Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 April 2026
পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
Share on FacebookShare on Twitter

গ্রামের নাম নিশিপাড়া। নামের মতোই এর নৈসর্গিক সৌন্দর্য। বান্দরবানের রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রি প্রাংসা ইউনিয়নে অবস্থিত এই গ্রামটি জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। এখানকার মানুষ প্রতিনিয়ত প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকেন। আধুনিক নাগরিক জীবনের সামান্যতম ছোঁয়াও পৌঁছায়নি সেখানে; বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক কিংবা নূন্যতম চিকিৎসার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলো আজও তাদের কাছে দুষ্পাপ্য।

তবে এই কঠিন জীবনযুদ্ধের মাঝেই সম্প্রতি গ্রামটিতে বইছে আনন্দের জোয়ার। শত বাধা ডিঙিয়ে একপ্রকার অসাধ্য সাধনই করেছেন ওই গ্রামেরই এক অদম্য তরুণী। প্রতিকূলতাকে হার মানিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ম্রো জনগোষ্ঠীর এই অকুতোভয় শিক্ষার্থীর নাম য়াপাও মুরুং।

পার্বত্য চট্টগ্রামের অপার সৌন্দর্যের মাঝে বসবাসকারী অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যময় আদিবাসী জনগোষ্ঠী ম্রো। তারা ‘মুরুং’ নামেও পরিচিত। মূলত বান্দরবানের দুর্গম পাহাড়ের সঙ্গে মিতালি করেই তাদের জীবন কাটে। জনসংখ্যার দিক থেকে এই জেলায় ম্রোরা দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো ম্রো শিক্ষার্থী হিসেবে এই চত্বরে পা রাখলেন য়াপাও।

য়াপাওর বাবা একজন সাধারণ কৃষক। নিশিপাড়ার অন্য অনেকের মতো জুম চাষই তার জীবিকার প্রধান অবলম্বন। জীবনের নানা প্রতিকূলতা আর সীমাবদ্ধতার মাঝেও তিনি কখনো শিক্ষার প্রতি বিশ্বাস হারাননি। তিনি জানতেন, শিক্ষাই পারে তাদের ভবিষ্যৎ বদলে দিতে। নিশিপাড়ায় কোনো স্কুল না থাকায় তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন—মেয়ের ভবিষ্যতের কথা ভেবে য়াপাওকে পাঠিয়ে দেন দূরের এক হোস্টেলে।

গ্রামে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিলেন য়াপাও। এরপর তৃতীয় শ্রেণিতে তাকে ভর্তি করা হয় থানচি শহরের একটি স্কুলে। পাহাড়ে দূরত্ব মাপতে হয় সময় দিয়ে। নিশিপাড়া থেকে থানচির সেই স্কুল ছিল ৫-৬ ঘণ্টার হাঁটা পথ। পরিবার-পরিজন থেকে দূরে, এক অপরিচিত পরিবেশে তাকে কাটাতে হয়েছে অনেকগুলো বছর। হোস্টেলে থেকেই য়াপাও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গণ্ডি পেরিয়েছিলেন।

পড়াশোনার প্রতি এই প্রবল আগ্রহের মূলে ছিলেন তার বাবা। য়াপাও বলেন, “ছোটবেলা থেকে বাবা যেহেতু পড়াতেন, তখন থেকেই আমি পড়তাম। প্রতি বছর ক্লাসে পাস করার পর পড়ার ইচ্ছা আরও বেড়ে যেত। অন্যদের পড়াশোনা করতে দেখে মনে হতো, আমাকেও অনেক দূর পর্যন্ত পড়তে হবে।”

মাধ্যমিক শেষ করে তিনি ভর্তি হন বান্দরবান সরকারি কলেজে। সেখানেই প্রথম জানতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। পরিবারের অকুণ্ঠ সমর্থন আর নিজের অদম্য প্রচেষ্টায় অবশেষে এই ম্রো কন্যার স্বপ্ন জয় হয়েছে। য়াপাও বলেন, “বান্দরবানে হোস্টেলে থাকার সময় বড়দের কাছে শুনতাম বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কেমন প্রস্তুতি নিতে হয়, কত নম্বর পেতে হয়। স্বপ্নটা তখন থেকেই বুনতে শুরু করি।”

ম্রো পাড়াগুলোতে সমস্যার যেন শেষ নেই। প্রকৃতির বৈরিতার সঙ্গে লড়াই করে যেখানে জীবন ধারণ করাই এক যুদ্ধ, সেখানে উচ্চশিক্ষা অনেকের কাছেই বিলাসিতা। য়াপাওর ভাষায়, “সেখানে যোগাযোগ ব্যবস্থা একদম নেই, নেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠান। সমস্যা এত বেশি যে, কোনটা রেখে কোনটা বলব!”

তবে সব না-পাওয়ার বেদনা ছাপিয়ে তার এই সাফল্য পুরো গ্রামে খুশির জোয়ার এনেছে। আর্থিক অনটন থাকলেও বাবা সব সময় সাহস ও অনুপ্রেরণা দিয়ে গেছেন। পাশাপাশি ‘মানুষ মানুষের জন্য’ নামক একটি ফাউন্ডেশনের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন য়াপাও। তিনি বলেন, “এই ফাউন্ডেশন আমাকে কোচিং করার জন্য বৃত্তি দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফরম কেনা, পরীক্ষা দেওয়ার খরচ এবং ভর্তির টাকা দিয়েও তারা সাহায্য করেছে। তাদের অবদান অনেক বড়।”

য়াপাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ক্লাসগুলো তার খুব ভালো লাগছে। উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি নিজের অঞ্চলের মানুষের জন্য কাজ করতে চান।

ম্রো পাড়াগুলোতে শিক্ষা লাভের পথ আজও কণ্টকাকীর্ণ। একদিকে দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অন্যদিকে চরম দারিদ্র্য। য়াপাওর মতে, “গ্রামে স্কুল নেই, আর সবার পক্ষে হোস্টেলে রেখে পড়ানোর সামর্থ্যও থাকে না। আবার হোস্টেল ছাড়া পড়াশোনা চালিয়ে যাওয়ার বিকল্পও নেই। ফলে অনেকে মাঝপথেই ঝরে পড়ে।” তবে তিনি স্বপ্ন দেখেন, একদিন তার গ্রামে স্কুল হবে, আরও অনেক শিশু শিক্ষার আলোয় আলোকিত হবে।

নিজের স্বপ্নের কথা জানিয়ে য়াপাও বলেন, “হ্যাঁ, আমি অবশ্যই চাইব গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান হোক। যেন কাউকে দূরে গিয়ে পড়তে না হয়, সবাই যেন শিক্ষার সমান সুযোগ পায়।”

পাহাড়সম উঁচু বাধা ডিঙিয়ে য়াপাওর মতো আরও অনেক তরুণ-তরুণী সাফল্যের শিখরে পৌঁছাক—এর চেয়ে সুন্দর আর কী হতে পারে!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও
প্রযুক্তি সংবাদ

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

হাদীর মধ্যে শহীদ নূর হোসেনের প্রতিচ্ছবি দেখতে পান প্রেস সচিব
শিক্ষা ও ক্যাম্পাস

হাদীর মধ্যে শহীদ নূর হোসেনের প্রতিচ্ছবি দেখতে পান প্রেস সচিব

স্মার্ট বাংলাদেশ রান -এ ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ
শিক্ষা ও ক্যাম্পাস

স্মার্ট বাংলাদেশ রান -এ ইউনিভার্সিটি অফ স্কলার্সের অংশগ্রহণ

সরকারি কর্মচারীর সন্তানদের জন্য চাকরিতে ৫০ শতাংশ কোটা দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

সরকারি কর্মচারীর সন্তানদের জন্য চাকরিতে ৫০ শতাংশ কোটা দাবি

৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, আছে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড
শিক্ষা ও ক্যাম্পাস

৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ, আছে ভাতাসহ প্রভিডেন্ট ফান্ড

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!

Load More

ট্রেন্ডিং টপিক

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2026

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

Techzoom.TV |
TechzoomTV