Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে
Share on FacebookShare on Twitter

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে। নিয়োগের পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদনগ্রহণ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ নিয়োগের জন্য নতুন আইন জারির প্রয়োজন নেই। এনটিআরসিএর বিদ্যমান আইন এবং বিধিমালার মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে সংস্থাটি। এ পদগুলোতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর আবেদন করবেন প্রার্থীরা।

সূত্রের তথ্য অনুযায়ী, আবেদন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ সুপারিশ করা হবে। তবে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয়, তাহলে অল্প নম্বরের এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক যুগ্ম-সচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রতিষ্ঠান প্রধানদের বয়স এবং অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হতে পারে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে এভাবেই নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রার্থীর সংখ্যা বেশি হলে, এনটিআরসিএ চাইলে মৌখিক পরীক্ষার পাশাপাশি এমসিকিউ নিতে পারে।’

এনটিআরসিএর আইন ও বিধিমালা সংশোধন ছাড়াই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এনটিআরসিএ আইন-২০০৫ এবং বিধিমালা-২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ হবে।’

গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে কয়েকটি ধাপ অনুসরণ করা হত। নিজ নিজ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভায় কয়েকজনের নাম প্রস্তাব করে শিক্ষা বোর্ডে পাঠানো হত। শিক্ষা বোর্ড তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দিত। তবে এতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠতে থাকে। ঘুষ এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সুপারিশে এ পদটিতে নিয়োগের অভিযোগ উঠেছিল। বিষয়টি বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

গত ২৮ জানুয়ারি ডিআইএর সাবেক পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এক প্রস্তাব পাঠান। প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো।

এতে এনটিআরসিএ আইন সংশোধন ও একটি নতুন ধারা, উপধারা সংযোজন, প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান এবং কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। সংসদ কার্যকর না থাকায় বিকল্প উপায়ে অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়। এবার এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনটিআরসিএ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মানবসম্পদ বিভাগে লোক নেবে স্কয়ার গ্রুপ
শিক্ষা ও ক্যাম্পাস

মানবসম্পদ বিভাগে লোক নেবে স্কয়ার গ্রুপ

বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষা ও ক্যাম্পাস

বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

যেভাবে জানা যাবে এএসসি পরীক্ষার ফল
লিড স্টোরি

যেভাবে জানা যাবে এএসসি পরীক্ষার ফল

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ অক্টোবর ২০২৫

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix