Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দাবি আদায় হতে যাচ্ছে শিক্ষকদের, ফের সভায় বসছে দুই মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
শিক্ষক
Share on FacebookShare on Twitter

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তীব্র আন্দোলনের মুখে মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আভাস মিলেছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ফের সভায় বসবেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসবেন। এতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা সোমবার রাতে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। অনেক হিসেবও করা হচ্ছে। আশা করছি, দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে।’

অর্থ উপদেষ্টা এবং সচিব দেশে নেই। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন। ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। শিক্ষকরা হয়তো মঙ্গলবার (১৪ অক্টোবর) সুখবর পাবেন।’

শিক্ষকদের বাড়ি ভাড়ি কত শতাংশ হতে পারে, এমন প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষকদের দাবি অনুযায়ী, বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করা হতে পারে। এছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়ি ১ হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিও পূরণ হবে।’

২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে শিক্ষকরা জানিয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ‌‌‘রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয়‌, তাহলে লং মার্চ ও কর্মবিরতি চলবে।’

আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শিক্ষক

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, বহিরাগত আটক
শিক্ষা ও ক্যাম্পাস

জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, বহিরাগত আটক

নাসা গ্রুপে চাকরির সুযোগ, থাকছে আকষর্ণীয় বেতন
শিক্ষা ও ক্যাম্পাস

নাসা গ্রুপে চাকরির সুযোগ, থাকছে আকষর্ণীয় বেতন

ফিলিস্তিনের ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে পড়াবে ডিআইইউ
নির্বাচিত

ফিলিস্তিনের ৫০ ছাত্রীকে সম্পূর্ণ বিনা খরচে পড়াবে ডিআইইউ

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি

‘ছেলে বাঁচি থাকি কিছু করি খাইতে পারবে না, তারপরও আমার জন্য বাঁচি থাকুক’
শিক্ষা ও ক্যাম্পাস

‘ছেলে বাঁচি থাকি কিছু করি খাইতে পারবে না, তারপরও আমার জন্য বাঁচি থাকুক’

৪০ কর্মী নেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

১০০০ জনকে নিয়োগ দেবে দারাজ, লাগবে না অভিজ্ঞতা

Load More

ট্রেন্ডিং টপিক

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি সংবাদ

‘রায়ান্স’-এর বিরুদ্ধে প্রতারিত হওয়ার দাবি শিক্ষার্থীর

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি পরামর্শ

ইউটিউবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? নতুন চ্যানেল শুরু করার আগে করণীয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

টেলিটকে পদোন্নতি নিয়ে প্রশ্ন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের আধিক্যের অভিযোগ

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডে...

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

আপনি কি এখনো ফিচার ফোন ব্যবহার করেন?

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

একই মঞ্চে আসছে আইকুর ‘নিও ১১ আল্ট্রা’ ও ‘জেড১১এস’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ অক্টোবর ২০২৫

দাবি আদায় হতে যাচ্ছে শিক্ষকদের, ফের সভায় বসছে দুই মন্ত্রণালয়

Techzoom.TV |
TechzoomTV