Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে
Share on FacebookShare on Twitter

ছেলে আলিফের জন্মের সময় মা আইরিন পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রথম বর্ষে। ইয়ার ফাইনাল পরীক্ষা আর বাচ্চার জন্মের প্রস্তুতি চলছিল তার সমান তালেই। পরীক্ষা শেষ হওয়ার দুইদিন পরই প্রথম সন্তানের মুখ দেখেন আইরিন। ২৭ বছর পর একই বিশ্ববিদ্যালয় থেকে ছেলের গ্র্যাজুয়েশন শেষে এবার মা-ছেলে একসঙ্গে বসেছেন মাস্টার্সের ভর্তি পরীক্ষায়।

মায়ের এই সাহসী পথচলার গল্প সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে পোস্ট করেছেন ছেলে মো. মুকসেতুল ইসলাম আলিফ। সেই পোস্টে তাদের শুভকামনা জানাচ্ছেন অসংখ্য ফেসবুক ব্যবহারকারী। যেখানে সন্তানের কথা ভেবে দেশের অসংখ্য মায়েদের প্রতিনিয়ত নিজের ক্যারিয়ারের স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে, সেখানে সন্তান আর মায়ের একসঙ্গে স্বপ্ন পূরণের এই পথচলা দেখে অণুপ্রেরিত হচ্ছেন আরো অনেকেই।

মা-ছেলের এই জুটির গল্প জানতে তাদের সঙ্গে কথা হয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৪-৯৫ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী ছিলেন জুলিয়া আইরিন। এইচএসসি পরীক্ষা শেষ হতেই বিয়ে হয়েছিল তার। ঢাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কিছুদিন পরই গর্ভধারণ করেন তিনি। আইরিনের মাত্র বিশ বছর বয়স তখন।

তার ভাষ্যে, ‘ওইটুকু বয়সে যৌথ পরিবারে সংসার, বাচ্চা সামলে পড়ালেখা করাটা যথারীতি কঠিন ছিল আমার জন্য। তবু একবারের জন্যও থেমে থাকিনি।’

ছেলের দেখভাল করতে করতেই নিজের গ্র্যাজুয়েশন আর মাস্টার্স শেষ করেন। এর মাঝে জন্ম হয় আরেক সন্তানের। আইনজীবী শ্বশুরের সহায়তায় এলএলবি কোর্সও সম্পন্ন করেন তিনি। ১৭ বছর যাবত কাজ করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে।

বাচ্চাসহ পড়াশোনা আর ক্যারিয়ারের এই যাত্রায় পরিবার, আর বন্ধুদের সাপোর্ট সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে বলে জানান আইরিন। ‘আমি সবসময় ভেবেছি যেভাবেই হোক আমাকে পারতেই হবে। এখন যখন ওই বয়সের জার্নিটার কথা ভাবি নিজেরই খুব অবাক লাগে, সেই সাথে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সাহসও পাই,’ বলেন তিনি।

আলিফ জানান, অনেক দিন যাবতই মায়ের স্বপ্ন ছিল আরেকটা মাস্টার্স করার। ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সের বিজ্ঞপ্তি দেখে তাই একসঙ্গেই আবেদন করেন দুজন।

আইনজীবী হিসেবে তার মায়ের পেশায় এখানকার কোর্সগুলোও বেশ কাজে লাগবে মনে করেন তিনি। আলিফ বলেন, ‘মায়ের পরীক্ষাও বেশ ভালো হয়েছে। সপ্তাহ খানেকের ভেতর রেজাল্ট দেবে। আশা করছি দুজন একসাথেই আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই
শিক্ষা ও ক্যাম্পাস

বইমেলায় তিতাস সরকারের প্রযুক্তি বিষয়ক চার বই

ছাত্রশিবির ক্ষমতার রাজনীতি করে না: শাবিতে শিবির সভাপতি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রশিবির ক্ষমতার রাজনীতি করে না: শাবিতে শিবির সভাপতি

ফোকান অন গ্লোবালের নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু
শিক্ষা ও ক্যাম্পাস

ফোকান অন গ্লোবালের নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু

ব্র্যাকে চাকরি, বেতন পাবেন নিয়ম অনুসারে
শিক্ষা ও ক্যাম্পাস

ব্র্যাকে চাকরি, বেতন পাবেন নিয়ম অনুসারে

একাধিক পদে লোক নেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
শিক্ষা ও ক্যাম্পাস

একাধিক পদে লোক নেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

স্থায়ী ক্যাম্পাস ফেরতের দাবিতে বিআইএইচএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষা ও ক্যাম্পাস

স্থায়ী ক্যাম্পাস ফেরতের দাবিতে বিআইএইচএস নার্সিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

অনলাইনে ৩৬ হাজার টাকা দামে স্পিকার অর্ডার করে...

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ জুলাই ২০২৩

একসঙ্গে মাস্টার্সের ভর্তি পরীক্ষায় মা-ছেলে

Techzoom.TV |
TechzoomTV