Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আমরা কেন ‘রতন টাটা’ হতে পারি না?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১২ অক্টোবর ২০২৪
আমরা কেন ‘রতন টাটা’ হতে পারি না?
Share on FacebookShare on Twitter

বোম্বের পাঁচ তারকা হোটেল তাজ এর সি লাউঞ্জে দু’জনের জন্য একটি টেবিল চাইলেন অশীতিপর এক শিল্পপতি। এ লাউঞ্জের জানালা খুললেই ভেতরে প্রবেশ করে আরব সাগরের নির্মল বাতাস। বয়সের ভারে কিছুটা ন্যুব্জ, তবে চোখে-মুখে আভিজাত্যের আলোকরেখা সুস্পষ্ট। ‘কোন টেবিল এ মুহূর্তে খালি নেই। এখানে আপনার নাম লিখে দিন। টেবিল খালি হলে আপনাকে ডাকা হবে।’ এই বলে ওয়েট্রেস বুড়ো ভদ্রলোকের দিকে তার নোটবুক ঠেলে দিলেন।

নোটবুকে নাম লিখেই লাউঞ্জের করিডোরের পথ ধরলেন আগন্তুক ভদ্রলোক। তাজের চেয়ারম্যান স্বয়ং টেবিল চাইছেন, এটা জানাজানি হয়ে গেলে কর্তব্যরত ওয়েট্রেস কোন অতিথিকে অন্যায়ভাবে তুলে তাঁকে বসবার সুযোগ করে দিতে পারেন, সে আশংকায় ভদ্রলোক নিঃশব্দে কর্মীটির চোখের আড়াল হলেন।

এই হলেন রতন টাটা। গত ৯ অক্টোবর অনন্তকালের পথে যাত্রা করলেন তিনি। ৮৬ বছর বয়সের এক পরিতৃপ্ত পূর্ণাঙ্গ জীবন কাটিয়েছেন রতন টাটা। ভারতের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী শিল্প সাম্রাজ্য টাটা শিল্পগোষ্টীর এমিরেটাস চেয়ারম্যান। ২০২২ সালে ১২৮ বিলিয়ন রেভিনিও অর্জন করা টাটা শিল্পগোষ্ঠীর মুনাফার কিছুই নিজের জন্য নেননি এর কর্ণধার। বরং এ মুনাফার একটা বড় অংশ কোম্পানীর অন্যতম অংশীজন, তাঁর কর্মী বাহিনীকে বিলিয়ে দিয়েছেন অকাতরে।

আমেরিকার কুলীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি কর্ণেল বিশ্ববিদ্যালয়ের স্হাপত্যকলার গ্র্যাজুয়েট তিনি। ৫৪ বছর বয়সে যখন তিনি টাটার কর্ণধার হন, তখন ভারতের অর্থমন্ত্রী ড. মনমোহন সিং দেশটির রাষ্ট্রীয় খাতের আধিপত্য ভেঙে দিয়ে উদারীকরনের বন্ধুর পথে চলা শুরু করেছেন। ঠিক এ সময়ে বেসরকারি খাতের উদ্যোক্তারা সিপিআই, সিপিএম ইত্যাদি রাজনৈতিক দলের সমালোচনার বাক্যবাণে জর্জরিত হচ্ছেন। ঠিক এ সময়ে দুস্তর পারাপারে দুলতে থাকা কান্ডারীবিহীন টাটার দায়িত্বভার গ্রহন করলেন রতন টাটা।

উদারীকরন নীতির সুযোগ নিয়ে কেবল ভারতে নয়, ইরান, তুরান, আফ্রিকায় নিলেন বড় বড় প্রকল্প। ভারতের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়লে রতন টাটার নাম। তাঁর যোগ্য নেতৃত্বে টাটার বেচা-বিক্রি বেড়েছে ৪০ গুণ, মুনাফা বেড়েছে ৫০ গুণ। এ অর্জনের জন্য তিনি না করেছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার আমানতকারীদের লুট; না তাঁর কুনজর ছিলে কোনো ব্যাংকে গচ্ছিত সোনার ভল্টের দিকে।

রতন টাটা ব্যবসায়িক সাফল্যের জন্য নয়, তিনি মানুষর মাঝে বেঁচে থাকবেন তাঁর জনহিতকর কাজের জন্য। ভারতবর্ষে তাঁর দানের কথা নাইবা বললাম; বহির্জগতে তাঁর দানের ছোট একটি ফিরিশ্তি দিই। ১) অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউজ সাউথ ওয়েলসের প্রকৌশল অনুষদ হয়েছে তাঁর দানে; ২) ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সান ডিয়েগো ক্যাম্পাসের জন্য দান করেছেন ৭০ মিলিয়ন মার্কিন ডলার; ৩) কর্ণেল বিশ্ববিদ্যালয়ে ভারতীয় ছাত্রদের পড়বার জন্য ২৮ মিলিয়ন ডলার দিয়েছেন তিনি; ৪) হার্ভার্ড বিজনেস স্কুলে টাটা হল নির্মাণের জন্য দিয়েছেন ৫০ মিলিয়ন ডলার।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন চিরকুমার। মার্কিন মুল্লুকে পড়ার সময় এক স্বর্ণকেশী তরুণীকে পছন্দ হয়েছিল তাঁর। পরিবারের কাছে তা প্রকাশও করেছিলেন তিনি। মাতৃস্নেহে বড় করা দাদিমার বেজার মুখ দেখে এ পথে আর হাঁটেননি কখনো। নিজের পরিবার ছিল না বলে হাপিত্যেশ করেননি তিনি। দুঃস্হ মানুষের মাঝে তিনি খুঁজে পেয়েছিলেন নিজের পরিবার।

একবার এক বন্ধু তার কাছে প্রতিবন্ধী স্কুলের ছাত্রদের জন্য কিছু হুইল চেয়ার চাইলেন। রতন টাটা ওই সামান্য দান করেই ক্ষান্ত হলেন না; তিনি স্বয়ং হুইল চেয়ার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে স্কুলের বাচ্চাদের সঙ্গ দিলেন। তিনি মাথা নুইয়ে প্রত্যেক ছাত্রের সঙ্গে হ্যান্ডশেক করছেন। হঠাৎ একটি বালক তাঁর ট্রাউজার টেনে ধরে বললে, ‘একটু নীচু হয়ে বসবে তুমি? আমি তোমার মুখখানা চিনে নিতে চাই। যাতে স্বর্গোদ্যানে দেখা হলে তোমাকে ঠিক চিনে নিতে পারি।’

বিদায় রতন টাটা। আমি জানি না ওই প্রতিবন্ধী বালকের নিঃশর্ত প্রার্থনায় তোমার ভাগ্যে স্বর্গ জুটবে কিনা। তুমি ছিলে পারসিক ধর্মের অনুসারী। তোমার ধর্মের শাস্ত্রজ্ঞরাই তা ভাল বলতে পারবে। তবে পৃথিবীর সেরা পরোপকারীদের (Philanthropist) তালিকায় তোমাকে আমি জন ডি রকফেলার, ও হেনরি ফোর্ডের ওপরেই রাখব।

লেখক: অধ্যাপক, একাউন্টিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং
সাবেক উপাচার্য, স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়াচ্ছে প্রতারক চক্র : স্বাস্থ্য অধিদপ্তর
শিক্ষা ও ক্যাম্পাস

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়াচ্ছে প্রতারক চক্র : স্বাস্থ্য অধিদপ্তর

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা
শিক্ষা ও ক্যাম্পাস

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ ছাত্রীকে বের করে দিলেন শিক্ষিকা

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা
শিক্ষা ও ক্যাম্পাস

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

বর্তমান শিক্ষাব্যবস্থা মানুষ নয়, তৈরি করছে রোবট: সলিমুল্লাহ খান
শিক্ষা ও ক্যাম্পাস

বর্তমান শিক্ষাব্যবস্থা মানুষ নয়, তৈরি করছে রোবট: সলিমুল্লাহ খান

মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি, আবেদন করুন দ্রুত
শিক্ষা ও ক্যাম্পাস

মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি, আবেদন করুন দ্রুত

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১
নির্বাচিত

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১

Load More

ট্রেন্ডিং টপিক

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত
বিবিধ

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সেনাসদস্য নিহত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?
কিভাবে করবেন

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে
নির্বাচিত

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ অক্টোবর ২০২৪

আমরা কেন ‘রতন টাটা’ হতে পারি না?

Techzoom.TV |
TechzoomTV