Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 September 2025
ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনকে ঘিরে ফের সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা, এমন অভিযোগ উঠেছে। এই নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীদের ক্যাম্পাসে সক্রিয় ও সহযোগিতা করার অভিযোগ উঠেছে।

দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

এই নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাকিল মিয়াকে সঙ্গে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামের একটি প্যানেল ঘোষণা করেছেন আব্দুর রশিদ জিতু। তবে এই প্যানেলে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদকের পদটি ফাঁকা রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, এই পদটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইতিহাস বিভাগেরই সাবেক ছাত্রলীগ কর্মী আসাদুল শেখ। তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের সঙ্গে ‘বোঝাপড়ার’ মাধ্যমে কাজ করছেন বলে জানা গেছে।

আসাদুল আলম শেখ বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। তিনি গত বছরের জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের রাজাকার সম্বোধন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘তুমি কে? আমি কে-? বাঙালি বাঙালি।তোমার আমার ঠিকানা-পদ্মা, মেঘনা, যমুনা।তোরা যারা রাজাকার, এই মুহূর্ত বাংলা ছাড়’।

এছাড়া জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা কোঠায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কাজে কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছে তিনি। শুধু তাই নয়, আন্দোলনে পক্ষে অবস্থান অংশ নেওয়া শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি ও ধামকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ হাসিনার পরিবারের নামে বিভিন্ন স্থাপনা নাম স্থগিত করে। নামগুলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কাজেও স্থগিত আছে। কিন্তু এখনও আসাদুল আলমকে সেই স্থাপনাগুলোর সঙ্গে হাসিনা পরিবারের নাম সংযুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেও দেখা গেছে।

অন্যদিকে, জাকসু নির্বাচনে আরচণবিধি লঙ্ঘনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসাদুল আলম শেখ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে গিয়ে ভোটার ও তার সহযোগীদের বিভিন্ন ধরনের উপঢৌকন ও নগদ অর্থ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের সঙ্গে যোগসাজশের বিষয়ে জানতে চাইলে আসাদুল শেখ জানান, আমাদের মধ্যে কিছুটা বোঝাপড়া আছে। আমরা কো-অর্ডিনেট করে কাজ করতেছি। রশিদ ভাই আমার বিভাগের সিনিয়র। তার বিরুদ্ধে এর আগে অনেক নিউজ হয়েছে। এখন আমি যদি আবার প্যানেলে যুক্ত হই তাহলে আরও বেশি নিউজ হবে।

এছাড়া সাবেক ছাত্রলীগ কর্মী ও সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুর রশিদ জিতুর বিরুদ্ধে হলে হলে ঘুমন্ত ছাত্রলীগকে সংগঠিত করার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান।

তবে এমন অভিযোগকে অস্বীকার করেছেন জিতু। এটাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন আব্দুর রশিদ জিতু।

এছাড়াও প্যানেলে ফাঁকা পদগুলোতে বোঝাপড়ার মাধ্যমে বেনামে ছাত্রলীগকে সহযোগিতা বা কো-অর্ডিনেট করার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা ভিত্তিহীন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জাকসু নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি
প্রযুক্তি সংবাদ

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (সিইউবি) এবং ইংলিশ অলিম্পিয়াডের মধ্যে সমঝোতা চুক্তি

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ
শিক্ষা ও ক্যাম্পাস

শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ

বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান
লিড স্টোরি

বেকারদের সুখবর দিলেন বিডা চেয়ারম্যান

ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য সহকারী নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন

সিটি ইউনিভার্সিটি ও চীনের উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির সমঝোতা স্বারক
শিক্ষা ও ক্যাম্পাস

সিটি ইউনিভার্সিটি ও চীনের উহান ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটির সমঝোতা স্বারক

ক্যারিয়ার গঠনে সহায়ক হবে ই-কমার্স ক্লাব
ই-কমার্স

ক্যারিয়ার গঠনে সহায়ক হবে ই-কমার্স ক্লাব

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2025

ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix