Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইইউবি-এর ছাত্র আন্দোলনে পদত্যাগ করা মকবুলকে ফেরাতে তৎপর ছাত্রদলের একাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ অক্টোবর ২০২৫
ইইউবি-এর ছাত্র আন্দোলনে পদত্যাগ করা মকবুলকে ফেরাতে তৎপর ছাত্রদলের একাংশ
Share on FacebookShare on Twitter

নারী কেলেঙ্কারি, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর সাবেক ভাইস-চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খানকে বিশ্ববিদ্যালয়ে ফেরাতে একটি মহল সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এই তৎপরতার সঙ্গে ইইউবি শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী জড়িত বলে জানা গেছে, যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত বছরের ২৬ অক্টোবর, ২০২৪ তারিখে ড. মকবুল আহমেদ খানের বিরুদ্ধে ওঠা বিভিন্ন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে তীব্র আন্দোলন গড়ে তোলেন। শিক্ষার্থীদের অভিযোগ ছিল, ড. মকবুল আহমেদ খানের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এবং আর্থিক অনিয়ম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি এবং শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। লাগাতার আন্দোলনের মুখে অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

কিন্তু পদত্যাগের প্রায় এক বছর পর, সম্প্রতি ড. মকবুল আহমেদ খানের অনুসারীরা তাকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ফিরিয়ে আনার জন্য আবারও সক্রিয় হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইউরোপিয়ান ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীকে ব্যবহার করা হচ্ছে। তারা ক্যাম্পাসে ড. মকবুল আহমেদের পক্ষে প্রচার চালাচ্ছেন এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “যার বিরুদ্ধে এমন গুরুতর সব অভিযোগের কারণে ক্যাম্পাস উত্তাল হয়েছিল এবং যিনি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করাটা আমাদের সঙ্গে প্রতারণার শামিল। আমরা কোনোভাবেই এমন বিতর্কিত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেখতে চাই না।”

এই ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, ক্ষমতা দখলের এই লড়াই চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং সার্বিক পরিবেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। সাধারণ শিক্ষার্থীরা চায়, সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনের অধীনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হোক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইইউবিইউরোপিয়ান ইউনিভার্সিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইবি শিক্ষার্থীকে বৈধ কক্ষ থেকে বের করো দেয়ার ঘটনায় তদন্ত কমিটি
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির সেই শিক্ষার্থী সিট পেলেও ভুগছে নিরাপত্তা সংকটে

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: সমাবর্তনে অংশ নিলো রোবট প্রতিনিধি!

ষষ্ঠ ও নবম শ্রেণিতে ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

ষষ্ঠ ও নবম শ্রেণিতে ফের অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ

অস্ট্রেলিয়ায় বিনা খরচে পড়ার সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরাও
শিক্ষা ও ক্যাম্পাস

অস্ট্রেলিয়ায় বিনা খরচে পড়ার সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরাও

শিক্ষকদের বেতন দিতে গড়িমসি করলে প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষকদের বেতন দিতে গড়িমসি করলে প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত

নির্বাচনে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে: শিবির সমর্থিত ভিপি প্রার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

নির্বাচনে বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হয়েছে: শিবির সমর্থিত ভিপি প্রার্থী

Load More

ট্রেন্ডিং টপিক

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ
নির্বাচিত

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ অক্টোবর ২০২৫

ইইউবি-এর ছাত্র আন্দোলনে পদত্যাগ করা মকবুলকে ফেরাতে তৎপর ছাত্রদলের একাংশ

Techzoom.TV |
TechzoomTV