদের বাকিতে খাবার দিয়ে ৩৪ বছরের ব্যবসা শেষ ওলির

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ “মার্কেটিং সুপারস্টার” সৈয়দ আলমগীর
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ “মার্কেটিং সুপারস্টার” সৈয়দ আলমগীর

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করলো ক্যারিয়ার প্রো বিডি
শিক্ষা ও ক্যাম্পাস

সাইবার সিকিউরিটি মাস উদযাপন করলো ক্যারিয়ার প্রো বিডি

‘হাদি ভাই বলেছিলেন জিতে আইতে হবে, আমি জিতে এসেছি’
শিক্ষা ও ক্যাম্পাস

‘হাদি ভাই বলেছিলেন জিতে আইতে হবে, আমি জিতে এসেছি’

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী প্রসেসরের সাথে আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

বুলেট ৬৫০ বাজারে আনছে রয়্যাল এনফিল্ড

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং
নির্বাচিত

অন-ডিভাইস এআই চাপ সামলাতে ‘লিকুইড কুলিং’ আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জানুয়ারি ২০২৬

এশিয়ার সেরা ১৫০-এ নর্থ সাউথ: কিউএস র‍্যাংকিংয়ে দেশের ১২ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাজিমাত

Techzoom.TV |
TechzoomTV