Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 June 2026
ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা
Share on FacebookShare on Twitter

অপর্যাপ্ত আসন ও আলো বাতাসসহ নানা নানা সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জব কর্নার। ফলে এক প্রকার গাদাগাদি করেই জব কর্নারে বসতে হয় শিক্ষার্থীদের। এসব সংকট নিরসনে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপের দিকে তাকিয়ে আছে শিক্ষার্থীরা। এদিকে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গ্রন্থাগারের পাশেই নতুন জব কর্নার হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

তথ্য সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাদশা ফাহদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের জন্য ৬০০টি আসন রয়েছে। ৫ আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের জন্য জব কর্নার স্থাপন করে প্রশাসন। এতে বিসিএস, ব্যাংক ও অন্যান্য চাকরির প্রস্তুতি নিতে নিয়মিত পাঠদান করেন শিক্ষার্থীরা। তবে জব কর্নারে অপর্যাপ্ত আসন, এসি না থাকার পাশাপাশি সিলিং ফ্যানের অপ্রতুলতায় গরমে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের।

সরেজমিনে দেখা যায়, জব কর্নারে পর্যাপ্ত আসন নেই। আলো বাতাসের অভাব। আসন সংকট থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। আবার অনেক সময় দীর্ঘ অপেক্ষা শেষেও সিট পান না শিক্ষার্থীরা। এতে অনেক শিক্ষার্থীকে কর্নারের বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, জব কর্নারের বিপরীত পাশে ডিজিটাল সেন্টার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। মাঝে মাঝে মিটিং ব্যতীত সর্বদা তালা দেওয়া থাকে বলে জানা যায়।

লাইব্রেরিতে পড়তে যাওয়া ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, আমরা যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, সেন্ট্রাল লাইব্রেরির জব কর্নার আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এখানে আমরা সারাদিন একটানা পড়াশোনা করতে পারি। ইদানীং জব কর্নারে শিক্ষার্থীর উপস্থিতি পূর্বের তুলনায় বেড়ে যাওয়ায় জায়গা সংকুলান হচ্ছে না। আবার গরমের মৌসুমে প্রচণ্ড গরমে পড়াশোনা করা খুবই কষ্টকর। আশা করি, প্রশাসন অতিদ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

আরেক শিক্ষার্থী বেবী খাতুন জানান, আমাদের লাইব্রেরির জব কর্নারে শিক্ষার্থীদের তুলনায় আসন সংখ্যা কম। সিট ধরার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও মাঝেমধ্যে বসার জায়গা পাওয়া যায় না। খাবার খেতে কোনো শিক্ষার্থী যদি বাহিরে যায়, এসে আর সিট পায় না। তার ওপর লাইব্রেরির ভেতর নেই পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা। এসির ব্যবস্থা নেই আবার সিলিং ফ্যানের সংখ্যাও কম। এই তীব্র গরমে পড়তে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যাগুলো বিবেচনা করলে আমরা যারা লাইব্রেরিতে পড়তে আসি তাদের অনেক উপকার হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক খন্দকার আব্দুল মজিদ বলেন, ৫ আগস্টের পরে জব কর্নার চালু করা হয়েছে। জায়গা সংকটের কারণে জব কর্নারে সিট বৃদ্ধি করাও সম্ভব না। সিলিং ফ্যান যথেষ্ট সংখ্যক আছে। আমরা চেষ্টা করি শিক্ষার্থী ভাইদের কল্যাণে কাজ করার জন্য। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশেই নতুন জব কর্নার হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার
নির্বাচিত

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে টাকা আত্মসাৎ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

দেশের তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, বন্ধ দুটি
শিক্ষা ও ক্যাম্পাস

দেশের তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা, বন্ধ দুটি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের আনন্দে রঙিন মেঘলা বিকেল
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের আনন্দে রঙিন মেঘলা বিকেল

ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে সেই ছবির ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেত্রী মানসুরা
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রলীগ নেতা শোভনের সঙ্গে সেই ছবির ব্যাখ্যা দিলেন ছাত্রদল নেত্রী মানসুরা

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা

শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হচ্ছে পান-সিগারেট খাওয়া
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হচ্ছে পান-সিগারেট খাওয়া

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 June 2026

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

Techzoom.TV |
TechzoomTV