Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুমকি‘র ৬৯৪ স্ক্রিনশট সংরক্ষণ ডাকসু প্রার্থী জুমার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
হুমকি‘র ৬৯৪ স্ক্রিনশট সংরক্ষণ ডাকসু প্রার্থী জুমার
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি ও হেনস্তার ৬৯৪টি স্ক্রিনশট সংগ্রহ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। তার অভিযোগ, ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), বামপন্থী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে এই হুমকি দিয়েছেন।

১ সেপ্টেম্বর, সোমবার রাতে ফেসবুকের এক পোস্ট তিনি এই অভিযোগ করেন।

স্ট্যাটাসে কয়েকটি স্ক্রিনশট সংগ্রহ করে জুমা লেখেন, ছাত্রদল, বাগছাস, বামপন্থী ও লীগের ৬৯৪টি স্ক্রিনশট সিলেক্টিভ প্রতিবাদীদের মুখে ছুড়ে দিতে পোস্ট করবো, নাকি ড্রাইভ লিংক করে দিবো পরামর্শ দিন। আর যেসব সুশীলরা বলতেছেন গণধর্ষণ খারাপ ওয়ার্ড, …. ভালো ওয়ার্ড তাদের হিপোক্রেসি ও বাইর কইরা ছাড়বো।

তিনি আরও লেখেন, আমি উমামা ফাতেমা আপুর সাথে একদিন কথা বলছিলাম যে সব প্যানেলের সবাই মিলে মেয়েদের ইস্যু নিয়ে কথা বলি লিগ্যালি যাই। কোনো আগ্রহ দেখায়নি৷ মায়েদ ভাইকে নক দিয়েছি তার দলের ব্যাপারে কার কাছে অভিযোগ দিলে সমাধান হবে জানাতে। সে বলছে কী নোংরামি হচ্ছে জানেই না। ফাহমিদার জন্য বিচার চাই। যেমন আগেও মনসুরা/সীমা/ইমি/উমামার জন্য চেয়েছি। সেই সাথে তাদেরও বিচার চাই আমার সাথে হওয়া অন্যায়কে পরোক্ষ সমর্থন দেওয়ার জন্য।

ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, তার কাছে ৬০০+ স্ক্রিনশট রয়েছে যেখানে ছাত্রদল-বাগছাসের নেতাকর্মীরা আমাকে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছেন। এমনকি তাকে নিয়ে অশ্লীল ভিডিও বানানো হয়েছে। তার ভাষ্য, আজকে এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ হওয়া জরুরি। কিন্তু সেটা যদি হয় তাহলে আমার ঘটনাগুলোতে কেন হবে না? আমার প্রশ্ন এখানে।

এর আগে বিকেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট আবেদন করা বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১’, ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকি দিয়ে আলী হুসেন নামে ঢাবির এক ছাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে বিষয়টি ভাইরাল হলে তিনি ছাত্রশিবিরের রাজনীতি করেন বলে দাবি করেন ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা। একইসঙ্গে তার শাস্তিও চেয়েছেন তারা। তবে ছাত্রশিবির দাবি করছে, এটা তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। ছাত্রশিবিরের সঙ্গে এই ছেলের কোনো সম্পৃক্ততা নেই।

আলোচনা-সমালোচনার মুখে ফেসবুকে লাইভে এসেও এই আলীও দাবি করেন, তিনি কোনো দলের সঙ্গে জড়িত নয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১
নির্বাচিত

আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১

দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি চাই খুলনা ডেন্টাল কলেজ
শিক্ষা ও ক্যাম্পাস

দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি চাই খুলনা ডেন্টাল কলেজ

একাধিক পদে লোকবল নেবে চার্জিং কই
শিক্ষা ও ক্যাম্পাস

একাধিক পদে লোকবল নেবে চার্জিং কই

এখন থেকে অনলাইনেই করা যাবে বিদেশ যাওয়ার সনদ যাচাই
শিক্ষা ও ক্যাম্পাস

এখন থেকে অনলাইনেই করা যাবে বিদেশ যাওয়ার সনদ যাচাই

ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত  
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত  

ঢাবিতে গাঁজাকাণ্ডে ছাত্রদল কর্মী আটক, ছাড়াতে প্রক্টর অফিসে নেতা!
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে গাঁজাকাণ্ডে ছাত্রদল কর্মী আটক, ছাড়াতে প্রক্টর অফিসে নেতা!

Load More

ট্রেন্ডিং টপিক

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি
নির্বাচিত

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ
প্রযুক্তি সংবাদ

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
প্রযুক্তি বাজার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ সেপ্টেম্বর ২০২৫

হুমকি‘র ৬৯৪ স্ক্রিনশট সংরক্ষণ ডাকসু প্রার্থী জুমার

Techzoom.TV |
TechzoomTV